এক্সপ্লোর

Uttam Kumar: উত্তম কুমারকে প্রথম দেখতে গিয়েই রক্তারক্তি! কী ঘটিয়েছিলেন সাবিত্রী?

Sabitri Chatterjee News: একদিন থিয়েটারের স্টেজ রিহার্সালে হঠাৎ সাবিত্রী চট্টোপাধ্যায় শোনেন, উত্তমকুমার এসেছেন। তাঁর আগে যে তারকাকে শুধু দেখেছেন বড়পর্দায়, তিনিই এক্কেবারে সামনে!

কলকাতা: তাঁর নামেই যেন যাদু রয়েছে। এতগুলো বছর পেরিয়েও, তাঁর মোহে মুগ্ধ আট থেকে আশি। তিনি উত্তমকুমার (Uttam Kumar)। আর যাঁদের সঙ্গে তাঁর জুটি সবচেয়ে বেশি জনপ্রিয়, তাঁদের মধ্যে প্রথম নাম সুচিত্রা সেনের (Suchitra Sen)-এর নিলে দ্বিতীয় নাম অবশ্যই নিতে হয় সাবিত্রী চট্টোপাধ্যায়ের (Sabitri Chatterjee)। সেই নায়িকা যখন প্রথম দেখেছিলেন মহানায়ককে? কেমন ছিল সেই সময়টা? সেলিব্রিটি টক শো 'অপুর সংসার'-এ এসে সাবিত্রী চট্টোপাধ্যায় ভাগ করে নিয়েছিলেন সেই অভিজ্ঞতা।

এই টক শো-তে এসে সাবিত্রী শুনিয়েছিলেন প্রথম তাঁর অভিনয় জগতে আসার গল্প। সাবিত্রী চট্টোপাধ্যায়ের ছোটবেলা কেটেছে যথেষ্ট অভাবে। স্কুলে পড়তে পড়তেই তাঁর অভিনয়ে হাতেখড়ি হয়েছিল থিয়েটারে। ভানু বন্দ্যোপাধ্যায়ের (Bhanu Banerjee) হাত ধরে। সাবিত্রীকে রোজ স্কুল যেতে দেখতেন ভানু বন্দ্যোপাধ্যায়। সেই সময়ে নাটকের দলে প্রয়োজন ছিল ঠিক সাবিত্রীর বয়সী একজন মেয়েরই। ভানু বন্দ্যোপাধ্যায় সরাসরি সাবিত্রীকে গিয়েই অফার দেন অভিনয়ের। প্রথমটা রাজি হননি সাবিত্রী। এরপরে বাবার অনুমতি নিয়েই প্রথম থিয়েটারে শুরু অভিনয়। আর সেখানেই প্রথম দেখা উত্তমকুমারকে। 

একদিন থিয়েটারের স্টেজ রিহার্সালে হঠাৎ সাবিত্রী চট্টোপাধ্যায় শোনেন, উত্তমকুমার এসেছেন। তাঁর আগে যে তারকাকে শুধু দেখেছেন বড়পর্দায়, তিনিই এক্কেবারে সামনে! সব ফেলে ছুট্টে উইংসের পাশে যেতে যান সাবিত্রী। আর সেখানেই বাঁধে বিপত্তি। উইংসের ধারেই রাখা ছিল একটি ট্রাঙ্ক। সেই ভাঙা ট্রাঙ্কে পা কেটে যায় সাবিত্রীর। ঝরঝর করে রক্ত পড়তে থাকে। সেই দিকে অবশ্য খেয়াল নেই সাবিত্রীর। তন্ময় হয়ে তখন দেখছেন উত্তম কুমারকে। সেই প্রথম দেখা। 

সেইদিনই উত্তম কুমার নাটকের অফার দিয়েছিলেন সাবিত্রীকে। তবে সেই সময়েও বাবার অনুমতি নিতে হয়েছিল সাবিত্রীকে। বাবা বলেছিলেন যদি সাবিত্রীকে উত্তমকুমার বাড়ি থেকে নিয়ে যান আবার দিয়ে যান, অনুমতি তবেই দিতে পারেন। দুই পক্ষ রাজি হওয়াতেই উত্তমকুমারের কাছ থেকে অ্যাডভান্স টাকা চেয়ে বসেন সাবিত্রীর বাবা। লজ্জায় লাল হয়ে যান সাবিত্রী।  ভীষণ রাগ হয় বাবার ওপর। বেশ কয়েকদিন কথা বললেন সাবিত্রী। উত্তমকুমার বাড়ি এসে নাটকের অফার করছেন আর তাতে অ্যাডভান্স চাইছেন বাবা, একথা যেন মেনেই নিতে পারেননি সাবিত্রী। সেই গল্পই অপুর সংসার-এ এসে শোনান সাবিত্রী।

আরও পড়ুন: Mrunal Thakur: ম্রুণাল ঠাকুরের সবচেয়ে প্রিয় জলখাবার, কীভাবে বানায় এই ওটস-বেরি স্মুদি?

 

সেরা শিরোনাম

Sudipta Chakraborty: অসুস্থ সুদীপ্তা চক্রবর্তী, বাতিল করতে হল শো! এখন কেমন আছেন অভিনেত্রী?
অসুস্থ সুদীপ্তা চক্রবর্তী, বাতিল করতে হল শো! এখন কেমন আছেন অভিনেত্রী?
Raghubir Yadav: শ্যুটিংয়ের আগেই হৃদরোগে আক্রান্ত, ভয়াবহ ঘটনা ঘটেছিল 'পঞ্চায়েত'-এর 'প্রধানজী'-র জীবনে!
শ্যুটিংয়ের আগেই হৃদরোগে আক্রান্ত, ভয়াবহ ঘটনা ঘটেছিল 'পঞ্চায়েত'-এর 'প্রধানজী'-র জীবনে!
Indranil Sen: কীভাবে আর্থিক দুর্নীতি? ইন্দ্রনীলের সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা? বিস্ফোরক তথ্য
কীভাবে আর্থিক দুর্নীতি? ইন্দ্রনীলের সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা? বিস্ফোরক তথ্য
Bhaswar Chatterjee: হাসপাতালে ভর্তি হওয়ার বদলে শ্যুটিং ফ্লোরে হাজির ভাস্বর! 'মাথা ঘুরত, কষ্ট হত..' প্রকাশ্যে অজানা ঘটনা
হাসপাতালে ভর্তি হওয়ার বদলে শ্যুটিং ফ্লোরে হাজির ভাস্বর! 'মাথা ঘুরত, কষ্ট হত..' প্রকাশ্যে অজানা ঘটনা

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget