এক্সপ্লোর

Saswata Chatterjee on Deepika: 'প্রোজেক্ট কে'-তে একসঙ্গে কাজ, দীপিকার প্রশংসায় উচ্ছ্বসিত শাশ্বত

Saswata Chatterjee on Deepika Padukone: 'কেবল পর্দায় নয়, দীপিকা তাঁর সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে এমনই সহজভাবে মিশে যান যে ফ্লোরের অন্যান্য অভিনেতা অভিনেত্রীদেরও কাজ করতে ভীষণ সুবিধা হয়।'

কলকাতা: তাঁর উড়ান গিয়েছে টলিউড থেকে বলিউডে। তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন, প্রশংসিতও হয়েছেন তিনি। আগামী ছবি 'প্রোজেক্ট কে' (Project K)-তে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), প্রভাস (Prabhash)-এর মতো তারকাদের পাশাপাশি নাম রয়েছে বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)-এর ও। আর সেই ছবিতেই দীপিকার সঙ্গে কাজ করা নিয়ে সদ্য নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে নিয়েছেন অভিনেতা। 

'প্রোজেক্ট কে' (Project K)-র শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। দীপিকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছেন শাশ্বত। তাঁর মতে দীপিকা যেন ব্যক্তিত্ব আর নমনীয়তার একটা অদ্ভুত মিশ্রণে তৈরি একটা মানুষ। যে কোনও চরিত্রকেই তিনি সহজে আত্মস্থ করতে পারেন। শুধু তাই নয়, শাশ্বতর মতে, দীপিকা এমনই বিশ্বাসযোগ্য অভিনয় করেন যে উল্টোদিকের মানুষটার অভিনয় ভাল হতে বাধ্য। 

শাশ্বত আরও জানান, কেবল পর্দায় নয়, দীপিকা তাঁর সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে এমনই সহজভাবে মিশে যান যে ফ্লোরের অন্যান্য অভিনেতা অভিনেত্রীদেরও কাজ করতে ভীষণ সুবিধা হয়। সবাই খুব সহজেই সাবলীল হয়ে যেতে পারেন দীপিকার সঙ্গে। প্রসঙ্গত, ইতিমধ্যেই শ্রীলঙ্কা, সিমলা ও রাজস্থানের মতো জায়গায় শ্যুটিং করে ফেলেছেন শাশ্বত।

বলিউডে এর আগে একাধিক ছবিতেই অভিনয় করেছেন শাশ্বত। তাঁকে দেখা গিয়েছিল 'ধকড়'-এ। বক্স অফিসে যদিও মুখ থুবড়ে পড়ে ছবিটি। এ ছাড়াও অনুরাগ কাশ্যপের 'দোবারা'  এবং রাজ কুমার সন্তোষীর 'ব্যাড বয়'-এ দেখা গিয়েছে বাঙালি অভিনেতাকে। দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও পা রেখেছেন শাশ্বত। প্রভাস এবং দীপিকা পাডুকোনের সঙ্গে কাজ করছেন 'প্রোজেক্ট কে' ছবিতে। এটিই তাঁর প্রথম টলিউডের অভিনেতার সাফল্য-যাত্রা অব্যাহত। বক্স অফিসে ভাল ব্যবসা করেছে 'তীরন্দাজ শবর'। হাতে রয়েছে একাধিক ছবিও।

সদ্য় 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ( Yeh Jawani Hai Deewani Reunion) ছবির সাফল্যেপ ১০ বছর উদযাপন করেছিলেন দীপিকা।

আরও পড়ুন: Food Facts: তাজা আনাজ ঠিক কী? 'ফ্রোজেন' সব্জি কি সত্যিই খারাপ?

আরও পড়ুন: Weight Loss Diet: ওজন কমানোর জন্য কোন ডাল সবচেয়ে স্বাস্থ্যকর?

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by दीपिका पादुकोण (@deepikapadukone)

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget