এক্সপ্লোর

Ranjit Mallick Exclusive: জগন্নাথদেবের রান্নাঘর দেখেই 'ইকমিক কুকার' তৈরির পরিকল্পনা, গল্প শোনাচ্ছেন রঞ্জিত মল্লিক

হাঁড়ির ওপর হাঁড়ি বসিয়ে রান্না। পুরীর মন্দিরের রান্নাঘরে গিয়েছেন আর এই দৃশ্য দেখেননি এমন মানুষ নেই। এই আয়োজনই নাকি প্রথম তৈরি করেছিল 'ইকমিক কুকার'-এর ভাবনা।

কলকাতা: হাঁড়ির ওপর হাঁড়ি বসিয়ে রান্না। পুরীর মন্দিরের রান্নাঘরে গিয়েছেন আর এই দৃশ্য দেখেননি এমন মানুষ নেই। এই আয়োজনই নাকি প্রথম তৈরি করেছিল 'ইকমিক কুকার'-এর ভাবনা। বর্তমানে এই কুকারের ব্যবহার তেমন প্রচলিত না থাকলেও, এক সময় বাঙালির ঘরে ঘরে ব্যবহার হত এই কুকার। কিন্তু এই কুকার আবিষ্কারের ইতিহাসের সঙ্গে যোগ রয়েছে বাংলার রূপোলি পর্দার এক তারকার! তিনি রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। আবিষ্কার করা প্রথম ইকমিক কুকারটি (Icmic Cooker) রয়েছে তাঁরই বাড়িতে! ঠিক কী যোগাযোগ রুপোলি পর্দা আর রান্নাঘরের? উত্তর খুঁজতে এবিপি লাইভ পৌঁছল মল্লিকবাড়িতে। 

রঞ্জিত মল্লিকের দাদু ডাঃ ইন্দুমাধব মল্লিক প্রথম আবিষ্কার করেছিলেন এই ইকমিক কুকার। শোনা যায়, পুরীর রান্নাঘরের রান্না দেখেই এই কুকার বানানোর সিদ্ধান্ত নেন তিনি। ইকমিক কুকার বানানোর পিছনে রয়েছে একটা গল্পও। রঞ্জিত মল্লিক বলছেন, 'ইকমিক কুকার নামটার মধ্যেও একটা শিক্ষা রয়েছে। ইক কথাটা নেওয়া হয়েছে হাইজেনিক(Hygienic) কথাটি থেকে। আর মিক কথাটা নেওয়া হয়েছে ইকোনমিক (Economic) থেকে। অর্থাৎ হাইজেনিক ইকোনমিক কুকার (Hygienic Economic Cooker) সেটাকেই ছোট করে ইকমিক কুকার (Icmic Cooker) বলা হয়। এই কুকার আবিষ্কার করেছিলেন আমার ঠাকুর্দা ডাঃ ইন্দুমাধব মল্লিক। ১৯১০ সালে তিনি এটি আবিষ্কার করেন। এই কুকার আবিষ্কারেরও একটা গল্প রয়েছে। দাদু পুরীতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে জগন্নাথ দেবের মন্দিরে হাঁড়ির ওপর হাঁড়ি রেখে রান্না হয়। সেটা দেখেই প্রথম দাদুর মাথায় আসে কুকার বানানোর কথা। ভাবলেন, এটাকেই যদি আধুনিকীকরণ করা যায়। তিনি ফিরে এসে বানালেন এই ইকমিক কুকার।'

আরও পড়ুন: বলিউডের বাজেট আর লোকবল বেশি হলেও বাংলায় প্রতিভা অনেক বেশি

ঠিক কীভাবে কাজ করে এই কুকার? রঞ্জিত মল্লিক বলছেন, 'এই কুকারের ভিতর একটা লিফ্টার রয়েছে। সেখানে তিন থেকে চারটি বাটি রয়েছে। একটায় মাংস, একটায় ডাল, একটায় ভাত দেওয়া হবে। এই কুকারের একটা আউটার সিলিন্ডার আছে, আরেকটা ইনার সিলিন্ডার। ইনার সিলিন্ডারের ভিতরে এক কিম্বা ২ ইঞ্চি মতো জল দেওয়া হয়। যখন ওই জলটা ফুটবে, সেই বাষ্পে রান্নাটা হয়ে যাবে। এক ঘন্টার মধ্যে সমস্ত পদ তৈরি হয়ে যাবে।'

এখনও ব্যবহার হয় এই কুকার? হাসতে হাসতে রঞ্জিত মল্লিক বললেন, 'এখনও ছুটির দিনে আমরা এই কুকারে রান্না করি। আগে কয়লার কেকে রান্না হত। এখন গ্যাস বা ইন্ডাকশান কুকার সবেতেই ব্যবহার করা যায় এই ইকমিক কুকার।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
Sonam Wangchuk: জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!
জলশূন্য হয়ে যাচ্ছে শরীর, সোনম ওয়াংচুককে হাঁটতেও নিষেধ করলেন চিকিৎসকেরা!

ভিডিও

BJP News | এবার সরাসরি বিজেপি সাংসদ হয়ে যাবেন সদ্য় NCPI-এর সদস্য়রা ? | ABP Ananda LIVE
Suvendu Adhikari:
Amit Shah | উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, নজর দেশের সীমান্ত-নিরাপত্তায় | ABP Ananda LIVE
Abhishek Banerjee : অভিষেকের কার্যালয়ে সামনে দাঁড়িয়ে ৩টি বুলডোজ়ার! যে কোনও মুহূর্তে 'অ্যাকশন'
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget