এক্সপ্লোর

Rukmini Maitra: মা মত দিলে তবেই সেই সিনেমা করতে রাজি হন রুক্মিণী, কী হয়েছিল 'বুমেরাং'-এর ক্ষেত্রে?

Rukmini Maitra on Boomerang: হল ভিজ়িটে গেলে ছোটরা রুক্মিণীর হাত ধরে, চুল ধরে টেনে দেখতে দেখতে চাইছে। দেখতে চাইছে সে পুঁই-পুঁই বলে কি না, মুখে ওভাবে হাত দিয়ে হাসে কি না।

তোর্ষা ভট্টাচার্য্য়, কলকাতা: কথা বলা যাবে না মানুষের মতো, নড়বে না চোখের মণি.. নেহাত সোজা নয় এই অভিনয়। কিন্ত পর্দায় এই অভিনয়ই দেখে, আপ্লুত হয়ে এখ দর্শক রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-কে বলেছিলেন, 'আপনি এই ছবিটার জন্য জাতীয় পুরস্কার পেতে পারেন'। 'বুমেরাং' মুক্তির পরে, দ্বৈত চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসায় ভাসছেন রুক্মিণী। জিৎ-এর বিপরীতে যোগ্য সঙ্গতেই দর্শকদের মন ছুঁয়েছে এই ছবি। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী। একজন মানুষ, আরেকজন রোবট। ইশা আর নিশা। কেমন ছিল, রুক্মিণী থেকে রোবট হয়ে ওঠা? 

ছবির প্রস্তুতির কথা বলতে গিয়ে রুক্মিণী বলছেন, 'আমি এখনও পর্যন্ত ছবি করতে একটা নিয়ম মেনে চলি। যে কোনও চিত্রনাট্য আমি নিজে পড়ার আগে পড়েন আমার মা। মায়ের পছন্দ হলে, তবেই আমি সেই ছবিতে অভিনয় করতে রাজি হয়েছি। এই বিষয়টা এখনও পর্যন্ত মেনে চলি। বুমেরাংয়ের ক্ষেত্রেও তাই হয়েছিল। মায়ের স্ক্রিপ্টটা ভীষণ পছন্দ হয়েছিল বটে, কিন্তু বুঝতেই পারেননি এটাকে পর্দায় তুলে ধরা কীভাবে সম্ভব। এমনকি আমি যখন বাড়িতে অভিনয় করে দেখাতাম, মা কার্যত আঁতকে উঠে বলতেন, 'মাম্মা তুমি এইভাবে কথা বলবে! হাসবে! যেটুকু সম্মান ছিল তাও তো শেষ।'

তেমনটা অবশ্য হয়নি। রুক্মিণী বলছেন, হল ভিজ়িটে গেলে ছোটরা তাঁর হাত ধরে, চুল ধরে টেনে দেখতে দেখতে চাইছে। দেখতে চাইছে সে পুঁই-পুঁই বলে কি না, মুখে ওভাবে হাত দিয়ে হাসে কি না। তবে সবচেয়ে শক্ত ছিল অভিনয়ের কোন অংশটা? রুক্মিণী বলছেন, 'দ্বৈত চরিত্র অভিনয় এমনটিই বেশ চ্যালেঞ্জিং। যখন মুখ এক থাকছে, তখন কেবল অভিনয়, চরিত্রায়ণের মাধ্যমেই দুটো মানুষকে আলাদা করতে হয়। আর এখানে তো একজন মানুষ, আরেকজন রোবট। একজনের কোনওরকম আবেগ প্রকাশ করা যাবে না, এমনকি চোখ সরানোও যাবে না। এটা ভীষণ মুশকিল। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RUKMINI MAITRA 💫 (@rukminimaitra)

আরও পড়ুন: Aalka Yagnik: অলকার পাশে দাঁড়াচ্ছেন শ্রেয়া,সোনু.. আদৌ কি সারে এই 'সেনসরিনিউরাল হিয়ারিং লস'?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget