এক্সপ্লোর

Ritabhari-Chitrangada: সম্বিতকে সিঁদুরদান চিত্রাঙ্গদার, ঋতাভরীর দিদির বিয়ে যেন তাঁরই সিনেমার পুনরাবৃত্তি

Ritabhari Sister Marriage: দিদির বিয়েতে সিঁদুরদানর ছবি শেয়ার করে নিতে গিয়ে ঋতাভরীর মনে পড়ল তাঁর চরিত্রকেই। দিদির বিয়ের সিঁদুরদানের ছবির সঙ্গে সঙ্গে তিনি শেয়ার করে নিলেন নিজের পর্দার চরিত্রের ছবিও

কলকাতা: সেদিন সকাল থেকেই সাজো সাজো রব বর্ধমান রাজবাড়িতে। হলুদ ফুলে সাজানো রাজবাড়ির বারন্দায় হলুদে মাখামাখি হলেন নববধূ। নিয়মমাফিক আচার মেনে গায়ে হলুদ, আর তারপরে সেই স্বপ্নের সাজে সেজে ওঠা। সম্বিত চট্টোপাধ্যায়ের (Sambit Patra) সঙ্গে লাল বেনারসি সাজে সাত পাকে বাঁধা পড়লেন চিত্রাঙ্গদা শতরূপা (Chitrangada Satarupa)। আর সেই বিয়েতে দিদির সঙ্গে সঙ্গে রইলেন যিনি, তিনি ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। 

চিত্রাঙ্গদা আর সম্বিতের বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক, এই কথা আগেই জানিয়েছিল এবিপি লাইভ। সেই মতোই বছর শেষের বাঙালি এই বিয়ে হল মহিলা পুরোহিতের হাত ধরে। হল না কন্যাদান। বর বধূ সিঁদুর পরিয়ে দিলেন একে অপরকে। এ যেন ঠিক ঋতাভরীর ছবিরই পুনরাবৃত্তি। এই বার্তাই তো দিয়েছিল ঋতাভরী অভিনীত 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' (Bramha Janen Gopon Kommoti)। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত উইন্ডোজের প্রযোজিত এই ছবি বড়পর্দায় তুলে ধরেছিল মহিলা পুরোহিতের গল্প। নন্দিনী ভৌমিকের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলেছিলেন ঋতাভরী। 

আরও পড়ুন: Chanchal Chowdhury: 'আমার বাবা জীবন্ত মানুষ থেকে ডেথ সার্টিফিকেট হয়ে গেল', চঞ্চল চৌধুরীর পোস্টে চোখ ভিজল নেটিজেনদের

আর দিদির বিয়েতে সিঁদুরদানর ছবি শেয়ার করে নিতে গিয়ে ঋতাভরীর মনে পড়ল তাঁর চরিত্রকেই। দিদির বিয়ের সিঁদুরদানের ছবির সঙ্গে সঙ্গে তিনি শেয়ার করে নিলেন নিজের পর্দার চরিত্রের ছবিও। নিজের সোশ্যাল মিডিয়ায় দিদির সিঁদুরদানের ছবি শেয়ার করে ঋাতভরী লিখেছেন, 'অসাম্যটুকু মুছে শুধু সাম্যটুকু গড়তে চেয়েছি নিজেদের ছবি দিয়ে। নিজেদের জীবনে। আমার দিদির বিয়ে। ২০২২ সালের সবচেয়ে প্রিয় মুহূর্ত।' ছবিতে দেখা যাচ্ছে, সম্বিতকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন চিত্রাঙ্গদা আর দিদির কাঁধে হাত রেখে বসে রয়েছেন ঋতাভরী, তাঁর মুখে যেন তৃপ্তির হাসি। 

গত ২৪ তারিখ সাত পাকে বাঁধা পড়েছেন চিত্রাঙ্গদা ও সম্বিত। তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল ২০২১ সালেই। কিন্তু করোনার জন্য পিছিয়ে যায় সেই বিয়ে। অবশেষে বাইশের শেষে সাত পাকে বাঁধা পড়লেন সম্বিত চিত্রাঙ্গদা। এদিন দুই তারকার বিয়েতে হাজির ছিলেন সুর ও সিনেমার জগতের অনেক তারকারা। সম্বিত পেশায় সঙ্গীতশিল্পী। সম্বিত বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়ের ছেলে সম্বিত। চিত্রাঙ্গদা অভিনেত্রী। বিবাহ বাসরে উপস্থিত ছিলেন রূপম ইসলাম, শ্রীকান্ত আচার্য, ইন্দ্রনীল সেন, শুভমিতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক সঙ্গীতশিল্পী। ছিলেন পার্নো মিত্র, অরিত্র মুখোপাধ্যায়ের মত চলচ্চিত্র জগতের মানুষেরাও। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ে অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ খুললেন Saugata Roy
Chokh Bhanga 6 Ta : নিয়ম না মানার মাশুলেই 'জতুগৃহ' তারাপীঠের হোটেল? | Tarapith News
Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget