এক্সপ্লোর

Sidharth Kiara Wedding: এইদিন হবে সিদ্ধার্থ-কিয়ারার গ্র্যান্ড রিসেপশন

Kiara Sidharth Wedding: রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসতে চলেছে বিয়ের আসর। শোনা যাচ্ছে, বিয়ে মিটতেই মুম্বইয়ে একটি গ্র্যান্ড রিসেনশন রাখতে চলেছেন তাঁরা।

মুম্বই: অফিশিয়ালি বিয়ের খবর নিশ্চিত না করলেও সূত্রের খবর, ৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। ৪ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে বিয়ের নানা অনুষ্ঠান। হবু বর এবং কনে দুজনেই পৌঁছে গিয়েছেন বিবাহ স্থানে। রাজস্থানের জয়সলমেরের সূর্যগড় প্যালেসে বসতে চলেছে বিয়ের আসর। শোনা যাচ্ছে, বিয়ে মিটতেই মুম্বইয়ে একটি গ্র্যান্ড রিসেনশন রাখতে চলেছেন তাঁরা।

কবে রিসেপশন পার্টি রেখেছেন সিদ্ধার্থ - কিয়ারা?

বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, বলিউড তারকা সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণী বিয়ের (Sidharth Kiara Wedding) পর মুম্বইয়ে গ্র্যান্ড রিসেপশন পার্টি রাখতে চলেছেন। যেখানে হাজির থাকতে চলেছেন বলিউডের একাধিক তারকা এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা। দুই তারকার ঘনিষ্ঠ এক ব্যক্তি (নাম প্রকাশে অনিচ্ছুক ) সম্প্রতি সংবাদমাধ্যমের কাছে বলেছেন, ''আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ে রিসেপশন পার্টি রেখেছেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। বিয়েতে সংবাদমাধ্যমকে ছবি তোলার অনুমতি দেওয়া না হলেও রিসেপশন পার্টিতে তাঁরা সেখানে আগত অতিথিদের ছবি তোলার জন্য আমন্ত্রণ জানাবেন। সেখানে হাজির থাকতে পারেন প্রিয়ঙ্কা চোপড়া, নিক জোনাস, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ এবং আরও অনেক তারকা। নিজেদের নতুন জীবনের শুরুর আনন্দ তাঁরা রিসেপশন পার্টির মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিতে চান।''

আরও পড়ুন - Bollywood Celebrity Updates: 'আমি সুশান্ত সিংহ রাজপুত হতে চাই না', ফের কী হল রাখী সবন্ত ও তাঁর স্বামীর মধ্যে?

প্রসঙ্গত, পরিবারের সঙ্গে সূর্যগড় প্যালেসে পৌঁছে গিয়েছেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী। সূত্রের খবর, ১০০ থেকে ১৫০ জন অতিথি আমন্ত্রিত রয়েছেন সেখানে। বলিউডের বেশ কিছু তারকার উপস্থিত থাকার কথা। অতিথি তালিকায় রয়েছেন কর্ণ জোহর, রোহিত শেট্টি, ইশা অম্বানি, রাম চরন, শাহিদ কপূর, মীরা কপূর ও আরও অনেকে। অতিথিদের জন্য অনেক নিয়মও জারি করা হয়েছে। জানা যাচ্ছে, বিয়ের জায়গায় কোনও অতিথি তাঁদের সঙ্গে ফোন রাখতে পারবেন না। 

অন্যদিকে, বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে যে, কিয়ারা আডবাণীকে পরিবারে স্বাগত জানানোর জন্য এক মিউজিকাল পারফরম্যান্সের আয়োজন করেছে সিদ্ধার্থ মলহোত্রর পরিবার। মুখে প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার না করলেও অস্বীকারও কখনও করেননি দুই তারকা। অবশেষে দীর্ঘদিনের সম্পর্ক বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget