এক্সপ্লোর

Rani Rashmoni: 'এবার থেকে বলতে হবে গদাধর ছিলাম', শ্যুটিং শেষে আবেগপ্রবণ সৌরভ

'আমি আপনাদের সকলের প্রিয় গদাধর..' কথাটা বলেই এক মুহূর্ত থামলেন অভিনেতা সৌরভ সাহা। তারপর একটু হেসে বললেন, 'আজকের পর থেকে আমাকে বলতে হবে, গদাধর ছিলাম।'

কলকাতা: 'আমি আপনাদের সকলের প্রিয় গদাধর..' কথাটা বলেই এক মুহূর্ত থামলেন অভিনেতা সৌরভ সাহা। তারপর একটু হেসে বললেন, 'আজকের পর থেকে আমাকে বলতে হবে, গদাধর ছিলাম।' ধারাবাহিক 'করুণাময়ী রানি রাসমনি' ((Korunamoyee Rani Rashmoni)-র শেষদিনের শ্যুটিংয়ে দীর্ঘ সফর ফিরে দেখলেন ধারাবাহিকের শ্রীরামকৃষ্ণ ওরফে সৌরভ (Sourav Saha)। 

শেষদিনের শ্যুটিংয়ে সৌরভ বললেন, 'আমাদের ধারাবাহিক রানি রাসমণির যাত্রা এর পর্যন্তই। এরপর অন্য কোথাও, অন্য কোনও রূপে ফের ধরা দেব আপনাদের সামনে। আপনারা আমায় যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ। ধারাবাহিকে প্রথম যেদিন কাজ করতে আসি একটা ভয় থাকে, সেইসঙ্গে নতুন চরিত্রে অভিনয় করার ভালোলাগাও থাকে। আর শেষদিন একরাশ মনখারাপ নিয়ে সেট ছাড়তে হয়। এর মাঝের সময়টাই আমাদের মনে থেকে যায়। প্রায় দেড় বছর এই মহান চরিত্রকে আমি দর্শকদের সামনে নিয়ে আসতে পেরেছি আর প্রতিক্রিয়ায় যেভাবে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি দর্শকদের কাছে ঋণী। এই শেষদিনে কেবল ভালোবাসাই আদান প্রদান করা যায়।'

মনখারাপ ধারাবাহিকের প্রাণকেন্দ্র রাসমণি ওরফে দিতিপ্রিয়ারও। ধারাবাহিকে শ্যুটিং শেষ হয়ে গিয়েছিল ৬ মাস আগে। তবু তিনি জানতেন, ধারাবাহিকের শ্যুটিং সেট আছে, মানুষগুলো আছে। মনখারাপ হলেই চলে আসতে পারতেন রানি রাসমণি পরিবারের সঙ্গে দেখা করতে। কিন্তু শেষদিনের শ্যুটিংয়ে এসেও মন ভারি হয়ে গেল তাঁর। শেষবারের মত পরলেন সেই সাদা শাড়ি, গায়ে নিলেন শাল। ধারাবাহিক 'করুণাময়ী রানি রাসমণি'-র (Korunamoyee Rani Rashmoni) শ্যুটিংয়ের শেষ দিনে মনখারাপ দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy)। 

আরও পড়ুন:Sandhya Mukhopadhyay Health Update: স্থিতিশীল সন্ধ্যা মুখোপাধ্যায়, কোমরের হাড়ের অস্ত্রোপচার সফল, জানাল হাসপাতাল

জীবনের প্রথম বড় পরীক্ষা, স্কুলের গন্ডি পেরনো, প্রাপ্তবয়স্ক হওয়া, কলেজে পা রাখা, সবকিছুরই সাক্ষী এই ধারাবাহিক। শ্যুটিং সেটে বই নিয়ে যেতেন 'রানি রাসমনি' ধারাবাহিকের 'রানিমা'। ৪ বছর ধরে সমানতালে চালিয়ে গিয়েছেন পড়াশোনা ও অভিনয়। শেষদিনের শ্যুটিংয়ে এসে দিতিপ্রিয়া বলছেন, 'আজ থেকে ৬ মাস আগে ধারাবাহিকে আমার অংশ শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এই ধারাবাহিকের সঙ্গে আমি চার বছরেরও বেশি সময় ধরে যুক্ত। এই মানুষগুলো আমার পরিবারের মত হয়ে গিয়েছে। ইন্দ্রপুরী স্টুডিওটা নিজের বাড়ির মত মনে হয়। মনখারাপ হলেই আমি এখানে চলে আসতাম সবার সঙ্গে দেখা করতে। মনে হত, মানুষগুলো আছে, সেটটা আছে। আজকের পর সেটা আর থাকবে না। সবাই অন্যান্য জায়গায় ব্যস্ত হয়ে পড়বেন। সব মিলিয়ে মনখারাপ তো বটেই।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget