এক্সপ্লোর

Celebrity Wedding: আংটিবদল করলেন রশ্মিকা-বিজয়, জল্পনায় সিলমোহর এবার, জানা গেল বিয়ের দিনও

Rashmika Mandanna And Vijay Deverakonda Engaged: সূত্র মারফত জানা যাচ্ছে, শুক্রবার পারিবারিক অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন রশ্মিকা ও বিজয়।

নয়াদিল্লি: গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই। অবশেষে আংটিবদল সারলেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। শুধু তাই নয়, শীঘ্র সাতপাকে বাঁধা পড়তেও চলেছেন তারকাযুগল। তাঁদের প্রতিনিধিই শেষ পর্যন্ত খবরের সত্যতায় সিলমোহর দিলেন। তবে বাগদান নিয়ে কিছু প্রকাশ করেননি তাঁরা। (Rashmika Mandanna And Vijay Deverakonda Engaged)

সূত্র মারফত জানা যাচ্ছে, শুক্রবার পারিবারিক অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন রশ্মিকা ও বিজয়। বিজয়ের বাড়িতেই বাগদান সম্পন্ন হয় তাঁদের। পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠজনের উপস্থিতিতে একসঙ্গে ভবিষ্যৎ গড়তে অঙ্গীকারবদ্ধ হয়েছেন তাঁরা। আগামী বছরের একেবারে গোড়াতেই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা রয়েছে তাঁদের। (Celebrity Wedding)

শুক্রবারই রশ্মিকা এবং বিজয় বাগদান সেরেছেন বলে সরগরম নেট দুনিয়া। সেই গুঞ্জনে সিলমোহর দিয়েছেন তারকা যুগলের এক প্রতিনিধি। হিন্দুস্তান টাইমস-কে জানিয়েছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রশ্মিকা ও বিজয়ের চার হাত এক হবে। এই খবরে উচ্ছ্বসিত রশ্মিকা ও বিজয়ের অনুরাগীরা। তারাকযুগলকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সকলে।

রশ্মিকা এবং বিজয় প্রথম বার ‘Geetha Govindam’ ছবিতেই একসঙ্গে অভিনয় করেন। পরবর্তীতে ‘Dear Comrade’ ছবিতেও একসঙ্গে দেখা যায় তাঁদের। বন্ধুত্ব ক্রমশ গাঢ় হয়, সম্পর্কে লিপ্ত হন তাঁরা। বহু বার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। বিদেশে বেড়াতে গিয়ে আলাদা আলাদা ছবি পোস্ট করলেও, স্থান-কাল মিলিয়ে নিয়েছেন তাঁদের অনুরাগীরা। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে তাঁরা বরাবর নীরবই থেকেছেন।

দশেরা উপলক্ষে একদিন আগেও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন রশ্মিকা। কপালে তিলক ছিল তাঁর। পোস্টে নায়িকা লেখেন, ‘শুভ দশেরা সকলকে…এবছর Thamma-র ট্রেলার এবং গানের জন্য এত ভালবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে যে নিজেকে একটু নিজেকে বেশি সৌভাগ্যবতী মনে হচ্ছে। আপনাদের মেসেজ, উৎসাহ, সমর্থন আমাকে আনন্দ দেয়। প্রোমোশনে শীঘ্রই দেখা হচ্ছে’। ওই পোস্টে বাগদান নিয়ে বহু মানুষ প্রশ্ন ছুড়ে দেন। কিন্তু রশ্মিকা কোনও ইঙ্গিত দেননি।

তবে সম্পর্ক নিয়ে গোপনীয়তা বজায় রাখলেও, জীবনে সঙ্গী থাকার কথা কখনও অস্বীকার করেননি রশ্মিকা বা বিজয়। নিজেদের কখনওই ‘সিঙ্গল’ বলে দাবি করেননি তাঁরা। তবে তারকাযুগল এত তাড়াতাড়ি বাগদান সারবেন, বা বিয়ের পিঁড়িতে বসবেন বলে কেউ আঁচও করতে পারেননি। রশ্মিকার হাতে এই মুহূর্তে প্রচুর কাজ। বিজয়ও চরম ব্যস্ত। পরিচালক রাহুল সংকৃত্য়ানের পরবর্তী ছবিতে একসঙ্গেও কাজ করছেন তাঁরা।

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৬.০৭.২০২৬)।নির্যাতন থেকে খুন, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে ভয়াবহ নৃশংসতা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget