এক্সপ্লোর

Kanchan-Sreemoyee: মধুচন্দ্রিমা নয়, বেবিমুন-এ মলদ্বীপ গিয়েছিলেন! বিমানে কী ঘটেছিল অন্তঃসত্ত্বা শ্রীময়ীর সঙ্গে?

Sreemoyee Chottoraj on Baby Moon: আপাতত শ্রীময়ীর গোটা সময়টা কাটছে মেয়ে কৃষভিকে নিয়েই। হাসপাতাল থেকে বাড়ি এসেছেন তিনি।

কলকাতা: মধুচন্দ্রিমা নয় ,তাঁরা মলদ্বীপ গিয়েছিলেন 'বেবিমুন'-এ। সেই সময়ে সেই কথা ঘুণাক্ষরেও জানতে পারেননি কেউ। প্রত্যেকেই মনে করেছিলেন, বিয়ের পরে মধুচন্দ্রিমায় গিয়েছেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj) ও কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। তবে সেই সময়েই তাঁরা প্রত্যাশা করছিলেন একরত্তি কৃষভিকে। আর 'বেবিমুন'-এ যাওয়ার সময় কী ঘটেছিল ফ্লাইটে? সোশ্যাল মিডিয়ায় সেই কথাই এতদিন জানালেন শ্রীময়ী। 

আজকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন শ্রীময়ী। নাহ..নিজের ছবি নয়, একটি খাবার ট্রে-র ছবি। সেখানে রয়েছে একটি আপেল, একটি কলা, খেজুর, মখানা ও দুই ধরনের বিস্কিট। তার সঙ্গে রয়েছে একটি কার্ড। সেখানে লেখা, 'হবু মায়ের উদ্দেশে.. আশা করি আমাদের সঙ্গে সফর করে আপনার ভাল লেগেছে। আপনাকে আর আপনার যে সন্তান আসছে তাঁরা সবাই সুস্থ থাকুন। আপনার মাতৃত্বের যাত্রা শুভ ও সুন্দর হোক।'

শ্রীময়ীর বড় ভাল লেগেছিল সেই লেখা। ফ্রেমবন্দি করে রেখেছিলেন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় সেই ভাল লাগার কথা শেয়ার করে নিলেন তিনি। আপাতত শ্রীময়ীর গোটা সময়টা কাটছে মেয়ে কৃষভিকে নিয়েই। হাসপাতাল থেকে বাড়ি এসেছেন তিনি। হাসপাতাল থেকেও টুকরো টুকরো ছবি শ্রীময়ী শেয়ার করে নিতেন। সেখানেই তিনি জানিয়েছিলেন কাঞ্চন তাঁর ঠিক কতটা খেয়াল রাখছেন। কতটা পাশে থাকছেন। 

কাঞ্চনের সঙ্গে একটি ছবি হাসপাতাল থেকেই শেয়ার করে নিয়েছিলেন তিনি। লিখেছিলেন, 'সেই মানুষটা, যে বিবাহের আগে আমার সমস্ত খারাপ এবং ভাল মুহূর্তে আমার পাশে ছিল একজন ভাল বন্ধুর মতোই। সেই মানুষটা যে আমার প্রেগনেন্সি সফরের একেবারে প্রথম দিন থেকে আমার খেয়াল রেখেছে, শরীরের যত্ন নিয়েছে, আমার যখন যা খেতে ইচ্ছে করে এনে দিয়েছে,  আমার মানসিক সমস্ত ওঠাপড়া হাসিমুখে সামলেছে, ভালবাসা দিয়ে আমায় আগলে রেখেছে.. এখনও আমায় আর আমার মেয়েকে ভালবাসা দিয়ে আগলে রেখেছে। কেবিনে আমার সঙ্গে রাতের পর রাত জেগেছে। হয়তো তোমার জন্যই আমি একটা প্রাণকে সুস্থভাবে পৃথিবীতে আনতে পেরেছি। এই মানুষটা আমায় আমার জীবনের সেরা উপহারটা দিয়েছে। তোমায় ভালবাসি।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sreemoyee Chattoraj Mullick (@sreemoyeechattoraj)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget