এক্সপ্লোর

Vilasrao Deshmukh Death Anniversary: 'আমি রোজ তোমার সঙ্গে কথা বলি,' প্রয়াণ দিবসে বাবাকে স্মরণ রীতেশ দেশমুখের

বাবার নবম মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট শেয়ার করলেন রীতেশ দেশমুখ। শ্রদ্ধা জানালেন জেনেলিয়া ডি'সুজাও।

মুম্বই: নয় বছর কেটে গেছে বাবা ছেড়ে চলে গেছেন। বাবার নবম মৃত্যু বার্ষিকীতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে রীতেশ দেশমুখ শেয়ার করলেন আবেগঘন পোস্ট। 

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাবা বিলাসরাও দেশমুখের নবম মৃত্যু বার্ষিকীতে ইনস্টাগ্রামে দুটি ভিডিও পোস্ট করলেন অভিনেতা রীতেশ দেশমুখ। সেই সঙ্গে লিখলেন আবেগঘন ক্যাপশন। একটি ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে লিখলেন 'মিস ইউ এভরি ডে পাপা'। অর্থাৎ 'তোমাকে রোজ মনে পড়ে, বাবা।'

আবেগঘন একটি নোটের সঙ্গে থ্রোব্যাক ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। ভিডিওয় দেখা যাচ্ছে, রীতেশ তাঁর বাবার একটা পাঞ্জাবির হাতে নিজের হাত ঢুকিয়েছেন। সেভাবেই যেন প্রয়াত বাবার উষ্ণতা নিজের মধ্যে টেনে নিতে চাইছেন। আবারও যেন পেতে চাইছেন বাবার ভালবাসা, আশীর্বাদকে।

ইনস্টাগ্রামে তিনি আরও একটি ভিডিও পোস্ট করেন। বাবার উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেল তাঁকে সেই ভিডিওয়। ক্যাপশনে লিখলেন, 'আই টক টু ইউ এভরি ডে পাপা, আই নো ইউ হিয়ার মি।' অর্থাৎ, 'বাবা, আমি রোজ তোমার সঙ্গে কথা বলি, আমি জানি তুমি আমার কথা শুনতে পাও।'

রীতেশ দেশমুখের স্ত্রী, অভিনেত্রী জেনেলিয়া ডি'সুজাও প্রয়াত বিলাসরাও দেশমুখের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ইনস্টাগ্রামে নিজের হ্যান্ডলে প্রয়াত শ্বশুরের ছবি পোস্ট করে তিনি লেখেন, 'আমি জানি তুমি যেখানেই রয়েছ, সেখান থেকেই এইভাবেই আমাদের দিকে নজর রাখছ। কারণ আমাদের প্রিয় মানুষেরা কখনও আমাদের ছেড়ে যান না। তাঁরা আমাদের ভালবাসতে থাকেন, আমাদের খেয়াল রাখেন, সঠিক পথ দেখান এবং আমার জন্য যে ভালবাসা চোখে দেখা যায় না, কেবল অনুভব করা যায় সেটাই সর্বোচ্চ মানের ভালবাসা। আমরা তোমাকে খুব মিস করি বাবা। আমি নিশ্চিত তুমি যেখানেই আছ সেখানেই নিজের জাদু ছড়াচ্ছ।'

মহারাষ্ট্রের দুই বারের মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ, ২০১২ সালের ১৪ অগাস্ট, অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget