এক্সপ্লোর

Pathaan Film: 'ঈশ্বর আমাকে ব্যালকনির টিকিট দিয়েই রেখেছেন', অনুরাগীদের ভালবাসায় আপ্লুত কিং খান

Shah Rukh Khan: শাহরুখের সঙ্গে, দীপিকা, জন ও সিদ্ধার্থও উপস্থিত ছিলেন এদিনের আলাপচারিতায়। প্রত্যেকেই কথা বলার সময় দর্শক মহল ফেটে পড়ে হাততালি, স্লোগানে। জন আব্রাহামকে 'পাঠানের মেরুদণ্ড' বলেন শাহরুখ।

নয়াদিল্লি: বক্স অফিসে 'পাঠান' ঝড় (Pathaan)। শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) অভিনীত ছবি বলিউডের ভাগ্য ফিরিয়েছে। প্রথম পাঁচ দিনে, বিশ্বজুড়ে ৫০০ কোটির ব্যবসা ছাড়িয়েছে 'পাঠান'। আর এই সাফল্যের মাঝে প্রথমবার জনসমক্ষে এলেন ছবির তিন তারকা ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)। সাংবাদিক সম্মেলনে (press conference) হাজির হয়ে একাধিক প্রশ্নের উত্তর দিলেন তাঁরা। মন খুলে আড্ডায় মাতলেন। কিন্তু এত সাফল্যের মাঝেও কখনও না কখনও তো চিন্তা বাড়ে, চাপ বাড়ে, দুঃখ হয়, তখন কী করেন শাহরুখ খান? জানালেন নিজেই।

'ঈশ্বর আমাকে ব্যালকনির টিকিট দিয়ে রেখেছেন!'

'পাঠান' মুক্তির পর এবং এমন বিশাল সাফল্যের পর প্রথমবার মিডিয়ার মুখোমুখি হল ছবির গোটা টিম। প্রথমেই সকল অনুরাগীদের অফুরন্ত ধন্যবাদ জানান কিং খান। একাধিক প্রশ্নের মাঝে তাঁকে জিজ্ঞেস করা হয় যে অনেক দর্শকের মন ভাল করার ওষুধ কিং খান স্বয়ং, কিন্তু কখনও যদি তাঁর নিজের খুব মন খারাপ হয় তাহলে তিনি কী করেন? প্রশ্ন শুনে শাহরুখের অকপট জবাব, 'আমাকে চিরকাল বলা হয়েছে যখন মনখারাপ হবে তখন সেই সমস্ত মানুষের কাছে যেতে যারা অনেক ভালবাসা দেয়। আমারও সবসময় সমান দিন যায় না। কোনও কোনও দিন খুব খারাপ যায়, মন খারাপ হয়। তখন আমি বাড়ির ব্যালকনিতে চলে যাই। আমি খুবই সৌভাগ্যবান যে হাজার হাজার, লক্ষ, কোটি, মিলিয়ন, এমনকী বিলিয়ন মানুষ আমাকে ভালবাসেন। আমি তাই দুঃখ হলেও ব্যালকনি চলে যাই, আনন্দ হলেও ব্যালকনি যাই। আমার সৌভাগ্য যে ঈশ্বর আমাকে ব্যালকনির টিকিট দিয়েই রেখেছেন।' কিং খানের উত্তরে গোটা হল ফেটে পড়ে হাততালিতে। দর্শকের মধ্যে থেকে মুহুর্মুহু আওয়াজ শোনা যায়, 'উই লভ শাহরুখ', 'আই লভ ইউ শাহরুখ খান'। সকলকে করজোরে, নতমস্তকে ধন্যবাদ জানান কিং খান।

মুম্বইয়ে শাহরুখের সঙ্গে, দীপিকা, জন ও সিদ্ধার্থও উপস্থিত ছিলেন এদিনের আলাপচারিতায়। প্রত্যেকেই কথা বলার সময় দর্শক মহল ফেটে পড়ে হাততালি, স্লোগানে। জন আব্রাহামকে 'পাঠানের মেরুদণ্ড' বলেন শাহরুখ। নিজেকে অনুপ্রাণিত রাখার জন্য 'চাঁদ তারে' গান শোনেন কিং খান, জানালেন সেই কথাও। 

আরও পড়ুন: Pathaan Box Office Collection: প্রথম ৫ দিনে বিশ্বজুড়ে ৫০০ কোটি পার, দেশে ২৭১ কোটির ব্যবসা 'পাঠান'-এর

প্রসঙ্গত, গত বুধবার অর্থাৎ ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান', প্রথম দিনেই এই ছবি ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে। এরপর বৃহস্পতিবার ৬৮ কোটি, শুক্রবার ৩৮ কোটি, শনিবার ৫১.৫০ কোটি ও রবিবার ৫৮.৫০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অর্থাৎ সব মিলিয়ে দেশে এই ছবির হিন্দি সংস্করণ এখনও পর্যন্ত মোট ২৭১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। অন্যদিকে বিশ্বজুড়েও 'পাঠান' ঝড় অব্যাহত। ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে মোট ৫৪২ কোটি আয় করল এই ছবি।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget