এক্সপ্লোর

Saif Ali Khan: সেফ আলি খানের উপর হামলা, প্রকাশ্যে অভিযুক্তের ছবি

Saif Ali Khan: গভীর রাতে সেফের মুম্বইয়ের বাড়িতে ঢুকে ছুরি নিয়ে হামলা। অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেফের ছোট ছেলে জেহ্-র ঘরে ঢুকে যায় বলে অভিযোগ।

মুুম্বইয়ে অভিনেতা সেফ আলি খানের উপর ধারাল অস্ত্র নিয়ে হামলা, ছুরি দিয়ে ৬টি কোপ। এবার প্রকাশ্যে এল অভিযুক্তের ছবি। গভীর রাতে সেফের মুম্বইয়ের বাড়িতে ঢুকে ছুরি নিয়ে হামলা। অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেফের ছোট ছেলে জেহ্-র ঘরে ঢুকে যায় বলে অভিযোগ। ওই ব্যক্তিকে দেখে চেঁচামেচি শুরু করেন হাউসকিপার আরিয়ামা ফিলিপস। গোলমাল থামাতে গেলে আচমকা সেফের উপর চড়াও হয় ওই ব্যক্তি। এই সন্দেহভাজনের ছবি প্রকাশ্যে পর তার গতিবিধির উপর নজর রেখেছে মুম্বই পুলিশ। তার খোঁজ চলছে জোরকদমে। 

প্রাথমিক তদন্তের পর মুম্বই পুলিশের ডিসিপি জানিয়েছেন, চুরির উদ্দেশ্যেই ওই অভিযুক্ত ঢুকেছিল সেফের বাড়িতে। বান্দ্রার আবাসনের ১২ তলায় পেন্ট হাউস রয়েছে সেফ-করিনার। পুলিশ সূত্রে খবর, আবাসনের পিছনের পাঁচিল বেয়ে ঢুকেছিল আততায়ী। তারপর আপৎকালীন সিঁড়ি বেয়ে উঠে যায় উপরে। সবার নজর এড়িয়ে ঢুকে পড়ে সেফ-করিনার বাড়ির ভিতরে। চুপিসাড়ে জেহ্‌ - এর ঘরে যাওয়ার সময় সন্দেহভাজনকে দেখতে পান পরিচারিকা। তাঁর চিৎকারেই গোটা ব্যাপার টের পান সেফ। পরিস্থিতি সামাল দিতে এসে আততায়ীর হাতে আক্রান্ত হন অভিনেতা। ছুরিকাঘাতে গুরুতর চোট পান ছোটে নবাব। 

মোট ৬ জায়গায় আঘাত পেয়েছেন অভিনেতা। শিরদাঁড়ায় চোট ছিল সবচেয়ে বেশি। বিঁধে গিয়েছিল ছুরি। অস্ত্রোপচার করে এই ছুরি বের করা হয়েছে। হাতে, পিঠে, ঘাড়ে ছিল গভীর ক্ষত। অভিনেতার ঘাড়ে প্রায় ১০ সেন্টিমিটারের ক্ষত হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আশার খবর একটাই সমস্ত অস্ত্রোপচার প্রাথমিক ভাবে সফল হয়েছে। আইসিইউ- তে স্থানান্তরিত করা হয়েছে সেফ আলি খানকে। এখন বিপদ মুক্ত রয়েছেন অভিনেতা। তবে চিকিৎসকরা জানিয়েছেন তাঁকে থাকতে হবে হাসপাতালেই। 

জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে সেফ-করিনার বান্দ্রার এই পেন্ট হাউসে মেঝে পালিশের কাজ চলছিল। এই কাজে যুক্ত শ্রমিকদের সঙ্গে সেফের উপর হামলা হোয়ার কোনও যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। তদন্তের স্বার্থে ওই শ্রমিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও ওই আবাসনের অন্যান্য পরিচারিকাদের এবং সেফ আলি খানের বাড়ির পরিচারিকাদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিন্তু বান্দ্রার মতো অভিজাত এলাকায়, চরম নিরাপত্তা বেষ্টনীতে মোড়া এই বিলাসবহুল আবাসনে একজন সন্দেহভাজন ছুরি হাতে ঢুকে পড়ল, পিছনের পাঁচিল টপকালো, আপৎকালীন সিঁড়ি ব্যবহার করে পৌঁছে গেল অভিনেতার বাড়ির অন্দরমহলে, অথচ কেউ টের পেল না- এই নিয়েই উঠছে প্রশ্ন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget