এক্সপ্লোর

Aditi Munshi: পুজোয় অদিতি মুন্সির নতুন গান 'আনন্দিনী মা', পরিচালনায় পণ্ডিত তন্ময় বসু

Durga Puja 2023: অদিতির অন্যান্য গানের মতোই এই গানও সকলের মনে জায়গা করে নেবে বলে বিশ্বাসী শিল্পী এবং নির্মাতারা। 

কলকাতা: রিয়েলিটি শো (Reality Show) থেকে উত্থান তাঁর। কীর্তন (Kertan) গানেই সকলের মনজয় করেছেন তিনি। শুধু বঙ্গভূমি নয়, বিদেশের মাটিতেও বর্তমানে জনপ্রিয় সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি (Aditi Munshi)। আপাতত একটি প্রোজেক্ট শুরু করেছেন তিনি। প্রতি মাসের বারো তারিখ, অদিতি মুন্সির ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে একটি করে নতুন মৌলিক ভক্তিগীতি। আর চলতি মাসে অদিতি প্রকাশ করেছেন পুজোর গান 'আনন্দিনী মা'। অদিতি মুন্সির কণ্ঠে, সপ্তর্ষি ঘটকের কথায় এই গানের সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন পণ্ডিত তন্ময় বসু। শিল্পী জানিয়েছেন, বারো গানে বর্ষযাপন'- এর মাধ্যমে সম্মান জানানো হয়েছে সকল নারীশক্তি। কারণ সব নারীই দেবীর প্রতিমূর্তি। সব নারীশক্তির মধ্যেই রয়েছে মা আদিশক্তির অংশ। সেই শক্তিই কখনও দেবী দুর্গা, কালী, জগদ্ধাত্রী কিংবা অন্নপূর্ণার রূপ ধরে আমাদের আগলে রাখেন। আবার এই শক্তিরূপিণী আনন্দিনী মায়েরা সময় উপযোগী হয়ে নিজেদের প্রতিষ্ঠা করেছেন সমাজের প্রতিটি কার্যক্ষেত্রে। উমা রূপী সেই সকল নারীদের জীবন সংগ্রামকে সম্মান জানানো হয়েছে এই গানের মাধ্যমে। অদিতির অন্যান্য গানের মতোই এই গানও সকলের মনে জায়গা করে নেবে বলে বিশ্বাসী শিল্পী এবং নির্মাতারা। 

 

 

 

অদিতির এবারের পুজো প্ল্যানিং

এবারের পুজোয় কলকাতায় থাকছেন না অদিতি। বিদেশে অনুষ্ঠান করতে যাচ্ছেন তিনি। কিছুটা মনখারাপ রয়েছে বটে। তবে অনুষ্ঠান নিয়ে রয়েছে উত্তেজনাও। ২০২৩ সালের পুজোর 'প্ল্যানিং খানিক উল্টে গেছে', জিজ্ঞেস করতেই খানিক থেমে উত্তর শিল্পীর। এবার তাহলে কোথায় থাকবেন তিনি? অদিতি মুন্সি বলেন, 'এত বছর ধরে আমার পুজো কলকাতাতেই কেটেছে। এই প্রথমবার কলকাতার বাইরে গিয়ে একেবারে বিদেশের মাটিতে পুজো দেখার প্ল্যানিং। সেখানে গানবাজনা, সেখানকার পুজো, সেখানকার মানুষজন, এই সবমিলিয়ে একটা অন্যরকম পুজো কাটবে এই বছর। তবে কলকাতার পুজো প্রচণ্ড মিস করব।' শিল্পী অকপট, 'বিদেশে এই প্রথম পুজো না, আমি কলকাতার বাইরেই পুজোয় কোথাও যাই না। এতবছরে কখনও যাইনি। গেলেও ওই সকালের ফ্লাইটে গেলাম অনুষ্ঠান করলাম, আবার পরেরদিন সকালের ফ্লাইটে ফেরত চলে এলাম, এরকম হয়েছে। কলকাতার পুজোর একটা আলাদা ফ্লেভার আছে, সেটা এতবছরে মিস করিনি কখনও। কিন্তু এই বছর আর আটকাতে পারলাম না। এবার না হয় দেখে আসি বিদেশের পুজো কেমন।' 

আরও পড়ুন- দেবীপক্ষে এ কোন দীপিকা! রোহিত আলাপ করালেন তাঁর 'লেডি সিংঘম'-এর সঙ্গে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget