এক্সপ্লোর

Rhea Chakraborty wishes SSR: সুশান্তের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছাবার্তা রিয়া চক্রবর্তীর

SSR Birth Anniversary: এদিন সুশান্তের জন্মদিনে তাঁর সঙ্গে দুটি ছবি পোস্ট করেন রিয়া। প্রথম ছবিতে তাঁদের দুটো কাপের পিছনে পোজ দিতে দেখা যায়। পরের ছবিতে তাঁদের একটা হাসিখুশি সেলফি।

নয়াদিল্লি: আজ সুশান্ত সিংহ রাজপুতের ৩৭তম জন্মদিন (Sushant Singh Rajput Birth Anniversary)। সোশ্যাল মিডিয়া ভরেছে তাঁর অনুরাগীদের পোস্টে। সুশান্তের দিদিও পোস্ট করেছেন ভাইয়ের জন্মদিন। রিয়া চক্রবর্তীও (Rhea Chakraborty) এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। প্রেমিকের সঙ্গে দুটো ছবি পোস্ট করেন রিয়া। কী লিখলেন সেখানে?

জন্মদিনে সুশান্তকে স্মরণ রিয়ার

২০২০ সালের ১৪ জুন নিজের মুম্বইয়ের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় সুশান্ত সিংহ রাজপুতকে। আর তাঁর এই মৃত্যুর তদন্তে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় অভিনেত্রী ও প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। ২৮ দিন জেলবন্দি থাকার পর তাঁকে জামিন দেওয়া হয়। এই কঠিন সময় সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রোল হন অভিনেত্রী, তবে পাশে পেয়েছিলেন বন্ধু ও সহকর্মীদের।

এদিন সুশান্তের জন্মদিনে তাঁর সঙ্গে দুটি ছবি পোস্ট করেন রিয়া। ক্যাপশনে 'ইনফিনিটি' সাইনের সঙ্গে লেখেন যোগ ১। প্রথম ছবিতে তাঁদের দুটো কাপের পিছনে পোজ দিতে দেখা যায়। পরের ছবিতে তাঁদের একটা হাসিখুশি সেলফি। রিয়া চক্রবর্তীর বন্ধু, শিবানী দান্ডেকর ও কৃষ্ণা শ্রফ, কমেন্ট করেছেন তাঁর পোস্টে। তবে আজও নেটিজেনরা রইলের দুই ভাগে বিভক্ত হয়ে। বেশিরভাগই রিয়ার পোস্টের মাধ্যমে সুশান্তকে স্মরণ করেন, তবে অনেকেই আবার অভিনেতার মৃত্যুর জন্য রিয়াকেই দোষ দেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty)

সুশান্তের বান্দ্রার বাড়িতে রিয়ার সঙ্গেই থাকতেন অভিনেতা। তবে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কিছুদিন পরই সুশান্তকে মৃত অবস্থায় পাওয়া যায়। তদন্তের পথে রিয়া ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বলিউডের সঙ্গে মাদক যোগের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন: Sushant Singh Rajput: 'সুশান্ত সিংহ রাজপুত মাত্র ২ ঘণ্টা ঘুমোতেন,' জানিয়েছিলেন তাঁর সহ-অভিনেত্রী

অন্যদিকে, কাজের ক্ষেত্রে, রিয়াকে শেষ দেখা গিয়েছিল ২০২১ সালে মুক্তি প্রাপ্ত রামি জেফ্রির 'চেহরে' ছবিতে। প্রায় ১ বছর পর রিয়া একটি রেডিও স্টেশন থেকে ভিডিও পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, 'গতকাল আমি প্রায় ২ বছর পর কাজে গেলাম। যাঁরা যাঁরা আমার কঠিন সময়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন সকলকে ধন্যবাদ। যাই হয়ে যাক, সূর্যোদয় হবেই। কখনও হাল ছেড়ো না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget