এক্সপ্লোর

Shruti-Swarnendu: 'বিলাসবহুল জীবনযাপন সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা দেখনদারি ছাড়া কিছুই নয়', বিশেষ বার্তা শ্রুতি দাসের

Shruti Das: অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন সম্প্রতি। সেখানে দেখা যাচ্ছে খাটে বসে চিত্রনাট্য নিয়ে 'শট ডিভিশন'-এ ব্যস্ত পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।

কলকাতা: শ্রুতি দাস (Shruti Das)। ছোটপর্দার জনপ্রিয় মুখ। সম্প্রতি সাত পাকে বাঁধাও পড়েছেন প্রেমিক ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের (Swarnendu Samaddar) সঙ্গে। প্রথম থেকেই অভিনেত্রী স্পষ্টবক্তা হিসেবেই পরিচিত। তাঁর সম্পর্ক নিয়ে ওঠা বা তাঁর রূপ নিয়ে ওঠা, যে কোনও ট্রোল বা সমালোচনার সপাট জবাব দিতে ছাড়েননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) করা তাঁর একটি পোস্ট নজর কাড়ল সকলের। স্বামীর অজান্তেই তাঁর কার্যকলাপের ছোট্ট অংশ ক্যামেরাবন্দি করেছেন তিনি। সঙ্গে দিয়েছেন বিশেষ বার্তা। 

শ্রুতি দাস এবার সোচ্চার 'সোশ্যাল মিডিয়ায় শো অফ'-এর বিরুদ্ধে 

অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন সম্প্রতি। সেখানে দেখা যাচ্ছে খাটে বসে চিত্রনাট্য নিয়ে 'শট ডিভিশন'-এ ব্যস্ত পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। বাড়ির পোশাকে খুব সাধারণভাবেই সারছেন কাজ। পাশে রাখা একবাটি মুড়ি চানাচুর। খেতে খেতে আর পাঁচজন 'সাধারণ' মানুষের মতোই কাজে ব্যস্ত তিনি। 

হঠাৎ দেখলে মনে হতে পারে এই ভিডিওয় এমন কী আছে! কিন্তু সেই সঙ্গে চোখ রাখতে হবে শ্রুতির লেখা ক্যাপশনে। তিনি এই ভিডিও পোস্ট করে লিখেছেন, 'প্রায় ২০টি মতো ধারাবাহিকের সফল পরিচালক এবং শ্যুটিংয়ের আগে প্রায়ই শট ডিভিশন করতে গিয়ে চানাচুর মুড়ি খাওয়া, আমাকে রোজ মুগ্ধ করে। মনে হতে পারে আমি ওঁর সম্পর্কে বড়াই করে বলছি, কিন্তু হ্যাঁ আমি (ব্যক্তিগতভাবে) মনে করি, বিলাসবহুল জীবনযাপন সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা দেখনদারি ছাড়া কিছুই নয়... এতে আপনার শ্রেষ্ঠত্ব বা প্রতিভা কোনওটাই প্রতিফলিত হয় না... আপনার ব্যক্তিত্ব ও পরিচয়ের একমাত্র সাফল্য সাধারণ থাকাতেই... ঠিক এই কারণেই আমার মা-বাবা ও আমার স্বামী আমার অনুপ্রেরণা... এই কারণেই আমি আমার মধ্যে অনেক অ্যাটিটিউড এবং আত্মবিশ্বাসের সঙ্গেও মাটির কাছাকাছি থাকার চেষ্টা করি... মিস্টার সমাদ্দারের গর্বিত স্ত্রী হতে পেরে আমি ধন্য...।' এরপর স্বামীকে ট্যাগ করে তিনি লেখেন, 'তোমাকে ভালবাসি। বি দ্র. তোমার অনুমতি ছাড়া তোমাকে ফ্রেমবন্দি করার জন্য ক্ষমাপ্রার্থী। আবারও বলছি আমি তোমাকে ভালবাসি ভাল মানুষ। শ্রদ্ধা স্যার।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 🧿Shruti Das🧿 (Samaddar) (@shrutidas_real)

অভিনেত্রীর পোস্টে অনুরাগীদের শুভেচ্ছা ও প্রশংসার বন্যা। অনেকেই লিখলেন, 'তোমাদের দেখে বারবার অনুপ্রাণিত হই'। কেউ লিখলেন, 'আপনার জন্য গর্বিত স্যার। এত সফল হয়েও যে কোনও ইগো নেই সেটা দেখে ভাল লাগল।'

আরও পড়ুন: Gadar 2: 'দঙ্গল' ও 'কেজিএফ: চ্যাপ্টার ২'-কে পিছনে ফেলে নয়া রেকর্ড গড়ল সানির 'গদর ২'

প্রসঙ্গত, গত মাসেই, ৯ জুলাই, রাতের দিকে নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর দেন শ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার। অফ হোয়াইট শাড়ি ও পাঞ্জাবীতে রংমিলান্তি পোশাকে সারেন বিয়ে। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবার পরিজনের উপস্থিতিতে সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। একইদিনে আইনি ও সামাজিক বিয়ে সারেন। এরপর ধীরে ধীরে বিয়ের একাধিক ছবি ও পরবর্তীকালে মধুচন্দ্রিমারও ছবি পোস্ট করেন অভিনেত্রী। আপাতত জি বাংলার ধারাবাহিক 'রাঙা বউ'য়ের মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্রুতি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget