এক্সপ্লোর

Shah Rukh Khan: মুম্বই বিমানবন্দরে শাহরুখ খানকে আটক শুল্ক দফতরের আধিকারিকদের

SRK Detained: সারা রাত আটকে রেখে ভোরের দিকে সব সদস্যদের ছেড়ে দেওয়া হয়। শাহরুখদের কাছে বহুমূল্যের প্রচুর ঘড়ি আছে বলে অভিযোগ।

নয়াদিল্লি: ফের বিপাকে বলিউডের বাদশাহ (Badshah)। এবার মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) শুল্ক দফতরের আধিকারিকরা আটকালেন কিং খানকে (King Khan)। অভিযোগ শাহরুখ খান (Shah Rukh Khan) ও তাঁর টিমের কাছে বহুমূল্যের প্রচুর ঘড়ি রয়েছে। দুবাই থেকে ফেরার পথেই এই ঘটনা ঘটে।

মুম্বই বিমানবন্দরে আটকানো হল শাহরুখ খানকে

শাহরুখ খানকে মুম্বই বিমানবন্দরে আটকানো হল। ব্যক্তিগত বিমানে দুবাই থেকে মুম্বই আসছিলেন তিনি। বিমানবন্দরে কিং খানকে আটকান শুল্ক দফতরের আধিকারিকরা। পরে শাহরুখ ও তঁর ম্যানেজারকে ছেড়ে দেওয়া হয়। যদিও আটকে রাখা হয় শাহরুখ খানের দেহরক্ষী ও টিমের বাকি সদস্যদের।

জানা গেছে, টিমের সকলকে সারা রাত আটকে রেখে ভোরের দিকে সব সদস্যদের ছেড়ে দেওয়া হয়। শাহরুখদের কাছে বহুমূল্যের প্রচুর ঘড়ি আছে বলে অভিযোগ। শাহরুখ ও তাঁর টিমের ব্যাগ থেকে একাধিক দামি ঘড়ির খালি কৌটোও উদ্ধার করা হয়েছে। শাহরুখদের কাছে মোট ১৭ লক্ষ ৫৬ হাজার ৫০০ টাকার শুল্ক আদায় করেছেন আধিকারিকরা। 

উল্লেখ্য, দুবাইয়ে ৪১তম শারজা আন্তর্জাতিক বইমেলায় আমন্ত্রিত ছিলেন অভিনেতা। সেখান থেকেই ব্যক্তিগত বিমানে গোটা টিম নিয়ে ফিরছিলেন মুম্বই। সূত্রের খবর, শুল্ক দফতরের আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করেন অভিনেতা। 

প্রসঙ্গত, গত বছর, অক্টোবরের শুরুর দিকেই খবর মেলে শাহরুখ পুত্র আরিয়ান খানকে আটক করেছে এনসিবি। এরপর গ্রেফতারি, দীর্ঘ তদন্ত পর্ব, অবশেষে মুক্তি। এই নিয়ে জলঘোলা কম হয়নি। তবে অনেকেই পাশে দাঁড়িয়েছিলেন কিং খানের। ছবির শ্যুটিং মাঝ পথে থামিয়ে ফিরে এসেছিলেন শাহরুখ। 

আরও পড়ুন: 18 Years of 'Veer Zaara': ১৮ বসন্ত পেরিয়ে আজ প্রাপ্তবয়স্ক বীর-জারার প্রেমকাহিনি, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন প্রীতি

অন্যদিকে, বহুদিন পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। সম্প্রতি 'ব্রহ্মাস্ত্র' ছবিতে তাঁকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তবে আগামী বছর তিনি তিন-তিনটে ছবি নিয়ে ফিরছেন। 'পাঠান', 'ডাঙ্কি', 'জওয়ান' মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে তামাম ভক্তকূল।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget