এক্সপ্লোর

Jersey Release Postponed: ফের 'জার্সি' মুক্তি স্থগিত, করোনা নয় তাহলে এবার কোন কারণে?

১৪ এপ্রিল মুক্তির কথা ছিল 'জার্সি'র। সেই মতো প্রচারও শুরু করে দেন ছবির অভিনেতারা। এবার ফের মুক্তি স্থগিত হয়ে গেল এই ছবির। তবে, এবার আর অতিমারি পরিস্থিতির জন্য নয়। বরং, এবার কারণ অন্য।

মুম্বই: ফের স্থগিত হয়ে গেল শাহিদ কপূর (Shahid Kapoor) অভিনীত 'জার্সি' (Jersey) ছবির মুক্তি। গত বছর ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু করোনা পরিস্থিতির আচমকা বৃদ্ধির কারণে যখন দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হল বন্ধ রাখা হচ্ছে, তখন এই ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। পরবর্তীকালে জানা যায়, ১৪ এপ্রিল মুক্তি পাবে 'জার্সি'। সেই মতো প্রচারও শুরু করে দেন ছবির অভিনেতারা। এবার ফের মুক্তি স্থগিত হয়ে গেল এই ছবির। তবে, এবার আর অতিমারি পরিস্থিতির জন্য নয়। বরং, অন্য এক কারণে পিছিয়ে গেল 'জার্সি'র মুক্তি।

পিছিয়ে গেল 'জার্সি' ছবির মুক্তি- (Jersey Release Postponed)

গত বছর ওমিক্রণ ভাইরাসের বাড়বাড়ন্তের জন্য পিছিয়ে যায় 'জার্সি' ছবির মুক্তি। পরিস্থিতি কিছুটা ঠিক হতেই নতুন মুক্তির দিন ঘোষণা করেন নির্মাতারা। কয়েকদিন আগেই এই ছবির দ্বিতীয় ট্রেলার মুক্তি পায়। ছবি মুক্তির আনন্দে উচ্ছ্বসিত ছিলেন ছবির কলাকুশলী থেকে দর্শকেরা। কিন্তু ফের এই ছবির মুক্তি স্থগিত হয়ে যাওয়ায় হতাশ অনুরাগীরা। জানা যাচ্ছে, এবার আর করোনা পরিস্থিতির কারণে নয়, বরং বক্স অফিসে অন্য ছবির টক্করের কারণে 'জার্সি'র মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

'কেজিএফ- চ্যাপ্টার টু'-সঙ্গে বক্স অফিসে টক্কর আটকাতেই পিছিয়ে গেল 'জার্সি'র মুক্তি?

জানা যাচ্ছে, আগামী ১৪ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে যশ, সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন অভিনীত 'কেজিএফ চ্যাপ্টার টু'। কন্নড়, তামিল, তেলুগু, মালায়লম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই এই ছবিকে কেন্দ্র করে নেট নাগরিকদের প্রত্যাশা ও উচ্ছ্বাস নজর কাড়ছে। প্রথম ছবির পর দ্বিতীয় ভাগও যে বক্স অফিসে প্রভাব ফেলবে, তা আন্দাজ করা যাচ্ছে। সেই কারণেই কি 'জার্সি'র মুক্তি পিছিয়ে দিলেন নির্মাতারা? নেট দুনিয়ায় প্রশ্ন উঠেছে এমনটাই।

আরও পড়ুন - Shiv Kumar Subramaniam Death: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা শিবকুমার সুব্রহ্মণ্যম

প্রসঙ্গত, 'জার্সি' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শাহিদ কপূর ও ম্রুণাল ঠাকুরকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পঙ্কজ কপূরকে। 'কেজিএফ চ্যাপ্টার টু' ছাড়াও আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে থালাপতি বিজয়ের 'বিস্ট'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget