এক্সপ্লোর

Imtihan clocks 28 Years: 'ইমতিহান' ছবির ২৮ বছর পূর্তিতে আবেগপ্রবণ পোস্ট রবিনা ট্যান্ডনের

'ইমতিহান' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন রবিনা ট্যান্ডন, সেফ আলি খান এবং সানি দেওল। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় আসরানি, গুলশন গ্রোভার, শক্তি কপূর, দলীপ তাহিল প্রমুখ অভিনেতাদের।

মুম্বই: বলিউডে দীর্ঘদিনের কেরিয়ার অভিনেত্রী রবিনা ট্যান্ডনের (Raveena Tandon)। আর তাঁর কেরিয়ারের অন্যতম ছবি 'ইমতিহান' মুক্তি পেয়েছে দেখতে দেখতে ২৮ বছর হয়ে গিয়েছে। আজ 'ইমতিহান' (Imtihan) ছবির ২৮ বছর পূর্তিতে স্মৃতির স্মরণি বেয়ে হাঁটলেন রবিনা ট্যান্ডন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির পোস্টার শেয়ার করে আবেগপ্রবণ পোস্ট করলেন অভিনেত্রী।

২৮ বছর আগে আজকের দিনেই মুক্তি পেয়েছিল বলিউডের সুপারহিট ছবি 'ইমতিহান'। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'ইমতিহান' ছবির পোস্টার শেয়ার করে অভিনেত্রী রবিনা ট্যান্ডন লিখেছেন, '২৮ বছর হয়ে গেল 'ইমতিহান' ছবির। এই ছবির গল্প আর গানই এর প্রধান শক্তি। সঙ্গে জড়িয়ে রয়েছে কত হাসির স্মৃতি।' 'ইমতিহান' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন রবিনা ট্যান্ডন, সেফ আলি খান এবং সানি দেওল। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় আসরানি, গুলশন গ্রোভার, শক্তি কপূর, দলীপ তাহিল প্রমুখ অভিনেতাদের। শোনা যায়, এই ছবিতে সেফ আলি খানের অভিনীত চরিত্রের জন্য প্রথমে সই করান হয় আমির খানকে। পরবর্তীকালে কোনও কারণে আমির খান এই ছবি না করতে পারায় অভিনেতা বদল হয়। 'ইমতিহান' ছবির গল্পের মতোই এই ছবির গান দারুণ হিট হয়। অনু মালিকে সুরে 'চাহা তো বহুত', 'চুরা কে দামন', 'ইস তারাহ আসিকি কা', 'দো বাতে হো সকতি হ্যায়' গানগুলি দারুণ হিট হয়।

আরও পড়ুন - Akshay Kumar Update: মার্শাল আর্টস শেখার গল্প বললেন অক্ষয় কুমার

প্রসঙ্গত, সম্প্রতি  এক সাক্ষাৎকারে রবিনা টন্ডনকে ৯০-এর দশকের অন্যান্য অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty), করিশ্মা কপূর (Karishma Kapoor), কাজলের (Kajol) সঙ্গে  সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি জানান যে তাঁদের মধ্যে কোনও 'নোংরা রাজনীতি' (Dirty Politics) ছিল না। অভিনেত্রীর কথায়, 'কোনও কাটাছেঁড়া বা রাজনীতি ছিল না।' প্রথম দিন থেকেই রবিনার সঙ্গে শিল্পা শেট্টির বন্ধুত্ব ছিল বলে জানান তিনি। 'আমরা একসঙ্গে সিনেমাও করেছি। কাজলের সঙ্গেও আমার বন্ধুত্ব ছিল। কোনও খারাপ কিছু ছিল না।' তবে একই সঙ্গে তিনি জানান করিশ্মা, শিল্পা বা কাজলের সঙ্গে সম্পর্ক ভাল থাকলেও কিছু অভিনেতা-অভিনেত্রীরা ছিলেন যাঁরা 'নোংরা' খেলা খেলতেন। কেউ কেউ সেই সময়ে গসিপের অন্তর্গতও ছিলেন। কিন্তু রবিনা সেইসব থেকে দূরে থাকতেন বলেই জানিয়েছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget