এক্সপ্লোর

'তদন্তে যেন স্বচ্ছতা থাকে, প্রমাণ নষ্ট করা যেন না হয়', প্রধানমন্ত্রী মোদিকে ট্যুইটে অনুরোধ সুশান্তের দিদির

'আমার ভাই সুশান্ত যখন বলিউডে কেরিয়ার শুরু করে, তখন ওর কোনও গডফাদার ছিল না। আর আমাদের এখনও নেই।'

নয়াদিল্লি: সুশান্তের মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল দেশ। কেন? কীভাবে? এই প্রশ্নের উত্তর নিয়ে এখনও সন্তুষ্ট নন সুশান্ত অনুরাগীরা। ফিল্ম-দুনিয়ার একটা বড় অংশ সুশান্তের 'আত্মহত্যা'র জন্য দায়ী করেন ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে চলে আসা স্বজনপোষণের ধারাকে। প্রাথমিক ভাবে সুশান্তের পরিবার এই বিতর্কে মুখ না খুললেও, ২৮ জুলাই বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের বিরুদ্ধে একগুচ্ছ ধারায় অভিযোগ করেন সুশান্তের বাবা কে কে সিংহ। এরপর থেকেই সুশান্ত মৃত্যু তদন্ত প্রতি মুহূর্তে নতুন নতুন মোড় নিচ্ছে। তদন্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। ইনস্টাগ্রামে সুশান্তের দিদি ভাইকে নিয়ে নানা স্মৃতি ভাগ করে নিচ্ছিলেন এতদিন। এবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে গিয়ে একটি গুরুত্বপূর্ণ পোস্ট করলেন ও ট্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাঁর অনুরোধ, প্রধানমন্ত্রী নিজে যেন এই ঘটনাটির দিকে বিশেষ নজর দেন। শ্বেতা লেখেন, ''কেন জানি না, আমার মনে হচ্ছে আপনি সত্যের সঙ্গে ও পক্ষে থাকবেন। আমরা খুবই সাধারণ পরিবারের মানুষ। আমার ভাই সুশান্ত যখন বলিউডে কেরিয়ার শুরু করে, তখন ওর কোনও গডফাদার ছিল না। আর আমাদের এখনও নেই। আপনি দয়া করে নজর রাখুন, এই ঘটনার তদন্তে যেন স্বচ্ছতা বজায় থাকে। কোনও প্রমাণ যেন নষ্ট না করা হয়। সঠিক বিচার হোক। '' ট্যুইটারে শ্বেতা আরও লেখেন, ''আমি সুশান্ত সিংহ রাজপুতের দিদি। আমি অনুরোধ করব, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক। দেশের আইনি প্রক্রিয়ার উপর আমার ভরসা আছে। সঠিক বিচার আশা করি।'' এর আগে শ্বেতা সুশান্তের একটি হোয়াইড বোর্ডের ছবি প্রকাশ্যে আনেন। যেখানে অভিনেতার ভবিষ্যৎ পরিকল্পনার কথা লেখা ছিল। তাঁর ইচ্ছে ছিল, ২৯ জুন থেকে নতুন করে ওয়ার্কআউট, ধ্যান, ভাল ছবি দেখা শুরু করবেন। কিন্তু তাঁর আগেই ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাটে মেলে সুশান্তের ঝুলন্ত মৃতদেহ।
View this post on Instagram
 

Bhai’s White Board where he was planning to start his workout and transcendental meditation from 29th June daily. So he was planning ahead. #justiceforsushantsinghrajput

A post shared by Shweta Singh kirti (@shwetasinghkirti) on

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget