এক্সপ্লোর

Sunil Grover: মানুষকে হাসাতে পারি সেটা কেরিয়ারের শুরুতে বুঝতাম না: সুনীল গ্রোভার

Sunil Grover's Interview: সম্প্রতি কপিলের সঙ্গে সাক্ষাৎকারে, আড্ডায় সুনীল বলেন, 'আমি কখনও জানতাম না মানুষকে হাসানোর ক্ষমতা রয়েছে আমার'

কলকাতা: তিনি যে কমেডিয়ান হিসেবে কাজ করতে পারেন, সেটা বোঝেননি অভিনেতা। সম্প্রতি কপিল শর্মার শো-তে এসে নিজের কেরিয়ার নিয়ে অকপট অভিনেতা সুনীল গ্রোভার (Sunil Groover)। ৪৫ বছরের এই অভিনেতা সাক্ষাৎকারে জানিয়েছেন, মানুষকে হাসানোর ক্ষমতা যে তাঁর রয়েছে, সেটা জানতেনই না তিনি। 

সম্প্রতি কপিলের সঙ্গে সাক্ষাৎকারে, আড্ডায় সুনীল বলেন, 'আমি কখনও জানতাম না মানুষকে হাসানোর ক্ষমতা রয়েছে আমার। আমি কেবল মানুষের বিভিন্ন হাবভাব নকল করতাম। দেখতাম মানুষ তাতে মজা পাচ্ছেন, হাসছেন। একটা সময়ের পরে আমার মনে হয়, এই মানুষকে হাসানোই আমার অর্থ উপার্জনের পথ হতে পারে। এরপরে আমি থিয়েটার নিয়ে পড়াশোনা করি, স্নাতকোত্তর হই। কিন্তু সেইসময় মানুষের কাছে পৌঁছনো এত সহজ ছিল না। সোশ্যাল মিডিয়া ছিল না। 'কনটেন্ট ক্রিয়েটার' শব্দটাই মানুষ হয়তো জানতেন না। আমি বুঝতে পারতাম না কোথা থেকে আর ঠিক কীভাবে আমার কাজ শুরু করা উচিত।'                                                   

পর্দায় কমেডি ছবির একটি নিজস্ব ঘরানা তৈরি করেছেন সুনীল। তাঁর কথায়, 'পর্দায় কমেডি করার নানা ভাষা, নানা ধরণ। সেটা হতে পারে মূক অভিনয়, হতে পারে রিয়্যালিস্টিক কমেডি, স্ল্যাপস্টিক, ওভার দ্য টপ ইত্যাদি। যে কোনও ভাবেই মানুষকে হাসানো যায়। কোন কাজের জন্য কোন ধরণের কমেডি করবেন, সেটা বেছে নিতে হয় শিল্পীকেই।'

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে একাধিক কাজ করেছেন সুনীল। তিনি বলছেন, 'আমি ওটিটিতে কাজ করছি কারণ এখানে ভাল চরিত্রে অভিনয় করার সুযোগ পাচ্ছি। আমার বিভিন্ন মিজিয়ামে অভিনয় করতে, ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরতে ভাল লাগে। সে ওটিটি হোক বা ছবি, যেখানে আমি মনোমত চরিত্র পাব, সেখানেই কাজ করব।' প্রসঙ্গত, জি ফাইভের নতুন একটি সিরিজে দেখা যাবে সুনীল গ্রোভারকে। সিরিজটির নাম 'United Kacche'। ৩১ মার্চ মুক্তি পেয়েছে এই সিরিজটি। 

আরও পড়ুন: Parineeti Chopra: 'কোনদিনও রাজনীতিবিদকে বিয়ে করব না',কেন বলেছিলেন পরিণীতি?

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sunil Grover (@whosunilgrover)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত
Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?
Shakira on Messi: 'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা
'কে, কী বলল, তা দিয়ে মানুষকে বিচার করা যায় না', বিশ্বকাপ ফাইনালের আগে শাকিরার মুখে মেসি-বন্দনা

ভিডিও

TMC News: 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে এবার ঋতব্রত-শিবিরে রাজারহাটের তাপস চট্টোপাধ্যায়
Sonam Wangchuk Hunger Strike News: অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে হাসপাতালে নিয়ে গেল পুলিশ
BJP government in West Bengal: এবার আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে গেলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee News: ‘অবৈধ সাংসদের অবৈধ অফিস ভাঙা হল’, অভিষেকের অফিসে বুলডোজার চলা প্রসঙ্গে বললেন অভিজিৎ দাস ববি
Abhishek Banerjee: 'গরু পাচারের অনেক তথ্য থাকতে পারে এই ল্যাপটপে', অভিষেকের অফিসের সামনে অভিযোগ এক স্থানীয়র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget