এক্সপ্লোর

State of Siege Temple Attack Review: টান টান চিত্রনাট্য, অ্যাকশন দৃশ্য অক্ষয়ের অভিনয়ের সুযোগ কেড়েছে

ভাবনার কোনও অবকাশ নেই। মানবীয় কোমলতা থেকে জন্ম নেওয়া দ্বিধার অবকাশ নেই। ইস্পাত কঠিন স্নায়ুতে ট্রিগারে আঙুলের চাপে প্রতিপক্ষের মৃত্যু নিশ্চিত করাই স্নাইপারদের এক ও একমাত্র কর্তব্য।

পুরুষোত্তম পণ্ডিত, কলকাতা: ভাবনার কোনও অবকাশ নেই। মানবীয় কোমলতা থেকে জন্ম নেওয়া দ্বিধার অবকাশ নেই। ইস্পাত কঠিন স্নায়ুতে ট্রিগারে আঙুলের চাপে প্রতিপক্ষের মৃত্যু নিশ্চিত করাই স্নাইপারদের এক ও একমাত্র কর্তব্য। একজন স্নাইপার জীবনে একবারই দ্বিধাগ্রস্ত হয়। ওই একবারই। আর নয়। জি ফাইভে মুক্তি পাওয়া অরিজিনাল ফিল্ম ‘স্টেট অফ সিজ-টেম্পল অ্যাটাক’ এই সারসত্যটুকু বুঝিয়ে দেয়।

এনএসজি, মানে ন্যাশনাল সিকিওরিটি গার্ডের লড়াকুরা প্রতিটি মিশনে জীবন বিপন্ন করে কী ভাবে মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়, সেই কাহিনিই ধরা পড়েছে এই ছবিতে। অক্ষয় খন্না ছবিটির মুখ্য চরিত্রে। কাশ্মীরের বরফাবৃত উপত্যকা থেকে পরিচালক এই ছবির কাহিনিকে টেনে এনেছেন গুজরাতের প্রেক্ষাপটে। কঠিন এক মিশনের সাফল্য নিশ্চিত করতে এনএসজি কম্যান্ডোদের শিরায় শিরায় যে উত্তেজনা বইতে থাকে, সেই উত্তেজনাই দর্শকদের মধ্যেও ধরে রাখার চেষ্টা করেছেন পরিচালক।

বাড়তি কোনও প্রসঙ্গ উত্থাপন নয়। একদম পাখির চোখের মত নির্দিষ্ট ঘটনাকেন্দ্রিক চিত্রনাট্য। হাতে গুনে বলা যায় কম্যান্ডোদের শক্ত চোয়ালে গুলির লড়াইয়ের মাঝে কতবার একটু হাসির আভাস দেখা গিয়েছে। সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখন্ডে ঢুকে জঙ্গিদের নাশকতার এক বিরাট চক্রান্তকে ঘিরে এই ছবি। গুজরাতের এক মন্দিরের ভেতরে সাধারণ মানুষকে বন্দি বানিয়ে সরকারকে চাপ দিয়ে জঙ্গি নেতার মুক্তি নিশ্চিত করাই ছিল জঙ্গিদের লক্ষ্য। কিন্তু তাদের পরিকল্পনা ব্যর্থ করার চ্যালেঞ্জ নিয়েই মন্দিরে ঢুকে পড়ে এনএসজি কম্যান্ডোরা। তারপর ধৈর্য, বুদ্ধি, আর ক্ষিপ্রতার লড়াই।

ছবিতে অ্যাকশন দৃশ্যের ধারাবাহিকতায় অক্ষয় খন্নার যে খুব গভীর অভিনয়ের সুযোগ রয়েছে, তা বলা যায় না। অভিনেতাদের ছাপিয়েও কাহিনির অনিশ্চিত প্রতিটি মুহূর্তকে একটি চেহারা দেওয়ার চেষ্টা হয়েছে যেন। ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এ বিকাশের ভূমিকায় যিনি অভিনয় করেছিলেন, সেই চন্দন রায় এই ছবিতে ছোট্ট একটি চরিত্রে নজর কেড়েছেন। তবে এই ছবির কাহিনি আরও গভীরে যেতে পারত। বিশেষ বিশেষ কিছু জায়গায় ঘটনাপ্রবাহের উপর দিয়ে সাঁতরে যাওয়া কাহিনি ডুব সাঁতার দিলে তা হয়তো আরও চিত্তাকর্ষক হত। নির্মাতারা হিরোইজমের উপরে গুরুত্ব দেননি ঠিকই, কিন্তু ফিকশনাল এলিমেন্টের অনাবশ্যক প্রয়োগ কোথাও কোথাও একটু ভারী করেছে ছবিটির আবহ। তবে যেভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে মিশনের মাঝে নিজেই সিদ্ধান্ত নিয়ে লড়তে এগিয়ে গিয়েছে অক্ষয় খন্নার চরিত্রটি, তা সামরিক নিয়মানুবর্তিতার পরিপন্থী এবং বাস্তব বিচ্যূত।

ছবিটি দেখতে দেখতে উর্দিধারীদের নিয়ে তৈরি নানা ছবি আর সিরিজের কথা মনে পড়বে ঠিকই, কিন্তু একথা বলতেই হয়, ‘স্টেট অফ সিজ-টেম্পল অ্যাটাক’ ধারাবাহিক ভাবে মৌলিকত্ব বজায় রাখার চেষ্টা করেছে। মেজর হানৌত সিংয়ের চরিত্রে অক্ষয় খন্নার পাশাপাশি বিবেক দহিয়া, গৌতম রোডেও নিজেদের চরিত্রে মানানসই। উল্টোদিকে আবু হামজার চরিত্রে অভিমন্যু সিং, বিলাল নাইকোর চরিত্রে মীর সারওয়ারও নজর কেড়েছেন।

সময়ের হিসেবে এই কমব্যাট ড্রামার দৈর্ঘ্য ১১২ মিনিট। তেজন প্রমোদ শেঠীর সিনেম্যাটোগ্রাফি প্রশংসার দাবি রাখে। তবে মন্দার বর্মা আর রিঙ্কু বচ্চনের অ্যাকশন-কোরিওগ্রাফিতে আরও নতুনত্বের প্রত্যাশা রয়েই যায়। ছবিটির শেষে কাহিনির নতুন এক অধ্যায়ের আগাম ইঙ্গিত দিয়ে রেখেছেন পরিচালক কেন ঘোষ। বন্দুকে নতুন করে ম্যাগাজিন পুরে নিজের টিম নিয়ে  নতুন মিশনের মুখোমুখি মেজর হানৌত সিং। এই ছবিটি দেখার পর দর্শকেরা অপেক্ষায় থাকবেন, পরবর্তী কাহিনির।

সেরা শিরোনাম

Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget