এক্সপ্লোর

Teddy Day 2021: ঐন্দ্রিলার সবচেয়ে পছন্দের টেডি কার দেওয়া?

একদিকে কর্মজীবন, অন্যদিকে প্রেম। এই দুয়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে চলতে বেশ পটু এই জুটি । ১০ বছরের সম্পর্কের রসায়ন এবার রুপোলি পর্দায়। সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি, ‘ম্যাজিক’। আর সেইদিনই নাকি প্রেমের বর্ষপূর্তি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের। প্রেমের সপ্তাহটা কেমন করে কাটাচ্ছেন টলিউডের হ্যাপেনিং এই যুগল? খোঁজ নিল এবিপি আনন্দ।

কলকাতা: একদিকে কর্মজীবন, অন্যদিকে প্রেম। এই দুয়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে চলতে বেশ পটু এই জুটি । ১০ বছরের সম্পর্কের রসায়ন এবার রুপোলি পর্দায়। সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি, ‘ম্যাজিক’। আর সেইদিনই নাকি প্রেমের বর্ষপূর্তি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের। প্রেমের সপ্তাহটা কেমন করে কাটাচ্ছেন টলিউডের হ্যাপেনিং এই যুগল? খোঁজ নিল এবিপি আনন্দ।

প্রথমবার প্রেমিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অঙ্কুশ। শ্যুটিং ফ্লোর থেকে শুরু করে ছবির প্রচার, কেমন অভিজ্ঞতা হল নায়কের? অঙ্কুশ বলছেন, ‘আমি আর ঐন্দ্রিলা ২ জনেই ছবিটা নিয়ে খুব আশাবাদী। প্রায় ২ বছর পর আমার ছবি মুক্তি পাচ্ছে। আর ঐন্দ্রিলা তো ১৪ বছর পর আবার ফিরছে বড়পর্দায়। ‘ম্যাজিক’ –এর টিজার, ট্রেলার সবকিছুই বেশ পছন্দ করেছেন দর্শকরা। ১০০ শতাংশ দর্শকাসন ভর্তির অনুমতির পর মুক্তি পাওয়া ৪টি ছবির মধ্যে একটি ‘ম্যাজিক’। আমি তো বলব অনেকদিন এমন অন্যধারার ছবি বাংলায় আসেনি। আশা করি দর্শকদেরও খুব ভালো লাগবে। আমরা ১২ তারিখের অপেক্ষা করছি।’

দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে পর্দায় রোম্যান্স করা কতটা কঠিন? ‘খুউউব কঠিন’, হেসে ফেললেন অঙ্কুশ। তারপর বললেন, ‘আমি আর ঐন্দ্রিলা মোটেই একেবারে ফিল্মি জুটি নই। ভীষণভাবে বাস্তবের মাটিতে পা রেখে চলি। সিনেমায় যেমন করে প্রেম হয়, রোজকার জীবনে ঠিক তেমন হয় না। প্রথম প্রথম ক্যামেরার সামনে একটু অস্বস্তি হয়েছে একথা অস্বীকার করব না। তবে আমরা কেউই অভিনয়ে নতুন নয়। দীর্ঘদিন ধরেই অভিনয় করে আসছি। আমাদের বোঝাপড়ার জন্যই ওই অস্বস্তিটা কেটে যায় ২-৩ দিনে। অন্য নায়িকা ফ্লোরে থাকলে যেমন করে শ্যুটিং করি, সেভাবেই করেছি। দৃশ্য শেষ হওয়ার পর যে যার ভ্যানে ফিরে যেতাম, চিত্রনাট্য অভ্যাস করতাম। আবার ফ্লোরে দেখা হত।’

সদ্য ফ্ল্যাট কিনেছেন অঙ্কুশরা। কর্মজীবনে সফল এই জুটি বিবাহ বন্ধনে বাঁধা পড়বেন কবে? অঙ্কুশ বললেন, ‘কোভিডের জন্য একটা বছর পিছিয়ে গেলাম আমরা সবকিছু থেকে। আর এখন এত কাজের চাপ, দুই পরিবারের সবাইকে নিয়ে পরিকল্পনা করতে বসাই হচ্ছে না। তবে একসঙ্গে থাকব বলেই তো ফ্ল্যাটটা কেনা।’ আর প্রেমের সপ্তাহ যাপনের পরিকল্পনা? ‘আমরা দুজনেই প্রচণ্ড হইচই করতে ভালোবাসি। একা ২ জন গিয়ে ক্যান্ডেললাইট ডিনার করার চেয়ে আমরা বন্ধুদের সঙ্গে আনন্দ করতে ভালোবাসি। প্রত্যেক বছর ভ্যালেন্টাইনস ডে তে আমি অনুরাগীদের নিয়ে কোনও না কোনও অনুষ্ঠান করি। বন্ধুদের সঙ্গে কাটাই।’ বললেন অঙ্কুশ। যদিও ঘুরতে যাওয়ার সবচেয়ে প্রিয় স্মৃতি বলতে নায়কের মনে পড়ে দুবাই ভ্রমণের কথা। সেই ট্রিপে প্রথমবার বিদেশ গিয়েছিলেন ২ জন। একা।

আজ টেডি ডে। অঙ্কুশের সবচেয়ে প্রিয় টেডি কি ঐন্দ্রিলা? ‘বলতে পারেন।’ হেসে ফেললেন অঙ্কুশ। তারপর বললেন, ‘ঐন্দ্রিলা টেডি উপহার পেতে ভীষণ ভালোবাসে। ওর সবচেয়ে বড় টেডিবিয়ার ২টো আমারই দেওয়া। সেইগুলোকে খুব যত্ন করে রেখেছে ও।’ আর অঙ্কুশের পছন্দের উপহার? ‘আমার গ্যাজেট, গেম আর গাড়ির শখ। কেউ একটা প্লেস্টেশনের গেম দিলেই আমি খুশি।’

ভ্যালেন্টাইনস ডে তে কী করবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? ‘ছবির প্রচারেই কেটে যাবে। এই বছর বিশেষ কোনও পরিকল্পনা নেই। আর সন্ধেবেলা নীল-তৃণার রিসেপশনে যাব। ওখানেই মজা করব। বললাম না, আমরা সবাইকে নিয়ে আনন্দ করতে ভালোবাসি।’

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget