এক্সপ্লোর

Sara Ali Khan Birthday: শারীরিক সমস্যা নিয়েই ওজন কমানোর জন্য দীর্ঘ শরীরচর্চা, কড়া ডায়েট, সহজ ছিল না সারার তন্বী হওয়ার পথ

Sara Ali Khan: প্রথম জীবনেই বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছেন সারা। মায়ের সঙ্গে থাকলেও বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল সারা আলি খানের।

মুম্বই: তারকা পরিবারে জন্ম, কিন্তু অভিনয় নয়, প্রথমে পড়াশোনা শেষ করেছিলেন তিনি। প্রথম ছবির নায়কের সঙ্গে জড়িয়েছিলেন সম্পর্কেও। আজ তাঁর জন্মদিন। 'কেদারনাথ' ছবির হাত ধরে তিনি পা রেখেছিলেন বলিউডে। সারা আলি খান (Sara Ali Khan)। সেফ আলি খান (Saif Ali Khan) -এর কন্যা। আজ তাঁর জন্মদিন। ২৭ বছরে পা রাখলেন অভিনেত্রী। 

প্রথম জীবনেই বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছেন সারা। মায়ের সঙ্গে থাকলেও বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় ছিল সারা আলি খানের। শুধু তাই নয়, বাবার দ্বিতীয় স্ত্রী করিনা কপূরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সারার। তাঁর নিজের ভাই ইব্রাহিম ও সৎ ভাই তৈমুর আলি খান (Taimur Ali Khan) ও জাহাঙ্গির (Jahangir)-এর সঙ্গেও ভালো সম্পর্ক তাঁর। হামেশাই ভাইদের সঙ্গে সময় কাটান সারা। 

প্রথম জীবনে অভিনেত্রী নিউ ইয়র্ক (New York) থেকে পড়াশোনা করেছেন। এরপর 'কেদারনাথ' ছবির হাত ধরে বলিউডে প্রবেশ। কিন্তু নিজের বেশি ওজনের জন্য সমস্যায় পড়তেন তিনি। বিভিন্ন শারীরিক সমস্যাও ছিল তাঁর ওজন বাড়ার অন্যতম কারণ। Polycystic Ovary Syndrome রোগের শিকার হয়েছিলেন তিনি। এর জন্য একটা কঠিন ডায়েট মেনে চলতে হয়েছিল তাঁকে। শুধু ডায়েট নয়, সারাকে প্রায় দেড় বছর কড়া শরীরচর্চাও করতে হয়েছিল। সেই সব পেরিয়ে সারা এখন তন্বী। 

আরও পড়ুন: Kareena Kapoor: 'প্রত্যেক মুহূর্তে নিজের সঙ্গে নিজের লড়াই চলে', অকপট করিনা কপূর

সারার জীবনের প্রথম নায়ক সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Raajput)। 'কেদারনাথ' ছবির পর বলিউডে সুশান্ত-সারার সম্পর্কের জল্পনা কানে এসেছিল একাধিকবার। পরোক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকারও করে নিয়েছিলেন সুশান্ত-সারা। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই সম্পর্ক ভেঙে যায়। এরপর কৃতি শ্যাননের সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত। এরপর সুশান্তের মৃত্যুর পরেও সারা আলি খানের নাম উঠে এসেছে একাধিকবার। শোনা যায়, সম্পর্ক পরিণতি না পেলেও সুশান্তের সঙ্গে যোগাযোগ ছিল সারার। এমনকি মাদক মামলায় জড়িয়ে গিয়েছিল তাঁর নামও। 

'কেদারনাথ'-এর পরে রণবীর সিংহের (Ranveer Singh)-এর সঙ্গে সিম্বা (Simbaa) ছবিতে অভিনয় করেছেন সারা। এরপর 'লাভ আজ কাল' (Love Aaj Kaal),কুলি নম্বর ওয়ান (Kooli No. 1), ও অতরঙ্গী রে (Atrangee Re) ছবিতে অভিনয় করেছেন তিনি। হাতে রয়েছে একাধিক কাজও। 

বলিউডে জাহ্নবী কপূর (Janhabi Kapoor) -এর সঙ্গে ভালো সম্পর্ক সারার। হামেশাই একসঙ্গে শরীরচর্চা করতে দেখা যায় তাঁদের। একসঙ্গে ছুটি কাটাতেও যান জাহ্নবী-সারা। 

 

সেরা শিরোনাম

Rajesh Sharma: 'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
'বাড়ছে ইনফেকশন, ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়লে...', গুরুতর হচ্ছে রাজেশ শর্মার অবস্থা! এমন কী ঘটেছিল শ্যুটিং ফ্লোরে?
Prithvi Shaw Marriage: বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
বাগদান ভাঙছে পৃথ্বী শয়ের? জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বাগদত্তা আকৃতির!
Sourav Ganguly: সৌরভের জন্মদিনে 'সেরা উপহার'-টি দিলেন রাজকুমার রাও! সেটা কী?
সৌরভের জন্মদিনে 'সেরা উপহার'-টি দিলেন রাজকুমার রাও! সেটা কী?
Mumbai Rain : পিরিয়ড চলছিল, বাথরুমে যেতে পারিনি! ৯ ঘণ্টা যানজটে আটকে ভয়াবহ অভিজ্ঞতা জনপ্রিয় অভিনেত্রীর
পিরিয়ড চলছিল, বাথরুমে যেতে পারিনি! ৯ ঘণ্টা যানজটে আটকে ভয়াবহ অভিজ্ঞতা জনপ্রিয় অভিনেত্রীর

ভিডিও

Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে
Baruipur Incident News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget