এক্সপ্লোর

Shreyas Talpade: কয়েকশো কোটির চিটফান্ড জালিয়াতির মামলা, ফের নাম জড়াল এই বলিউড অভিনেতার

Chit Fund Scam: কয়েকশো কোটির চিটফান্ড দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। জানা গিয়েছে উত্তরপ্রদেশের মাহোবা জেলায় দশ বছর ধরে এই চিটফান্ড চালানো হচ্ছিল।

উত্তরপ্রদেশ: আইনি জটিলতায় পড়েছে এই বলিউড অভিনেতা। উত্তরপ্রদেশে তিনি এবং আরও ১৪ জনের নামে চিটফান্ড দুর্নীতির মামলা দায়ের হয়েছে। বড়সড় আর্থিক জালিয়াতির মামলা দায়ের হয়েছে তাঁর নামে। কয়েকশো কোটির চিটফান্ড দুর্নীতির (Chit Fund Scam) সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। জানা গিয়েছে উত্তরপ্রদেশের মাহোবা জেলায় দশ বছর ধরে এই চিটফান্ড চালানো হচ্ছিল। 'গোলমাল' ছবিতে অভিনয় সূত্রে খ্যাত অভিনেতা শ্রেয়স তলপড়ের (Shreyas Talpade) বিরুদ্ধেই এই মামলা দায়ের হয়েছে।

সংবাদসূত্র অনুসারে, এই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ যে তিনি লোনি আর্বান মাল্টিস্টেট ক্রেডিট অ্যান্ড থ্রিফট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি সংস্থার সঙ্গে জড়িত ছিলেন। এই সংস্থা নাকি গ্রামবাসীদের বিনিয়োগের উপরে বিপুল মুনাফা এনে দেওয়ার প্রতিশ্রুতি দিত। সংস্থার এজেন্টরা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে স্থানীয় বাসিন্দাদের থেকে অনেক অনেক টাকা সংগ্রহ করেছিল। তাদের প্রতিশ্রুতি (Chit Fund Scam) দেওয়া হয়েছিল যে তাদের বিনিয়োগ খুব অল্প সময়ের মধ্যেই দ্বিগুণ হয়ে যাবে।

যখন এই স্কিম নিয়ে আইনি প্রশ্ন উঠতে শুরু করে, এজেন্টরা তড়িঘড়ি তাদের অফিস, কার্যক্রম বন্ধ করে দেয় এবং সেই জেলা থেকেই উধাও হয়ে যায়। মাহোবার শ্রীনগর থানায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে এই সংস্থার বিরুদ্ধে। কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

এটাই প্রথম নয় যে শ্রেয়স তলপড়ের নাম কোনও আর্থিক দুর্নীতির (Chit Fund Scam) সঙ্গে জড়াল। এর আগেও এই বছরের ফেব্রুয়ারি মাসে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়, তাঁর সঙ্গে বর্ষীয়ান অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে এফআইআর দায়ের হয় বিনিয়োগকারীদের থেকে ৯ কোটি টাকা লুট করার অভিযোগে। গোমতীনগর থানায় এই মামলা দায়ের করা হয়েছিল। হরিয়ানার সোনিপতে একটি মাল্টি লেভেল মার্কেটিং জালিয়াতির মামলায় তাঁর নাম উঠে এসেছিল এর আগে।

এর পরে পরেই ফের শ্রেয়স তলপড়ের নাম জড়াল আরও বড় আর্থিক জালিয়াতির মামলায়। তবে সাম্প্রতিক এই অভিযোগ নিয়ে প্রকাশ্যে এখনও কোনও মন্তব্য রাখেননি অভিনেতা শ্রেয়স তলপড়ে। আইনি জটিলতার মধ্যেও চুটিয়ে আগামী প্রজেক্টের কাজ করে চলেছেন শ্রেয়স। তাঁকে এর পরে দেখা যাবে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' ছবিতে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, রবিনা টন্ডন, আরশাদ ওয়ারসি, পরেশ রাওয়াল এবং আরও অন্যান্যরা।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget