এক্সপ্লোর

Tu Jhoothi Main Makkaar: চলতি সপ্তাহেই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে 'তু ঝুঠি ম্যায় মক্কার'

Tu Jhoothi Main Makkaar: রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূর অভিনীত 'তু ঝুটি ম্যায় মক্কার' মুক্তি পেয়েছে গত ৮ মার্চ।

কলকাতা: রণবীর কপূর ও শ্রদ্ধা কপূর জুটির প্রথম ছবি 'তু ঝুঠি ম্য়ায় মক্কার' (Tu Jhooti Main Makkar) নিয়ে দর্শকের উন্মাদনার পারদ প্রথম থেকেই ছিল উর্দ্ধমুখী। প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহান্তেই ৭০ কোটি আয় করে ফেলেছিল এই ছবি। ফিল্ম সমালোচক তরণ আদর্শের ইন্সটা পোস্টেই উঠে এসেছিল এই খবর। আর এবার জানা যাচ্ছে আগামী ৩রা মে, ২০২৩ শে নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে এই ছবি।

 প্রসঙ্গত, রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor) জুটির প্রথম ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার'-এর (Tu Jhooti Main Makkar) প্রথম গান মুক্তি পাওয়ার পরই তা জায়গা করে নিয়েছিল দর্শকের হিটলিস্টে। 'তেরে পেয়ার মে'-তে (Tere Pyaar Mein) দর্শকরা দেখেছিলেন দুই তারকার অনস্ক্রিন রসায়ন। গানটির শ্যুটিং হয়েছিল স্পেনে। গানটি গেয়েছিলেন অরিজিত সিংহ ও নিকিতা গাঁধী। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটি প্রসঙ্গে সুরকার প্রীতম বলেছিলেন, 'রণবীর কপূরের জন্য তৈরি গানে অমিতাভ এবং অরিজিতের সঙ্গে কাজ করা সবসময়ই স্পেশাল। অতীতে যখনই আমরা একসঙ্গে কাজ করেছি, দর্শকের আমাদের গান পছন্দ হয়েছে এবং তাঁরা প্রশংসাও করেছেন।'

আরও পড়ুন...

Kale Health Benefits: সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?

এরপর,  এই ছবির ( Tu Jhooti Main Makkar)পেপি ডান্স নম্বর 'পেয়ার হোতা কয়ি বার হ্যায়' মুক্তি পেতেই নেট দুনিয়ায় তার ভিউ নজর কেড়েছিল। গানটি মূলত তৈরি করা হয়েছিল সিঙ্গলদের জন্য। যাঁদের জীবনে এই মুহূর্তে কোনও সঙ্গী নেই তাঁদের জন্য। গানের কথায় কথা প্রেমিক - প্রেমিকাদের মনে করিয়ে দেওয়া হয়েছিল যে, একবার নয়, জীবনে বার বার প্রেম আসে। তাই মন খারাপ না করে ফের প্রেমে পরা দরকার। বসকো সিজারের কোরিওগ্রাফিতে এই গানে জমিয়ে নেচেছেন রণবীর কপূর। আর তাঁর লুক দেখে 'বচনা অ্যায় হাসিনো'র রণবীরকে মনে করছেন নেটিজেনরা। কমেন্টে তাঁরা তেমনটাই প্রকাশ করেছেন। লভ ফিল্মসের পক্ষ থেকে নেট দুনিয়ায় গানটি শেয়ার করা হয়েছিল। সঙ্গে লেখা হয়েছিল, 'এই ভ্যালেন্টাইন্স ডে-তে চোখের জল ফেলো না। পরবর্তী প্রেম খোঁজো।'

আরও পড়ুন...

Fennel Seeds: ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget