এক্সপ্লোর

Sandipta Sen Exclusive: '৪৯৮ ধারারও অপব্যবহার হয় প্রতিনিয়ত, তেমনই #Metoo-র ও ভাল-খারাপ দিক রয়েছে'

Actress Sandipta Sen Exclusive:কোনও পুরুষের বিরুদ্ধে এমন হেনস্থার অভিযোগ উঠলে, ঠিক কী পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তার পরিবারের মানুষ, সেই গল্পই তুলে ধরা হবে 'নষ্টনীড়'-এ

কলকাতা: প্রতিবাদ করতে গেলে কি খুব 'প্রতিবাদী' হাবভাব হওয়া জরুরি? চোখা কথা, রোখা মেজাজ.... এ সব বোধহয় সবসময় প্রয়োজন পড়ে না। ঠিক যেমন সংসারকে ভালবাসলেও প্রয়োজন পড়ে না কেরিয়ার বিসর্জন দেওয়ার। 'রমণীর গুণ' না থাকলে সুখী পরিবার কী 'নষ্টনীড়' হয়? নাকি সেই দায় সমানভাবে বর্তায় নারী ও পুরুষের ওপর? অদিতি রায়ের (Aditi Roy)-এর পরিচালনায় অপর্ণার চরিত্রের মোড়কে, এই প্রশ্নগুলোই সমাজের দিকে ছুঁড়ে দেবেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। 

'হইচই' (Hoichoi) ওয়েব প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজ 'নষ্টনীড়'-এর মুখ্যভূমিকায় দেখা যাবে সন্দীপ্তাকে। কেন এই সিরিজকে বেছে নিয়েছিলেন অভিনেত্রী? সন্দীপ্তা বলছেন, 'প্রথম কারণ ছিল, এই সিরিজের পরিচালক অদিতিদি। উনি এত সুন্দর করে বিভিন্ন বিষয়গুলো চিত্রনাট্যে রাখেন যে সেটা যে কোনও অভিনেত্রীর কাছেই লোভনীয়। দ্বিতীয় কারণ, এই ছবিতে আমার চরিত্রায়ণ। মানুষ বেশিরভাগ সময়েই আমায় প্রতিবাদী চরিত্রে, ঠোঁটকাটা সংলাপ বলতে দেখে এসেছেন। অপর্ণাও প্রতিবাদী, তারও নিজের কেরিয়ার আছে, আবার সে সংসারটাকেও ভালবাসে। অপর্ণা প্রতিবাদ করে, সংসার বেঁধে রাখার চেষ্টা করে, কিন্তু তার জন্য তার প্রতিবাদী ভাবমূর্তির প্রয়োজন পড়ে না। এই চরিত্রে যেমন অনেকগুলো স্তর আছে, তেমনই সন্দীপ্তা থেকে অপর্ণা হতে গিয়ে আমায় নিজেকে ভাঙতে হয়েছে অনেক। আর তৃতীয় এবং অন্যতম কারণ হল, গল্পের বিষয়। #Metoo নিয়ে আমরা এখন সবাই ওয়াকিবহাল। এই ধারা আমাদের সঙ্গে হওয়া সমস্ত অন্যায়গুলোকে বলার সাহস দিয়েছে। এই ধরনের একটা কাজের সঙ্গে যুক্ত থাকা সবসময়েই একটা অন্যরকম ভাললাগা, দায়িত্ববোধ তৈরি করে।'

#Metoo প্রতিবাদের ভাষা জুগিয়েছে অনেককে। কিন্তু, কোনও পুরুষের বিরুদ্ধে এমন হেনস্থার অভিযোগ উঠলে, ঠিক কী পরিস্থিতির মধ্যে দিয়ে যায় তার পরিবারের মানুষ, সেই গল্পই তুলে ধরা হবে 'নষ্টনীড়'-এ। কিন্তু সবসময় কী সত্যি হয় এই হেনস্থার অভিযোগ? সন্দীপ্তা বলছেন, 'যুগের সঙ্গে তাল মিলিয়ে এই #Metoo। এই ধারা আমাদের অনেক কিছু বলার, প্রতিবাদ করার সাহস যুগিয়েছে। শুধু নারী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে আমি সবসময় এই ধারার সমর্থন করি। কিন্তু অনেকে এর অপব্যবহারও করে। সমাজে এখনও অনেক মহিলা রয়েছেন, যাঁরা ৪৯৮-এর মতো ধারারও অপব্যবহার করেন। কিছু মানুষ রয়েছেন যাঁরা এমন অপব্যবহার করেই যাবেন। তবে তাদের জন্য, #Metoo-কে খারাপ বলব না কখনও।'

অভিনেত্রী মানেই তো আবেগকে পর্দায় ফুটিয়ে তোলা। এত গূঢ্য বিষয় নিয়ে অভিনয় করতে গিয়ে কখনও ব্যক্তিগত জীবনে প্রভাব পড়ে না? সন্দীপ্তা বলছেন, 'এই স্যুইচ অন-অফ করাটা আমাদের কাজের মধ্যে পড়ে। আমি মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি। বুঝি যে ব্যক্তিগত জীবন আর অভিনয়ের আবেগটা আলাদা রাখা কতটা জরুরি। না হলে মানসিক স্বাস্থ্যের ক্ষতি হবে। আর আমার সাইকোল্যজি নিয়ে পড়াশোনা আমার অভিনয়ের কেরিয়ারে প্রত্যেক পদে আমায় সাহায্য করে। পড়াশোনা, প্র্যাকটিস করতে গিয়ে আমায় বহু মানুষের সঙ্গে দেখা করতে হয়, তাঁদের সমস্যার কথা শুনতে হয়। আর অভিনয়ের অন্যতম শর্তই তো মানুষকে নিরীক্ষণ করা। এখন মনে হয়, ভাগ্যিস সাইকোলজিটা পড়েছিলাম....'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget