এক্সপ্লোর

Rishav Basu: বাংলা পেরিয়ে এবার তেলুগু ছবিতে ঋষভ, দেখা যাবে নেতিবাচক চরিত্রে

Rishav Basu News: মঞ্চেও একাধিক কাজ করছেন ঋষভ। নিয়মিত নাটক ও থিয়েটারের সঙ্গে যুক্ত থাকেন তিনি। 

কলকাতা: ছোটপর্দা থেকে শুরু করে ওয়েব সিরিজ, বাংলায় বারে বারে বিভিন্ন চরিত্রেই প্রশংসিত হয়েছেন তিনি। অল্প সময়ে ইন্ডাস্ট্রিতে পা রাখলেও, নিজের জায়গা তৈরি করে নিয়েছেন অভিনেতা ঋষভ বসু (Rishav Basu)। আর এবার, দক্ষিণে পা বাড়ালেন অভিনেতা। মুক্তি পেল ঋষভের প্রথম তেলুগু ছবির ট্রেলার। সাই ধনসিকার বিপরীতে দেখা যাবে ঋষভকে। 

ঋষভের চরিত্রের ঝলক কিন্তু বেশ শিউরে ওঠার মতোই। এর আগে, হইচই (Hoichoi) ওয়েব প্ল্যাটফর্মে অনেকগুলিই কাজ করেছেন ঋষভ। সেখান থেকেই তিনি সুযোগ পান দক্ষিণী ছবিতে কাজ করার। শ্রীকান্ত (Srikanta) থেকে শুরু করে 'মহাভারত মার্ডারস', কুমুদিনী ভবন... একাধিক ভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেছেন ঋষভ। কেবলমাত্র ওয়েব সিরিজে নয়, বড়পর্দাতেও কাজ করে নজর কেড়েছেন ঋষভ। 'প্রসেনজিৎ ওয়েডস্ ঋতুপর্ণা' থেকে শুরু করে 'ভটভটি'.. ঋষভ বিভিন্ন চরিত্রে তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের। চিনিয়ে দিয়েছেন, তিনি কতটা দক্ষ অভিনেতা। পাশাপাশি, মঞ্চেও একাধিক কাজ করছেন ঋষভ। নিয়মিত নাটক ও থিয়েটারের সঙ্গে যুক্ত থাকেন তিনি। 

 

আর এবার দক্ষিণী ছবিতে কাজ করছেন ঋষভ। যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta) থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)... টলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীই কাজ করেছেন দক্ষিণী ছবিতে। 'কল্কি' ছবিতে প্রভাস, দীপিকা পাড়ুকোনের মতো তারকাদের সঙ্গে কাজ করতে দেখা যাবে শাশ্বতকে। সেই তালিকায় এবার নাম লেখালেন ঋষভও। সদ্য প্রকাশ্যে এসেছে ঋষভের নতুন ছবির ট্রেলার। ছবির নাম, দক্ষিণা (DAKSHINA)। অশোক শিন্ডের প্রযোজনায়, ওষো তুলসী রামের পরিচালনায় মুক্তি পেতে চলেছে এই ছবি। সাইকো থ্রিলার এই ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। চ্যালেঞ্জিং এই কাজে সুযোগ পেয়ে খুশি বাংলার অভিনেতা। অন্যদিকে সামনেই মুক্তি পাবে ঋষভের নতুন বাংলা ছবি 'তাহাদের কথা'। সেই ছবিতে ঋষভের সঙ্গে রয়েছেন রাজনন্দিনীও।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rishav Basu (@rishav_for_you)

 

আরও পড়ুন: Vicky-Katrina: 'ক্যাটরিনাকেই বিয়ে করব', ভিকির সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন বাবা-মা?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget