এক্সপ্লোর

Shahrukh Khan Covid Positive: ফের করোনার থাবা! কার্তিক, ক্যাটরিনার পরে আক্রান্ত শাহরুখও!

Actor Shahrukh Khan Covid Positive: সম্প্রতি নিজের একাধিক নতুন ছবির কথা ঘোষণা করেছিলেন শাহরুখ খান। তার মধ্যে সবচেয়ে শেষ খবর ছিল 'জওয়ান' ছবির।

মুম্বই: করোনার ভয় কাটিয়ে কার্যত ঘুরে দাঁডি়য়েছিল সমস্ত ভাষার রূপোলি পর্দাই। একের পর এক নতুন ছবির মুক্তি থেকে শুরু করে ঘোষণা, জোরকদমে শ্যুটিং, চলছিল সবই। কিন্তু বলিপাড়ায় ফের করোনায় কাবু একের পর এক তারকা। প্রথমে কার্তিক আরিয়ান (Kartik Aryaan)। তারপরে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। আর এবার করোনায় আক্রান্ত বলিউডের বাদশা নিজেই! শাহরুখ খান (Shah Rukh Khan)!

সম্প্রতি নিজের একাধিক নতুন ছবির কথা ঘোষণা করেছিলেন শাহরুখ খান। তার মধ্যে সবচেয়ে শেষ খবর ছিল 'জওয়ান' (Jawan) ছবির। ব্যান্ডেজে মোড়া শাহরুখের ছবির পোস্টার দেখে বেশ উচ্ছসিত ছিলেন ভক্তরাও। কিন্তু ফের করোনার হানায় আপাতত স্থগিত হতে পারে শাহরুখের একাধিক ছবির কাজ। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত নিয়ম অনুযায়ী আইসোলেশনেই থাকতে হবে তাঁকে। তবে এখনও শাহরুখ খানের টিমের তরফ থেকে অফিসিয়ালি এই খবর জানানো হয়নি।

সদ্য মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ানের নতুন ছবি 'ভুলভুলাইয়া ২' (Bhool Bhoolaiyaa 2)। জোরকদমে সেই ছবির প্রচার চালাচ্ছিলেন কার্তিক আরিয়ান। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কার্তিক। করোনা রিপোর্ট পজিটিভ আসে তাঁর। গতমাসেই করোনা আক্রান্ত হয়েছিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। আপাতত সুস্থ তিনি। 

আরও পড়ুন: বিয়ের পর নিজের পদবী পরিবর্তনে নারাজ মধুমিতা, বিরক্ত 'শ্বশুর-শাশুড়ি'!

'জওয়ান' ছবিতে শাহরুখের লুক নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। রোম্যান্টিক লুক ঝেড়ে ফেলে অন্য ঘরানার চরিত্রে কাজ করতে আগেও দেখা গেছে শাহরুখকে। তবে এমন লুক বোধ হয় এই প্রথম। গোটা মুখ ঢাকা ব্যান্ডেজে। হাতে মুখে রক্তের ছিটে। বড় নলের বন্দুক এমনভাবে হাতে ঘোরাচ্ছেন যেন খুন-খারাপি তাঁর নিত্যকর্ম। আর এইসবের সঙ্গে দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোর শুনে গায়ে কাঁটা দেয়। ২ জুন ২০২৩ সালে মুক্তি পেতে চলেছে 'জওয়ান'। ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায়। ছবির টিজার দেখে মনে হচ্ছে কোনও 'মিশন'-এ চলেছেন কিং খান।

মাঝে চারটে বছর ইতিমধ্যেই কেটে গিয়েছে। পর্দায় দেখা পাওয়া যায়নি শাহরুখ খানের। কিন্তু কিং খান যে 'বাদশা'র মতোই কামব্যাক করবেন, তা বলাই বাহুল্য। তাই তো একসঙ্গে একাধিক ছবি আসতে চলেছে তাঁর। গত বছর তিনি শুরু করেছেন 'পাঠান' ছবির। যাতে তাঁকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের বিপরীতে। আবার শাহরুখ খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে সলমন খানের 'সুলতান' ছবিতে। এর পাশাপাশি কয়েকদিন আগেই পরিচালক রাজকুমার হিরানি ঘোষণা করেন যে, বলিউডের বাদশার সঙ্গে তাঁর আগামী ছবি 'ডাঙ্কি' আসছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, এই ছবিগুলির সঙ্গে তাঁকে দেখা যাবে অ্যাটলির পরবর্তী ছবিতেও।

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget