এক্সপ্লোর

সাহিল খানের কল ডেটা রেকর্ড সংগ্রহের অভিযোগ টাইগার শ্রফের মা আয়েষাকে তলব করতে চলেছে পুলিশ

মুম্বই: অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রীর কল ডেটা রেকর্ডস (সিডিআর) বেআইনিভাবে সংগ্রহের জন্য কয়েকদিন আগেই আইনজীবী রিজওয়ান সিদ্দিকিকে গ্রেফতার করেছে পুলিশ। এবার একই ধরনের মামলায় বলিউডের প্রবীণ অভিনেতা জ্যাকি শ্রফের স্ত্রী তথা টাইগার শ্রফের মা আয়েশা শ্রফকে জিজ্ঞাসাবাদের জন্য তলবের কথা ভাবছে পুলিশ। ঠানে ক্রাইম ব্র্যাঞ্চের ডিসিপি অভিস্কে ত্রিমুখে বলেছেন, তদন্তে দেখা গিয়েছে আয়েষা একটি বেসরকারি গোয়েন্দা সংস্থার মাধ্যমে অভিনেতা সাহিল খানের সিডিআর সংগ্রহ করে তা রিজওয়ানের হাতে তুলে দিয়েছিলেন। সাহিলের সিডিআর কেন তিনি সংগ্রহ করলেন, তা জানতে আয়েষাকে তলব করা হবে। ত্রিমুখে আরও জানিয়েছেন, কঙ্গনা রানাউতও হৃত্বিক রোশনের নম্বর রিজওয়ানকে দিয়েছিলেন। উল্লেখ্য, রিজওয়ান একজন সেলিব্রিটি আইনজীবী। বিভিন্ন তারকার মামলা সামলেছেন তিনি। কঙ্গনা, প্রিয়ঙ্কা চোপড়া, নওয়াজ উদ্দিন সিদ্দিকির মতো তারকাদের মামলা সামলেছেন তিনি। ত্রিমুখে জানিয়েছেন, সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের নোডাল অফিসারের কাছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে। কঙ্গনা গত বছর হৃত্বিকের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। তেমনই আয়েষাও সাহিল খানের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন। পুলিশ মনে করছে, সেলিব্রিটি ক্লায়েন্টদের সাহায্য করতে রিজওয়ান সিডিআর সংগ্রহের জন্য অবৈধ উপায় গ্রহণ করেছিলেন। তদন্তে নেমে বিভিন্ন তথ্য উঠে আসছে। এই অবস্থায় পুলিশ আগামী দিনে রিজওয়ানের আরও কয়েকজন সেলিব্রিটি ক্লায়েন্টদের তলব করতে পারে। পুলিশ রিজওয়ানের ল্যাপটপ ও ফোন বাজেয়াপ্ত করেছে। যদিও আইনজীবীর দাবি, আইনি প্রক্রিয়া না মেনেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর আইনজীবীর অভিযোগ, নওয়াজউদ্দিন ও তাঁর ভাইকে বাঁচাতে পুলিশ রিজওয়ানকে বলির পাঁঠা করছে। ঠানে পুলিশ অবশ্য সাফ জানিয়েছে, সিডিআর স্ক্যামে নওয়াজউদ্দিনের সরাসরি কোনও যোগ নেই। তিনি সাক্ষী মাত্র। চলতি মাসের গোড়ায় ঠানে ক্রাইম ব্রাঞ্চ নওয়াজ ও তাঁর স্ত্রীকে তলব করে। এরপরই সিডিআর দুর্নীতি মামলায় তাঁর নাম উঠে আসে। অবৈধভাবে কল রেকর্ড ডেটা সংগ্রহ ও খদ্দেরদের কাছে তা বিক্রির এই মামলায় পুলিশ এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে। বেসরকারি গোয়েন্দারা এই চক্র চালায় বলে অভিযোগ। পদস্থ পুলিশ আধিকারিকদের লগইন সংক্রান্ত তথ্য ব্যবহার করে মোবাইল নেটওয়ার্ক প্রদানকারী সংস্থাগুলির কাছ থেকে কলের বিস্তারিত তথ্য হাতিয়ে তা খদ্দেরদের কাছে ৩০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget