এক্সপ্লোর

Ritabhari Chakraborty: আমার কাছে স্বাধীনতা মানে আমার শিশুদের জন্য সুরক্ষিত পরিবেশ

Independence Day: এবিপি লাইভকে ঋতাভরী জানিয়েছেন, এদিন স্কুলে উপস্থিত ছিলেন মহকুমা শাসক। সকাল থেকেই সবাই মিলে পতাকা উত্তোলন করা হয়।

কলকাতা: পুজো হোক অথবা যে কোনও বিশেষ উৎসব.. এই খুদেদের ছাড়া যেন কোনও বিশেষ দিনই কাটাতে চান না ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। স্বাধীনতা দিবসের দিনটাও, নিজের স্কুলের ছোটদের সঙ্গেই কাটালেন অভিনেত্রী। শুধুমাত্র পতাকা উত্তোলন নয়, ছুটির দিনের আমেজেই শিশুদের সঙ্গে মিশে গেলেন পর্দার 'ফুল্লরা'। 

সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতা দিবস (Independence Day) উদযাপনের একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন ঋতাভরী। সেখানে তিনি লিখেছেন, 'আমার কাছে স্বাধীনতা বলতে, আমার ছোটদের জন্য আরও সুন্দর, আরও ভাল একটা পৃথিবী গড়ে তোলা। আমার শিশুদের সঙ্গে, আমার শিশুদের জন্য আরও ভাল একটা পৃথিবী গড়ে তোলাই আমার কাছে স্বাধীনতা। 'দ্য আইডিয়াল স্কুল ফর দ্য ডেফ'-এ স্বাধীনতা দিবস উদযাপন।'

এবিপি লাইভকে ঋতাভরী জানিয়েছেন, এদিন স্কুলে উপস্থিত ছিলেন মহকুমা শাসক। সকাল থেকেই সবাই মিলে পতাকা উত্তোলন করা হয়। এরপরে সারাদিন চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। দুপুরে আয়োজন ছিল খাওয়াদাওয়ারও, মেনুতে ছিল বিরিয়ানি। গোটা দিনটা ভীষণ মজা করেই কাটিয়েছেন সবাই। কেবল স্বাধীনতা দিবস নয়, দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানেই স্কুলের খুদেদের কাছে ছুটে যান ঋতাভরী। পুজো যেমন তাঁদের হাতে তুলে দেন নতুন জামা, তেমনই নিজের জন্মদিনে কেক কেটে আনন্দ উদযাপন করে নেন তাঁদের সঙ্গে। 

সদ্য একটি ওয়েব সিরিজের (Web series) শ্যুটিং শেষ করেছেন ঋতাভরী। সায়ন্তনী পূততুন্ডর উপন্যাস নিয়ে এই ওয়েব সিরিজ তৈরি হয়েছে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায়। এই ওয়েব সিরিজে এক অন্তঃসত্তা নারীর ভূমিকায় দেখা যাবে ঋতাভরীকে। এর আগে ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন ঋতাভরী, 'নন্দিনী' তাঁর কাজ করা প্রথম ওয়েব সিরিজ। গর্ভবস্থাকে মাথায় রেখে ৯ মাসের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে ওয়েব সিরিজে। এর আগে কখনও অন্তঃসত্তা নারীর চরিত্রে দেখা যায়নি ঋতাভরীকে। তাঁকে এই চরিত্রে কেমনভাবে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা রয়েছে। এই ওয়েব সিরিজের গল্পে, যখন স্নিগ্ধার বাড়ির মানুষেরা তাঁর গর্ভপাত করাতে উদ্যত, তখন একটি ফোন আসে তাঁর কাছে। সেই ফোন যিনি করছেন, তিনি স্নিগ্ধাকে নিজের সন্তান বলে দাবি করেন। রহস্যময় এই ফোন থেকেই স্নিগ্ধা জানতে পারেন, তাঁর গর্ভের সন্তান ত্রুটিমুক্ত। কিভাবে স্নিগ্ধা লড়াই করে তাঁর সন্তানকে জন্ম দেবেস, সেই নিয়েই এগিয়ে যাবে ওয়েব সিরিজের গল্প। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

আরও পড়ুন: Jeetu Kamal: বড়পর্দায় সাফল্য পেয়েও ফের ছোটপর্দায় ফিরছেন জিতু কমল!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget