এক্সপ্লোর

Shah Rukh Khan: 'দুর্ভাগ্যজনক'! 'জওয়ান' ছবিতে নয়নতারার কম 'স্ক্রিন টাইম' নিয়ে মুখ খুললেন শাহরুখ

Jawan: শুক্রবার নিজের 'এক্স' হ্যান্ডলে 'আস্ক এসআরকে' শুরু করেছিলেন অভিনেতা। সেখানেই এক অনুরাগী লেখেন, 'সুজির সঙ্গে আজাদের বন্ধন খুবই ভাল লেগেছে।...'

নয়াদিল্লি: বক্স অফিসে ঝড় তুলেছে অ্যাটলি কুমার (Atlee Kumar) পরিচালিত ও শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'জওয়ান' (Jawan)। কিন্তু তার মধ্যেই শোনা যাচ্ছে যে পরিচালকের ওপর বেজায় চটেছেন অভিনেত্রী নয়নতারা (Nayanthara)। এবার সেই আবহেই এই বিষয়ে মুখ খুললেন কিং খান। পর্দার নর্মদার চরিত্র নিয়ে কী বললেন পর্দার আজাদ?

নয়নতারা চরিত্র নিয়ে মুখ খুললেন শাহরুখ

'জওয়ান' ছবির মূল নায়িকা নয়নতারা। কিন্তু অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, ছবিতে নয়নতারাকে নিয়ে শ্যুট হওয়া একাধিক দৃশ্য নাকি ছেঁটে ফেলা হয়েছে। বেশি প্রাধান্য দেওয়া হয়েছে দীপিকা পাড়ুকোনের 'ক্যামিও' চরিত্রকে। ফলে পরিচালকের ওপর নাকি বেশ ক্ষুব্ধ অভিনেত্রী। এরই মাঝে অভিনেত্রীর চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন কিং খান। 

শুক্রবার নিজের 'এক্স' হ্যান্ডলে 'আস্ক এসআরকে' শুরু করেছিলেন অভিনেতা। সেখানেই এক অনুরাগী লেখেন, 'সুজির সঙ্গে আজাদের বন্ধন খুবই ভাল লেগেছে। একক মায়ের গল্পটা এত সূক্ষতার সঙ্গে দেখানো হয়েছে খুবই রিফ্রেশিং। জীবনের প্রতিটি ক্ষেত্রের মহিলাদের প্রতিনিধি হিসেবে আনার জন্য ধন্যবাদ।' এর উত্তরে শাহরুখ খান লেখেন, 'আমারও মনে হয়েছে যে একক মা হিসেবে নর্মদার গল্পটা অসাধারণ ছিল। দুর্ভাগ্যজনক একাধিক জিনিসের মধ্যে বেশি স্ক্রিনটাইম দেওয়া যায়নি কিন্তু যতটাই ছিল তাও দুর্দান্ত।'

 

ছবিতে যদিও দীপিকা পাড়ুকোনের ক্যামিও চরিত্র ছিল বলে ঘোষণা করা হলেও অনেকেরই এ ব্যাপারে বিরূপ মত। নায়িকার ঘনিষ্ঠ সূত্রের দাবি, 'দীপিকার চরিত্র একেবারেই ক্যামিও ছিল না। 'জওয়ান' প্রায় একটা শাহরুখ-দীপিকার ছবির মতোই দেখানো হয়েছে। নয়নতারা দক্ষিণের প্রথম সারির তারকা অভিনেত্রী ফলে জওয়ানে তিনি যে ব্যবহার পেয়েছেন তাতে একেবারেই সন্তুষ্ট নন। এবং এই কারণে হতেই পারে তাঁকে আর কখনও কোনও বলিউড প্রজেক্টে দেখাই গেল না, অন্তত এখনই তো নয় বটেই।'

আরও পড়ুন: Priyanka-Parineeti: পরিণীতির বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না প্রিয়ঙ্কা? শুভেচ্ছার পোস্টে ইঙ্গিত তেমনই

এদিকে বড়পর্দায় শাহরুখ খান ও নয়নতারা জুটিকে অত্যন্ত ভালবেসেছেন দর্শক ও অনুরাগীরা, নিঃসন্দেহে এমন খবরের প্রত্যাশা করেননি তাঁরা। এই টানাপোড়েনের ভবিষ্যৎ কী হয় তা তো বলবে সময়। তবে অ্যাটলি ও নয়নতারার সম্পর্ক বহুদিনের। একসঙ্গে কাজ করেছেন একাধিক দক্ষিণী ছবিতে। পরিচালকের জন্মদিনেও তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি অভিনেত্রী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget