এক্সপ্লোর

Kapil Sharma-Sunil Grover 'Fight': 'গোটাটাই পাবলিসিটি স্টান্ট'! ৭ বছর আগের ঝগড়া নিয়ে মুখ খুললেন কপিল-সুনীল

The Great Indian Kapil Show: 'দ্য কপিল শর্মা শো'-এ একাধিক কাল্পনিক চরিত্রে অভিনয় বিশেষ খ্যাতি এনে দেয় সুনীল গ্রোভারকে। কিন্তু ২০১৭ সালের অক্টোবর মাসে কপিল শর্মার সঙ্গে বিশাল ঝামেলা হয় তাঁর।

নয়াদিল্লি: প্রায় বছর ৭ পার। অবশেষে কপিল শর্মার (Kapil Sharma) সঙ্গে লড়াই প্রসঙ্গে মুখ খুললেন সুনীল গ্রোভার (Sunil Grover)। গোটাটাই নাকি ছিল 'পাবলিসিটি স্টান্ট' (Publicity Stunt)! সত্যিই কি তাই? ঠিক কী বলেছেন 'জওয়ান' অভিনেতা?

কপিল শর্মার সঙ্গে ঝগড়া নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন সুনীল গ্রোভার

কপিল শর্মার সঙ্গে লড়াই সম্পর্কে নীরবতা ভেঙে মজা করে সুনীল গ্রোভার জানান যে গোটা ব্যাপারটাই ছিল 'প্রচার পাওয়ার লক্ষ্যে' ঘটানো। এই পুরোটাই তাঁরা নাকি করেছিলেন নেটফ্লিক্সের (Netflix) জন্য, তাও বহু বছর আগে যখন এই স্ট্রিমিং জায়ান্ট ভারতে পা-ও রাখেনি। প্রায় ৭ বছর পর এই জুটি ফের একসঙ্গে কাজ করছেন 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-এ (The Great Indian Kapil Show)। অনুষ্ঠানের প্রিমিয়ার শুরুর আগে দুই তারকা এক সাংবাদিক বৈঠকে সেই 'কুখ্যাত' ঝগড়া নিয়ে মুখ খোলেন। সুনীল 'অধুনা সমাপ্ত' ঝগড়া প্রসঙ্গে খোঁচা দিয়ে বলেন যে গোটাটাই বহু বছর আগে থেকে পরিকল্পিত ছিল। 

সুনীল গ্রোভার বলেন, 'আমরা দু'জনে বিমানে বসেছিলাম আর তখন জানতে পারি যে নেটফ্লিক্স ভারতে আসছে। ফলে এমন কিছু করা যাক যা (ভাল) পাবলিসিটি স্টান্ট হবে।' তিনি এও জানান যে নেটফ্লিক্স ইন্ডিয়ার তরফে তাঁদের ফোন করে জিজ্ঞেস করা হয় যে কী করা যেতে পারে। সেই থেকেই এই আইডিয়া তাঁদের মাথায় আসে।

কপিল সেই সঙ্গে জানান যে সুনীল সেই সময়ে একাধিক কাজ নিয়ে ব্যস্ত ছিল। একাধিক সিরিজের কাজ চলছিল তাঁর, এবং আরও প্রজেক্টের জন্য তাঁরা একসঙ্গে তখন কাজ করতে পারেননি। সুনীল বলেন এই অনুষ্ঠানে ফেরা তাঁর কাছে ঘরে ফেরার মতো কারণ তিনি কপিল ও তাঁর টিমের সঙ্গে কাজ করতে প্রচণ্ড ভালবাসেন। 

প্রকাশিত একাধিক টিজার থেকে ইতিমধ্যেই স্পষ্ট যে সুনীল গ্রোভার ফের কপিলের শোয়ে গুটঠির চরিত্রে ফিরবেন। প্রথম পর্বে তাঁকে দেখা যাবে রণবীর কপূর ও নীতু কপূরের সঙ্গে মজা করতে।

আরও পড়ুন: Alia Bhatt: লন্ডনে 'হোপ গালা' অনুষ্ঠানের উদ্যোগ নিলেন আলিয়া ভট্ট, রইল বিস্তারিত

৭ বছর আগে কী ঝগড়া হয়েছিল কপিল ও সুনীলের মধ্যে?

'দ্য কপিল শর্মা শো'-এ কাল্পনিক চরিত্র গুটঠি বা ডাক্তার মশুর গুলাটির চরিত্রে অভিনয় বিশেষ খ্যাতি এনে দেয় সুনীল গ্রোভারকে। কিন্তু ২০১৭ সালের অক্টোবর মাসে কপিল শর্মার সঙ্গে বিশাল ঝামেলার পর যখন সুনীল শোয়ের কাজ ছেড়ে দেন, তখন আকাশ থেকে পড়েন তাঁর অনুরাগীরা। অস্ট্রেলিয়া থেকে শো শেষ করে মুম্বই ফেরার পথে বিমানে তাঁদের ঝামেলা হয়। একাধিক প্রতিবেদন অনুযায়ী ঝগড়ার সময়ে আবেগের বশে সুনীলের ওপর আক্রমণও করেন কপিল। এরপরই 'দ্য কপিল শর্মা শো' থেকে সরে দাঁড়ান সুনীল গ্রোভার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget