এক্সপ্লোর

Pandit Laxman Bhatt Tailang Demise: প্রয়াত ধ্রুপদাচার্য পণ্ডিত লক্ষ্মণ ভট্ট তৈলঙ্গ, এই বছরই পাওয়ার কথা ছিল পদ্ম পুরস্কার

Artist Death: পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সঙ্গীতশিল্পী। ২৬ জানুয়ারি পদ্ম পুরস্কার প্রাপকদের যে তালিকা ঘোষণা করা হয়, সেখানে ছিল তাঁর নামও। শনিবার সকাল ৯টায় মৃত্যু হয়।

নয়াদিল্লি: দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করতে করতে অবশেষে হার মানল শরীর। প্রয়াত ধ্রুপদাচার্য পণ্ডিত লক্ষ্মণ ভট্ট তৈলঙ্গ (Singer Pandit Laxman Bhatt Tailang Demise)। জয়পুরের (Jaipur) পণ্ডিত শিল্পী, ধ্রুপদ সঙ্গীতকে নিয়ে গিয়েছিলেন অন্য মাত্রায়। চলতি বছরের কেন্দ্রীয় সরকার ঘোষিত পদ্মশ্রী পুরস্কার প্রাপকের তালিকায় নাম ছিল তাঁর, কিন্তু সশরীর উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ আর হল না। 

প্রয়াত পণ্ডিত লক্ষ্মণ ভট্ট তৈলঙ্গ

পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সঙ্গীতশিল্পী। ২৬ জানুয়ারি পদ্ম পুরস্কার প্রাপকদের যে তালিকা ঘোষণা করা হয়, সেখানে ছিল তাঁর নামও। পুরস্কার গ্রহণের আগে, শনিবার সকাল ৯টায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৩। রাজস্থানের জয়পুরের দুর্লভজি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর নিউমোনিয়ার চিকিৎসা চলছিল, সেই সঙ্গে আরও একাধিক অসুস্থতাও ছিল। 

পণ্ডিত তৈলঙ্গের মেয়ে, রাজস্থানের বিখ্যাত ধ্রুপদ গায়িকা, অধ্যাপিকা মধু ভট্ট তৈলঙ্গ (Madhu Bhatt Tailang), বলেন, 'গত কয়েকদিন ধরে স্বাস্থ্যের অবনতি হতে থাকায় পণ্ডিতজিকে দুর্লভজি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীনই, তিনি শনিবার সকাল ৯টা নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।' পণ্ডিত তৈলঙ্গের গোটা জীবনই কেটেছে গান গেয়ে, সঙ্গীতচর্চা করে এবং তিনি তাঁর ছেলে রবি শঙ্কর ও মেয়ে শোভা, ঊষা, নিশা, মধু, পুনম ও আরতিকে বিস্তীর্ণ সঙ্গীতশিক্ষায় শিক্ষিত করে তুলেছেন। একাধিক ঘরানায় দখল আছে তাঁদের। 

১৯৫০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত 'বনস্থলী বিদ্যাপিঠ' ও ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত 'রাজস্থান মিউজিক ইনস্টিটিউট'-এর সঙ্গীত শিক্ষক হওয়ার পাশাপাশি, তিনি ১৯৮৫ সালে জয়পুরে 'রসমঞ্জরী সঙ্গীতোপাসনা কেন্দ্র' ও ২০০১ সালে জয়পুরেই 'আন্তর্জাতিক ধ্রুপদ-ধাম ট্রাস্ট'-এর স্রষ্টা ও ডিরেক্টর ছিলেন।

আরও পড়ুন: Dev Meets Mamata: অভিষেকের সঙ্গে বৈঠক সেরে কালীঘাটে হাজির দেব, সাক্ষাৎ মমতার সঙ্গে

প্রসঙ্গত, এবার পশ্চিমবঙ্গ থেকে ১১ জন পাচ্ছেন পদ্ম-সম্মান। সেই তালিকায় আছেন,  শিল্পসংস্কৃতি  থেকে বিজ্ঞান,সমাজ সেবা সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষরা। তালিকায় রয়েছেন, মিঠুন চক্রবর্তী, সত্যব্রত মুখোপাধ্যায়, ঊষা উত্থুপ, গীতা রায় বর্মন, তাকদিরা বেগম, নারায়ণ চক্রবর্তী, রতন কাহার, দুখু মাঝি, সনাতন রুদ্র পাল, একলব্য শর্মা, নেপালচন্দ্র সূত্রধর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget