এক্সপ্লোর

‘থাপ্পড়’-এর ট্রেলার দেখে মুগ্ধ স্মৃতি, 'পরিচালকের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য' দূরে সরিয়েই বললেন 'ছবিটি দেখুন'

পরিচালক অনুভব সিনহার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক মতের পার্থক্যকে দূরে সরিয়ে রেখেই স্মৃতি সকলকে এই ছবিটি দেখার অনুরোধ করেছেন। সেই সঙ্গে তিনি নিজেও ছবিটা দেখবেন বলে জানিয়েছেন।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাপসী পান্নু অভিনীত, অনুভব সিনহা পরিচালিত ছবি ‘থাপ্পড়’-এর ট্রেলার। পয়লা ঝলকেই সিনেপ্রেমীদের নজর কেড়ে নিয়েছে এই ছবির বার্তা, ডায়লগ, অভিনয়। ব্যতিক্রম নন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। পরিচালক অনুভব সিনহার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক মতের পার্থক্যকে দূরে সরিয়ে রেখেই স্মৃতি সকলকে এই ছবিটি দেখার অনুরোধ করেছেন। সেই সঙ্গে তিনি নিজেও ছবিটা দেখবেন বলে জানিয়েছেন। মহিলাদের উপর গার্হস্থ্য হিংসার বিপক্ষে কথা বলেছে এই ছবি। মারধর কেন, স্ত্রীকে একটা থাপ্পড় মারাও অন্যায়, এই বার্তাই পৌঁছে দিতে চেয়েছেন পরিচালক। আপাত সুখী দাম্পত্যের ফ্রেম যে একটা থাপ্পড়েই ভেঙে চুরমার হতে পারে, দেখাতে চলেছে ছবিটি। ‘থাপ্পড়’- এক নারীর আত্মসম্মানের লড়াই। সেই সঙ্গে মহিলাদের উপর ঘরোয়া হিংসা নিয়ে বেশ কয়েকটি প্রশ্নও উত্থাপন করেছেন পরিচালক। কেন্দ্রীয় মন্ত্রীও ছবিটির ট্রেলার দেখে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। যেমন - 'কতজনকে শুনতে হয়েছে, ‘মেয়েদের তো মানিয়ে নিতেই হয়’ কতজন ভাবেন, ‘গরিব ঘরেই মেয়েরা স্বামীর হাতে মার খায়।’ কতজন বিশ্বাস করেন, ‘শিক্ষিত লোকেরা কখনও গায়ে হাত তোলেনা।’ কতজন তাঁর বাড়ির মেয়ে-বউদের বলেন, ‘কোনও ব্যাপার নয়, এসব তো আমাদের সঙ্গেও ঘটেছিল, কিন্তু আজ দেখো কত সুখে আছি!’' ছবির বিষয়বস্তুর ভূয়সী প্রশংসা করে স্মৃতি লিখেছেন -
View this post on Instagram

How many think “ki maar pitai sirf gareeb auraton ke hi pati karte hai” How many believe “ki educated aadmi kabhi haath nahi uthata” How many tell their girls their daughter in laws“ koi baat nahi beta aisa to humare saath bhi hua lekin dekho aaj kitne khush hai“ I might not support the political ideology of the director or may disagree with some actors on some issues but this is a story that I will definitely watch and hope people watch it with their families. It’s not ok to hit a woman ... not even a slap ... not even JUST one slap Courtesy: @tseries.official

A post shared by Smriti Irani (@smritiiraniofficial) on

‘হতে পারে পরিচালকের রাজনৈতিক মতাদর্শ আমার থেকে আলাদা, হয়ত কোনও কোনও ক্ষেত্রে কোনও অভিনেতার সঙ্গেও আমার মতের ফারাক হয়। কিন্তু আমি এই ছবিটি দেখবই। সকলকে পরিবার নিয়ে দেখতে বলব। একজন মহিলার গায়ে হাত তোলা যায় না। থাপ্পড় মারাও যায় না। একটা থাপ্পড়ও না!’ এই মাসের শেষেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে ছবিটি।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget