এক্সপ্লোর

Subhashree Ganguly: শুভেচ্ছা ও কটাক্ষ! 'মহানায়ক' সম্মান গ্রহণের ছবি পোস্ট হতেই দ্বিধাবিভক্ত শুভশ্রীর কমেন্টবক্স

Mamata Banerjee: সোমবার এই অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও অনুষ্ঠান করার কথা বলেন। 'জয় জয় হে' অনুষ্ঠানের কথা বলেন তিনি।

কলকাতা: টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। আপাতত তিনি ভাসছেন আনন্দের সাগরে। প্রথমত তো কয়েকদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় দ্বিতীয়বার মা হওয়ার কথা ঘোষণা করেছিলেন। এরপর গতকাল মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে (Uttam Kumar Death Anniversary) শহরে অনুষ্ঠিত হওয়া বিশেষ সম্মান বিতরণী অনুষ্ঠানে 'মহানায়ক' (Mahanayak) সম্মান পেয়েছেন তিনি। গর্বের কথা তো বটেই। লাল চুড়িদার পরে মঞ্চে উঠে পুরস্কার নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  (CM Mamata Banerjee) হাত থেকে। সোশ্যাল মিডিয়ায় পোস্টও করলেন সেই ছবি। কিন্তু সেখানে শুভেচ্ছার পাশাপাশি ধেয়ে এল কটাক্ষও। 

'মহানায়ক' সম্মান পেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়

সোমবার, ২৪ জুলাই, মহানায়ক উত্তম কুমারের ৪৩তম প্রয়াণ দিবসে এবারেও আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। হাজির ছিলেন বিনোদন ও রাজনীতির দুনিয়ার একাধিক পরিচিত মুখ। সেখানেই 'মহানায়ক' সম্মানে ভূষিত হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঞ্চে পুরস্কার নেওয়ার একাধিক ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'এই 'মহানায়ক সম্মান' গ্রহণ করা অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং আন্তরিক সম্মানের সঙ্গে আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই সর্বদা আমাদের প্রত্যেক শিল্পীর প্রশংসা করার জন্য এবং প্রতিটি শিল্পকে সমর্থন করার জন্য। এটি কেবল আমাদের প্রতিবার আরও এবং আরও ভাল কাজ করতে অনুপ্রাণিত করে।' অভিনেত্রীর পোস্টে ভালবাসা জানিয়েছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন রাফিয়াত রাশিদ মিথিলা, নুসরত জাহানও। 

কিন্তু নেটিজেনদের দেখা গেল দু'ভাগে বিভক্ত হতে। একদল, যাঁরা অভিনেত্রীর এই শিরোপা জেতায় অত্যন্ত খুশি, এবং অপরদল যাঁরা সমানে কটাক্ষ করলেন অভিনেত্রীকে। শুভশ্রীর পোস্টে ধেয়ে আসে কটাক্ষ। একজন নেটিজেন লেখেন, 'ভাগ্যিস উত্তমবাবু বেঁচে নেই'। অপর একজনের মতে উত্তমবাবু প্রয়াত হয়েছেন বটে, কিন্তু এমনিতেও এই দৃশ্য দেখলে তিনি 'আত্মঘাতী' হতেন। অপর একজন লেখেন, 'দয়া করে পুরস্কারের নামটা একটু বদলে দিন... মহানায়ককে এভাবে অসম্মান করবেন না, এটা আমাদের সবার লজ্জা... এই অভিনেতা অভিনেত্রী যাঁরা পুরস্কার পাচ্ছেন তাঁরা যুগ যুগান্ত তপস্যা করলেও মহানায়কের ছিঁটেফোঁটা হতে পারবেন কিনা সন্দেহ।' এরপরেই একজন লেখেন, 'সত্যিই মহানায়ক সম্মান নিয়ে ছেলে খেলা চলছে।' অপর একজনের প্রশ্ন, 'এখন কি সবাইকেই মহানায়ক সম্মান দেওয়া হয় নাকি?'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real)

কিন্তু সবাই যে ট্রোল করেছেন তা নয়। যাঁরা শুভশ্রীকে কটাক্ষ করেছেন তাঁদের পাল্টা জবাবও দিয়েছেন বেশ অনেকেই। একজন লেখেন, 'যাঁরা বিরূপ মন্তব্য করেছেন তাঁদের 'পরিণীতা', 'ইন্দুবালা ভাতের হোটেল', 'হাবজি গাবজি' এই ছবিগুলি দেখার অনুরোধ রইল।' অভিনেত্রীর এক ফ্যানপেজ থেকে লেখা হয়, 'কঠোর পরিশ্রম যে ফল দেয় তা বারবার তুমি প্রমাণ করো। এর সবটা তোমার প্রাপ্য। অঢেল ভালবাসা ও শুভকামনা তোমার জন্য। এরকম আরও সম্মান আসুক তোমার জীবনে। গর্বিত।' আরও একজন লেখেন, 'কলকাতার সব  নায়িকার মধ্যে বর্তমানে শুভশ্রীর অভিনয় সবচেয়ে ভাল।' অপর একজন লেখেন, ''মহানায়ক সম্মান' একটা উপাধি যা মহানায়ক উত্তম কুমারের স্মরণে তৈরি। এই পুরস্কার দেওয়া মানে কাউকে মহানায়ক বানিয়ে দেওয়া নয়। শুভেচ্ছা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।'

আরও পড়ুন: Ankush Hazra: 'পুরস্কারটির যোগ্য মর্যাদা দিও', অঙ্কুশ হাজরার 'মহানায়ক' সম্মান গ্রহণের পোস্টে মন্তব্য নেটিজেনদের

সোমবার এই অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও অনুষ্ঠান করার কথা বলেন। 'জয় জয় হে' অনুষ্ঠানের কথা বলেন তিনি। তাঁর কথায়, 'অনেক অনুষ্ঠানই হয় তবে সরকারি সম্মানের একটা আলাদা ব্যাপার রয়েছে। আমরা ছোটদের এগিয়ে দিতে চাই। আমরা এই সাহায্য পাইনি। কিন্তু আজকের মানুষেরা যাতে এটা পায় আমরা সেই চেষ্টা করি।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget