এক্সপ্লোর

'Dostojee': 'দোস্তজী'র প্রথম দিনের প্রথম শো 'হাইজফুল', সৌজন্যে এক ঝাঁক 'খুদে' অতিথি

'Dostojee' First Day First Show: ১১ নভেম্বর মুক্তি পেল 'দোস্তজী'। দুই খুদে 'দোস্ত'-এর গল্প বলবে এই ছবি। প্রসূন চট্টোপাধ্যায়ের এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ে ইন্ডাস্ট্রির বহু মানুষের মন জয় করেছে।

কলকাতা: বেশ কিছুদিন ধরেই তামাম সিনেপ্রেমীর মনে সাড়া ফেলেছে 'দোস্তজী' (Dostojee)। পরিচালনায় নবাগত প্রসূন চট্টোপাধ্যায় (Prasun Chatterjee)। দেশে বিদেশে একাধিক পুরস্কার জেতার পর, অজস্র চলচ্চিত্র উৎসবে ঘোরার পর অবশেষে ১১ নভেম্বর, অর্থাৎ আজ, দেশজুড়ে মুক্তি পাচ্ছে 'দোস্তজী'। ছবির নিবেদক স্বয়ং বাংলা ছবির 'ইন্ডাস্ট্রি', প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আর আজ ছবি মুক্তির প্রথম দিনেই প্রেক্ষাগৃহে দেখা মিলল একঝাঁক বিশেষ অতিথির (Special Guests)।

'দোস্তজী'র ফার্স্ট ডে ফার্স্ট শো

১১ নভেম্বর মুক্তি পেল 'দোস্তজী'। দুই খুদে 'দোস্ত'-এর গল্প বলবে এই ছবি। প্রসূন চট্টোপাধ্যায়ের এই ছবির বিশেষ স্ক্রিনিংয়ে ইন্ডাস্ট্রির বহু মানুষের মন জয় করেছে। এবার সাধারণ মানুষের দেখার পালা। আর এমন দিনের সূচনা যদি একদল কচিকাঁচাদের হাত ধরে হয় তাহলে তো কথাই নেই। 

শুক্রবার, হাইল্যান্ড পার্কের এক প্রেক্ষাগৃহে, সকাল ১১টার শোয়ে প্রেক্ষাগৃহ আলো করে বসেছিল একদল খুদে। প্রথম দিনের প্রথম শো, একেবারে জমজমাট। নিজেদের বয়সী দুই 'খুদে অভিনেতা'কে পর্দায় দেখতে হাজির হয়েছিল স্থানীয় এক স্কুলের সমস্ত পড়ুয়ারা। পরনে স্কুল ইউনিফর্ম, পিঠে ব্যাগ, তবে গন্তব্য সিনেমা হল। উচ্ছ্বসিত খুদেদের ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন স্বয়ং পরিচালক।

 

আরও পড়ুন: Debina-Gurmeet: দেবিনা-গুরমিতের পরিবারে এল ছোট্ট রাজকন্যা

ফেলে আসা এক টুকরো ছোটবেলা সঙ্গে আনছে 'দোস্তজী'

মনের কোণে পড়ে থাকা ছোটবেলার একাংশকে পুনরায় জাগিয়ে তুলতে হাজির 'দোস্তজী'। পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের এটিই প্রথম কাজ। ছবির প্রেক্ষাপট তৈরি হয়েছে বাবরি মসজিদ ধ্বংস ও মুম্বই বিস্ফোরণের পরের সময়ে। 'দোস্তজী', সমস্ত ধর্মীয় বিভেদের বাধা টপকে দুই 'দোস্ত' অর্থাৎ বন্ধুর একসঙ্গে বেড়ে ওঠার গল্প শোনাবে। এক বন্ধু হিন্দু ব্রাহ্মণ, নাম পলাশ। অপর জন তাঁর মুসলমান পড়শি, সফিকুল। বাংলাদেশ বর্ডারের (Bangladesh Border) কাছে মুর্শিদাবাদের (Murshidabad) প্রত্যন্ত গ্রামের বাসিন্দা এই দুই খুদের বন্ধুত্বই প্রাণ এই ছবির। তাঁদের বন্ধুত্ব এক শব্দে, বিশুদ্ধ। একের অপরের প্রতি অগাধ টান, তাঁদের সম্পর্কের উষ্ণতা দর্শককে হাসি-কান্নায় ভরিয়ে তুলবে বলেই বিশ্বাস পরিচালকের। 

বলাই বাহুল্য 'দোস্তজী' ইতিমধ্যে বিশ্বজুড়ে একাধিক মন জয় করে ফেলেছে। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের সঙ্গে সঙ্গে ঝুলিতে ভরেছে একাধিক আন্তর্জাতিক পুরস্কারও। 'লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল', 'ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল', 'অলিম্পিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ফর চিলড্রেন অ্যান্ড ইয়ং পিপল', 'বুসান ইন্টারন্যাশনাল কিডস অ্যান্ড ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল', 'ডারবান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল', 'মালয়শিয়া গোল্ডেন গ্লোবাল অ্যাওয়ার্ডস ২০২২', 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ কেরল' ইত্যাদি প্রায় ২০টিরও বেশি চলচ্চিত্র উৎসবে পৌঁছে গেছে 'দোস্তজী'।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget