এক্সপ্লোর

Tarun Majumdar Exclusive: এখন বছরে আমার চার-পাঁচবার জন্মদিন হয়: তরুণ মজুমদার

সকাল থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে পরিচালক তরণ মজুমদারকে জন্মদিনের শুভেচ্ছাবার্তার নানা পোস্ট। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু আসলে আজ একেবারেই তাঁর জন্মদিন নয়।

কলকাতা: বাংলা ছবির অন্যতম সেরা এবং সফল পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar)। উত্তম কুমার, সুচিত্রা সেনকে নিয়ে নিখাদ প্রেমের 'চাওয়া পাওয়া'ই হোক, কিংবা তাপস পাল, দেবশ্রীকে নিয়ে 'ভালোবাসা ভালোবাসা' হোক, তাঁর ছবি দেখে মন ভরে যেত বাঙালির। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি পরিচালকের ঝুলিতে রয়েছে 'বালিকা বধূ' থেকে 'কুহেলি', 'আপন আমার আপন' থেকে 'শ্রীমান পৃথ্বীরাজ'। এমন পরিচালকের জন্মদিন (Tarun Majumdar Birthday) নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভুল প্রচার হয়। এ প্রসঙ্গে এবিপি লাইভের সঙ্গে কথা বললেন তরুণ মজুমদার।

সকাল থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে কিংবদন্তি পরিচালক তরণ মজুমদারকে জন্মদিনের শুভেচ্ছাবার্তার নানা পোস্ট। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু আসলে আজ একেবারেই তাঁর জন্মদিন নয়। তরুণ মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, 'আজ আমার জন্মদিন নয়। কে কোথায় কী পোস্ট করছেন, আমি জানি না। দুমাস আগেই বহু মানুষ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফোন করেছিলেন। আজ আবারও।' সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে বহু মানুষ জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে 'দাদার কীর্তি' পরিচালক বলেন, 'সোশ্যাল মিডিয়া বড় গোলমাল তৈরি করে। আমি সোশ্য়াল মিডিয়ায় নেই। আজ যখন বেশিরভাগ মানুষ স্মার্টফোন ব্যবহার করেন, আমি এখনও সেই বেসিক ফোন ব্যবহার করি। আমার পরিবারের সদস্যরা অবশ্য স্মার্টফোন ব্যবহার করেন। আর আমি এই এখনকার সোশ্যাল মিডিয়ায় থাকতে একেবারেই পছন্দ করি না। নানা ভুল তথ্য, ভুয়ো খবর এখানে প্রচার হয়। তাই ভালো লাগে না। এখন বছরে আমার চার-পাঁচবার জন্মদিন হয়।' আসলে তাঁর জন্মদিন কবে? নিজের জন্মদিনে চান না কোনও হইচই হোক। তাই জন্মদিনের তারিখটা নিজের মনেই রাখলেন যত্ন করে।

আরও পড়ুন - Srivalli Bengali Song: 'শ্রীভল্লি' গানের বাংলা ভার্সন গাইলেন ঊষা উত্থুপ, প্রকাশ্যে প্রোমো

চলতি মাসের শুরু থেকে দিন দশেকের মধ্যে সঙ্গীত জগতের বেশ কিছু তারকা প্রয়াত হয়েছেন। চলে গিয়েছেন, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপি লাহিড়ি, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো সঙ্গীতশিল্পীরা। তাঁদের প্রয়াণে মন ভারাক্রান্ত তরুণ মজুমদারের। এসব খবরে প্রতিক্রিয়া দিতে মন চায় না তাঁর। একসময় এঁদের সঙ্গে নানা ছবিতে কাজ করেছেন। নিজের কেউ চলে গেলে যেমন মনঃকষ্ট হয়, তেমনই অনুভূতি লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপি লাহিড়ি, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে। জানালেন তরুণ মজুমদার।

যে 'দাদার কীর্তি' দেখে দুলে উঠেছিল গোটা বাঙালি জাতি, সেই 'দাদার কীর্তি' যে তাঁরই হাতে তৈরি করা। কিন্তু অন্যকে এগিয়ে দিয়ে তাঁর 'কীর্তি' নিয়ে লোকে যখন মশগুল, তখনই তো 'পলাতক' হন তরুণ মজুমদার। ক্যামেরার কারসাজিতে স্পটলাইট যাঁর উপরই পড়ুক না কেন, বাঙালির সিনেমা জগতের বড় মিষ্টি 'আলো'র নাম তরুণ মজুমদার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget