এক্সপ্লোর

Ritabhari Chakraborty: রহস্য আর খুন.. নতুন ছবির টিজারে অচেনা ঋতাভরী

Ritabhari Chakraborty: এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন ঋতাভরী। টিজারে দর্শক যা দেখল, তা একেবারে টান টান উত্তেজনায় ভরা

কলকাতা: এর আগে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করেছেন বটে, তবে তাঁকে এই ধরণের চরিত্রে যে আগে কেউ দেখেননি, তা টিজারেই স্পষ্ট। সদ্যই 'বহুরুপী' (Bohurupi) ছবিতে অভিনয় করে নজর কেড়েছিলেন ঋতাভরী। তবে সেখানে তাঁর চরিত্র ছিল একেবারে অন্যরকম। এর আগে থ্রিলার ওয়েব সিরিজ 'নন্দিনী'-তে অভিনয় করেও চমক লাগিয়ে দিয়েছিলেন ঋতাভরী। তবে এবার ঋতাভরী চক্রবর্তীর 'গৃহস্থ' ছবির টিজার যেন চেনাল অন্য এক ঋতাভরী চক্রবর্তীকে। 

সদ্য মুক্তি পেয়েছে মৈনাক ভৌমিক (Mainak Bhowmick) -এর 'গৃহস্থ' ছবির টিজার। আর এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন ঋতাভরী। টিজারে দর্শক যা দেখল, তা একেবারে টান টান উত্তেজনায় ভরা। খুন, রক্ত, ভয়, পুলিশ, কান্না... টুকরো টুকরো ছবি দিয়ে যে টিজার তৈরি করে দর্শকদের প্লেটে সাজিয়ে দেওয়া হল, তাতে দর্শকদের আকর্ষণ বাড়ল বৈকি। অন্যদিকে ঋতাভরীকে দেখা গেল একেবারে অন্যরকম লুকে। প্রায় রূপটানহীন, কখনও তিনি ভয় পাচ্ছেন, কখনও রহস্যের খোঁজ করছেন, কখনও আবার ভেঙে পড়ছেন কান্নায়। ঋতাভরীকে নিয়ে দর্শকদের প্রত্যাশা অবশ্যই 'বহুরুপী'-র পরে অনেকটাই বেড়ে গিয়েছে। 'বহুরুপী' ছবিতে আবিরের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। আর এই ছবিতে তাঁকে দেখা যাবে সৌরভ দাসের (Sourav Das)-এর বিপরীতে। 

অন্য়ান্য কাজের কথা বলতে গেলে, সদ্যই মুক্তি পেয়েছে ঋতাভরীর বিশেষ ক্যালেন্ডার। এই বছর ঋতাভরীর ক্যালেন্ডার লঞ্চের অনুষ্ঠানে এসেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। প্রত্যেক বছর অনুরাগীরা অপেক্ষায় থাকেন ঋতাভরীর এই ক্যালেন্ডারের জন্য। বেশিরভাগ সময়েই এই ক্যালেন্ডারের শ্যুটিংয়ের জন্য বিদেশে যান ঋতাভরী। সেখানে গিয়ে অভিনেত্রীর অদ্ভুত সব অভিজ্ঞতাও হয়েছে। তবে প্রত্যেকবারই তিনি নতুন নতুন চমক এনে দর্শকদের মুগ্ধ করতে থাকেন। আর এবারেও অন্যথা হল না। তাঁর ক্যালেন্ডার মুগ্ধ করেছে দর্শকদের। 

অন্যদিকে আগামীতে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে' -তে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। এই ছবির প্রযোজক রানা সরকার। দীর্ঘদিন ধরেই এই ছবিটির কাজ চলছে। এই ছবিতে বিনোদিনী-র চরিত্রে দেখা মিলবে শুভশ্রীর। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

আরও পড়ুন: Anushka Sharma: খাবার তালিকা থেকে বাদ মাত্র এই ৩টে জিনিস! তাতেই এত ফিট অনুষ্কা শর্মা?

 

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget