এক্সপ্লোর

Sara Ali Khan: সামনেই ছবি মুক্তি, উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন সারা

Sara Ali Khan: ২জুন মুক্তি পেতে চলেছে ভিকি কৌশল ও সারা আলি খান অভিনীত ছবি 'জরা হটকে জরা বঁচকে'।

কলকাতা:  কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত নতুন ছবি 'জরা হটকে জরা বঁচকে' (Zara Hatke Zara Bachke)-র ট্রেলার। লক্ষ্মণ উতেকর (Lakshman Utekar) পরিচালিত এই ছবি ডিভোর্স কমেডি (divorce comedy) ঘরানার। আগামী ২জুন মুক্তি পেতে চলেছে এই ছবি। তাই গোটা দেশের বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন সারা ও ভিকি।

সম্প্রতি ছবির সাফল্য় কামনা করে উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন সারা আলি খান। এদিন সারার পরনে ছিল গোলাপী রঙের চুড়িদার। 

#WATCH | Actress Sara Ali Khan offers prayers at Ujjain's Mahakal temple in Madhya Pradesh pic.twitter.com/qdBYLZlYUK

— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) May 31, 2023

">

কিছুদিন আগে সাফল্য় কামনা করে আজমেঢ় শরিফের দরগায় গিয়েছিলেন সারা ও ভিকি। সেই ছবি সারা পোস্টও করেছিলেন নিজের সোশ্য়াল মিডিয়ায়। 

ওইদিন, দরগায় সারাকে  সবুজ সালোয়ার স্যুট পরতে দেখা গেছিল। তিনি তার মাথা ঢেকেছিলেন ওড়নাতে এবং চোখে ছিল সানগ্লাস। একটি পাপারাজ্জি অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওতে অভিনেতাকে দরগার দেওয়ালে একটি সুতো বেঁধে প্রার্থনা করতেও দেখা গেছিল।

আরও পড়ুন...

খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার

দরগার প্রাঙ্গণের ভিতরে যাওয়ার সময় বেশ কয়েকজন ভক্ত সারাকে ঘিরে ধরেন। তবে তাঁর নিরাপত্তাকর্মীদের চেষ্টা অভিনেত্রীকে খুব বেশি অসুবিধেয় পড়তে হয়নি। একটি ছবিতে, সারাকে হাত জোড় করে প্রার্থনা করতে দেখা যায়।

উল্লেখ্য়, জরা হটকে জরা বঁচকে' ছবির ট্রেলার শুরু হচ্ছে ভিকি কৌশল ও সারা আলি খানের প্রেমে ভরা ফ্ল্যাশব্যাক বিবাহিত জীবন দিয়ে। তারপর কয়েক বছর পেরিয়ে বর্তমান সময়ের ছবি দেখা যায়, যেখানে তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন। কিন্তু তাঁদের আশেপাশের লোকজন কিছুতেই বুঝছেন না যে কেন তাঁরা একসঙ্গে থাকতে চান না। 

এছাড়া ট্রেলারেই দেখা মিলল একাধিক ডান্স নাম্বারেও। জনপ্রিয় গান 'তুম কেয়া জানো মহব্বত কেয়া হ্যায়'-র নয়া সংস্করণও শুনতে পাওয়া গেল। ছবির ট্যাগলাইন বলছে, 'ইস বার, সারি হদে হোঙ্গি পার, যব ডিভোর্স হোগা সপরিবার।' সময়ের সঙ্গে সঙ্গে কপিল ও সৌম্যার বিবাহিত জীবনের রং কেন ফিকে হয়ে গেল, জানতে ২ জুন হলমুখী হতে হবে দর্শকদের।            

সেরা শিরোনাম

Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
Tollywood: ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় নতুন চরিত্রে কৃত্তিকা, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?
Bikram-Solanki: 'শোলাঙ্কির সঙ্গেই জুটি বাঁধব', সাড়ে ৩ বছর ধরে অপেক্ষা করতে হল বিক্রমকে! তারপর..
'শোলাঙ্কির সঙ্গেই জুটি বাঁধব', সাড়ে ৩ বছর ধরে অপেক্ষা করতে হল বিক্রমকে! তারপর..
Sadhak Bamakhyapa: শহর থেকে অনেক দূরে হচ্ছে 'সাধক বামাক্ষ্যাপা'-র প্রিমিয়ার, ২৫ বছর পরে আবার..
শহর থেকে অনেক দূরে হচ্ছে 'সাধক বামাক্ষ্যাপা'-র প্রিমিয়ার, ২৫ বছর পরে আবার..

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget