এক্সপ্লোর

Srijit Mukherji: 'টেক্কা' থেকে আমার সবচেয়ে বড় পাওয়া দেব-রুক্মিণীর প্রশংসা: সৃজিত

Srijit Mukherji on Tekka: 'রুক্মিণীর সঙ্গে আমি ২০১১ থেকে কাজ করার চেষ্টা করছি। সেই সময়ে ওর দেবের সঙ্গে বন্ধুত্ব ছিল না' বলছেন সৃজিত।

কলকাতা: পরিচালনা থেকে শুরু করে অভিনয়... প্রত্যেক ক্ষেত্রেই প্রশংসা পেয়েছে এই ছবি। আর দর্শকদের মনে যেন এই সমীকরণ বসেই গিয়েছে যে পুজো মানেই সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)-র সিনেমা। গত ১১ বছর ধরে প্রত্যেক পুজোতেই দর্শকদের নতুন নতুন ছবি উপহার দিয়ে এসেছেন সৃজিত। আর এবার তাঁর পুজোর বাজি 'টেক্কা' (Tekka)। ছবি মুক্তির পরে কি ভাবছেন, কোন কোন হিসেব কষছেন পরিচালক? খোঁজ নিল এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)। 

সৃজিতের ছবি প্রত্যেকবার পুজোতেই বক্স অফিসের শীর্ষে থাকে। সৃজিত বলছেন, 'প্রত্যেক বছরের মতো এই বছরেও আমার পুজোর ছবি ব্লকবাস্টার। তবে কালেকশনের জায়গা থেকে আমার ছবি এই নিয়ে তৃতীয়বার ২ নম্বরে রইল। মার্জিন খুব কম থাকলেও, 'বহুরূপী' প্রথম। তবে তুল্যমূল্য বিচার যদি করি, 'বহুরূপী'-শো অনেক বেশি। তাই কালেকশনও বেশি। শো-এর নিরিখে হিসেব করলে 'টেক্কা' আর 'বহুরূপী'-প্রায় একই জায়গায় রয়েছে। সুতরাং বলা যায়, ১১ বারের মধ্যে ৮ বার আমার ছবি শীর্ষে। রেকর্ড মন্দ নয়' (হাসি)। 'তবে হ্যাঁ.. বক্সঅফিসে সফর শুরু করার আগেই 'টেক্কা' লাভের অঙ্ক ছুঁয়ে ফেলেছে। যেহেতু 'টেক্কা' খুব কম বাজেটে তৈরি ছবি, তাই স্যাটেলাইট আর ডিজিট্যাল ডিলারের থেকেই 'টেক্কা'-র ইতিমধ্যেই ২ কোটির মুনাফা হয়ে গিয়েছে। কাজেই বক্সঅফিসে যেটা পাব, সেটা পুরোটাই বোনাস। বলাই যায়, 'টেক্কা' ইতিমধ্যেই ব্লকবাস্টার।'

ছবির জন্য প্রশংসা পাচ্ছেন, 'টেক্কা' সৃজিতকে কী দিয়ে গেল? পরিচালক বলছেন, 'আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে রুক্মিণী আর দেবের প্রশংসা দেখে। রুক্মিণীর নামটা সবাই বলছে। দেব-ও ওর কেরিয়ারের অন্যতম সেরা পারফরমেন্সটা দিয়েছে। তবুও দেব এর আগে একটা 'বুনোহাঁস' করেছে, একটা 'জুলফিকর' করেছে। ও যে তেমন চিত্রনাট্য পেলে ভাল অভিনয় করতে পারে, সেটা লোকে জানেন। তবে রুক্মিণীর পারফরম্যান্স মানুষকে অবাক করে দিয়েছে। 'টেক্কা'-র সবচেয়ে বড় পাওয়া আমার কাছে এটাই।'

রুক্মিণীকেই 'মায়া'-র চরিত্রে কেন ভেবেছিলেন পরিচালক? সৃজিত বলছেন, 'রুক্মিণীর সঙ্গে আমি ২০১১ থেকে কাজ করার চেষ্টা করছি। সেই সময়ে ওর দেবের সঙ্গে বন্ধুত্ব ছিল না। তখন ও সবে মডেলিং শুরু করেছে। আমার কোথাও ওকে দেখে খুব আন্তর্জাতিক বলে মনে হয়েছিল। অন্যরকম চরিত্রে ওকে মানাবে ভাল। ১৩ বছর পরে 'টেক্কা' সেই ভাবনাকে বাস্তবায়িত করল।' 'টেক্কা' ছবিতে সৃজিতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল? উত্তরে পরিচালক বললেন, 'টেক্কা-র ক্লাইম্যাক্সটা লুকিয়ে রাখা। এমনভাবে ক্লাইম্যাক্সটাকে লুকিয়ে রাখা যাতে কেউ বুঝতে না পারেন। এখন তো মানুষ ট্রেলার দেখে, ঘেঁটে পড়াশোনা করে প্রেক্ষাগৃহে যান। কাজেই থ্রিলারের ক্লাইম্যাক্সটা লুকিয়ে রাখা খুব চ্যালেঞ্জিং। তবে শুনলাম, কেউই শেষটা ধরে ফেলতে পারেননি। এটাই তো পাওয়া।'

দেব কিন্তু বলেছেন, 'যদি বাংলা ছবির থ্রিলারের ইতিহাস লেখা হয়, তাহলে সৃজিতের নাম সোনা নয়, হীরে দিয়ে লেখা থাকবে..' কথাটা শুনেই হেসে ফেললেন পরিচালক। তারপরে বললেন, 'সেটা দেব-এর বদান্যতা। প্রযোজক দেবের সঙ্গে কাজ করে আমার এত ভাল লেগেছে.. ও মানুষ হিসেবে খুব ভাল। ওর সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি।' 'টেক্কা'-নিয়ে এমন কোনও প্রশংসা পেয়েছেন সৃজিত যা তাঁর মনে আছে? পরিচালক বলছেন, 'অনেকদিন পরে স্টার-এর সকাল ১১টার শো হাউজফুল হল। আমরা হল ভিজ়িটে গিয়েছিলাম। আমি ঢুকতে যাচ্ছি, শুনছি ভিতরে স্বতঃস্ফুর্তভাবে মানুষ হাততালি দিচ্ছেন। ওঁরা জানতেন না আমরা এসেছি। আমাদের দেখে উচ্ছ্বাসে ফেটে পড়লেন। যখন সিনেমার পর্দাটা অন্ধকার হয়ে আসে, নাম দেখাতে শুরু করে... তখন সাধারণ মানুষের ওই হাততালিটাই তো প্রাপ্তি।'

আরও পড়ুন: Shiboprosad on Roktobeej: 'রক্তবীজ' সাহস দিয়েছিল, 'বহুরূপী' ভরসা দিল আরও ভিন্ন স্বাদের ছবি নিয়ে আসার: শিবপ্রসাদ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget