এক্সপ্লোর

Shah Rukh Khan: চোর সাজছেন না শাহরুখ ! 'ধুম ৪' নিয়ে জল্পনা কি মিথ্যে ?

SRK on Dhoom 4: 'ধুম ৪' নিয়ে কোনও আপডেট ইতিমধ্যে নেই বলেই জানা যাচ্ছে। তার সঙ্গে যশরাজ ফিল্মসের হয়ে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ সিকোয়েলে শাহরুখকে কোনওভাবেই দেখা যাবে না, এমনটাই সূত্রের খবর।

নয়াদিল্লি: এক সপ্তাহ আগেই প্রেক্ষাগৃহে ফিরেছেন শাহরুখ খান (Shah Rukh Khan), চলতি বছরে তৃতীয়বার। মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি (Rajkumar Hirani) পরিচালিত 'ডাঙ্কি' (Dunki)। তিন ছবির দারুণ সাফল্যের হাত ধরে ২০২৩-কে বিদায় জানানোর অপেক্ষায় কিং খান। এরই মাঝে গুঞ্জন তাঁকে নাকি দেখা যাবে 'ধুম' (Dhoom) ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবিতে। সত্যিই কি তাই? কিছুদিন ধরেই সমাজমাধ্যমে জল্পনা চলছে 'ধুম ৪'-এ শাহরুখের অভিনয় নিয়ে। এবার সত্যিটা প্রকাশ্যে এল।

'ধুম ৪' (Dhoom 4) নিয়ে কোনও আপডেট ইতিমধ্যে নেই বলেই জানা যাচ্ছে। তার সঙ্গে যশরাজ ফিল্মসের হয়ে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ সিকোয়েলে শাহরুখকে কোনওভাবেই দেখা যাবে না, এমনটাই সূত্রের খবর। শাহরুখের অভিনয় করা শুধু নয়, ছবির কাস্টিংই এখনও সম্পূর্ণরূপে ঠিক হয়নি। এই সপ্তাহের শুরুর দিকেই 'ধুম ৪'-এ শাহরুখ এবং রামচরণের অভিনয়ের কথা ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে।

২০২৩ সালে বক্স অফিসে ঝড় তুলেছেন শাহরুখ (Shah Rukh Khan)। প্রথমে 'পাঠান', তারপর 'জওয়ান', পরপর দুটি ছবিই বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবে পৌঁছেছে অনায়াসে। তবে আগামী বছরে কোন ছবি আসছে বা কী কাজ করবেন কিছুই সেভাবে জানাননি অভিনেতা। কিন্তু এরই মাঝে তাঁর অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড তৈরি করে ফেলেছেন, 'ধুম ৪' ছবিতে তাঁকে দেখা যাবে সেই তথ্য দিয়ে। যদিও এর কোনও নিশ্চিত তথ্য মেলেনি।

সোশ্যাল মিডিয়া এক্সে (পূর্ববর্তী ট্যুইটার) 'ধুম ৪' ট্রেন্ড করছে যেখানে অনুরাগীদের দাবি, এই ছবির জন্য পারফেক্ট কাস্ট হবেন শাহরুখ খান। এখানেই শেষ নয়। আরও একাধিক সূত্রের দাবি, 'ধুম ৪' ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যেতে পারে 'আর আর আর' অভিনেতা রাম চরণকে (Ramcharan)। শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থা 'যশ রাজ ফিল্মস' (YRF) এই ছবির জন্য ইতিমধ্যেই কিং খানের সঙ্গে প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছেন এবং যে কোনও দিনই নাকি ঘোষণা করা হতে পারে ছবির কথা।

এর আগেও 'ধুম ৪' নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। শোনা গিয়েছিল, এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিতে অভিনয় করবেন সলমন খান (Salman Khan)। যদিও পরবর্তীকালে সেই গুঞ্জন উড়িয়ে দেওয়া হয়। এছাড়া শোনা গিয়েছিল স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি 'টাইগার ভার্সেস পাঠান'-এর জন্য একসঙ্গে কাজ করবেন শাহরুখ খান ও সলমন খান। ২০২৪ সালের জানুয়ারিতেই শ্যুটিং শুরুর কথা জানা গিয়েছিল।

আরও পড়ুন: Malaika Arora: 'একবার আঘাত পেয়েছি... আরবাজের বিয়ে হতেই আর কী বললেন মালাইকা ?

সেরা শিরোনাম

Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget