এক্সপ্লোর

Top entertainment news: পড়া বলছে ইউভান,সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন শুভশ্রী,'ব্যোমকেশ'-এর মুক্তির তারিখ জানালেন দেব, বিনোদনের সারাদিন

Top entertainment news: খেলার ছলে দিব্যি পড়া বলছে ইউভান, সেই দৃশ্য ক্যামেরাবন্দি করলেন শুভশ্রী। অন্য়দিকে, কেক কেটে শ্যুটিং শেষ উদযাপন, 'ব্যোমকেশ'-এর মুক্তির তারিখ জানালেন দেব

কলকাতা: খুদে ইউভান ধীরে ধীরে বড় হচ্ছে। স্কুলে যাচ্ছে, শিখছে পড়াশোনাও। আর ছেলের বড় হওয়ার টুকরো টুকরো মুহূর্ত ক্যামেরাবন্দি করতে রাখতে ভালবাসেন মা শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সদ্য সোশ্যাল মিডিয়ায় তেমনই একটি ভিডিও শেয়ার করলেন নায়িকা। ছোট্ট ইউভান খেলার ছলে দিব্যি বলছে জাতীয় পশু, জাতীয় পাখির নাম। বৃষ্টির দিনে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন গর্বিত মা। 

অন্য়দিকে, শেষ হল বিরসা দাশগুপ্তের (Birsha Dashgupta)-র নতুন ছবি 'ব্যোমকেশ দুর্গ রহস্য' (Byomkesh Durgo Rohosshyo)-র শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শেষে ছবি ভাগ করে নিয়েছেন পর্দার ব্যোমকেশ স্বয়ং। এই ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে দেব (Dev)-কে। রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-কে দেখা যাবে সত্যবতীর চরিত্রে। শ্যুটিং শেষের পরে দেব প্রথম প্রকাশ্যে আনলেন ব্যোমকেশের বেশে তাঁর ছবি। 

আরও পড়ুন...

এই গরমে ত্বকের ট্য়ান দূর করুন পাকা পেঁপের সাহায্য়ে

জানা যাচ্ছে, সামনেই মুক্তি পাবে রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর নতুন ছবি অ্যানিম্যাল (Animal)। আর আজ, প্রকাশ্যে এল কয়েকটা ঝলক। সোশ্যাল মিডিয়ায় সেই ঝলক শেয়ার করে নিলেন রশ্মিকা মন্দানা (Rashmika Mandana) ও অন্যান্য় অভিনেতা অভিনেত্রীরা। এই ছবিতেই, একসঙ্গে দেখা যাবে রশ্মিকা আর রণবীরকে।

এর পাশাপাশি, বড়পর্দায় এবার আসছে বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) ও শোলাঙ্কি রায় (Sholanki Roy)-র নতুন ছবি 'শহরের উষ্ণতম দিনে' (Sohorer Ushnotomo Dine)। চলতি মাসের শেষে অর্থাৎ ৩০ তারিখই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। এই ছবিতে শোলাঙ্কির চরিত্রের নাম অনিন্দিতা। ২৮ বছরের একজন ঝলমলে রেডিও জকি সে। সোশ্যাল মিডিয়ায় নিজের লুক শেয়ার করে শোলাঙ্কি লিখেছিলেন, 'আত্মবিশ্বাসী অনিন্দিতা চেয়েছিল বিদেশে পড়তে যেতে, সম্ভব হয়নি তা! কলকাতার প্রতি অদম্য ভালোবাসা কোথাও আটকে রাখে তাকে। পুরনো প্রেম, বন্ধুত্ব গুলো বরাবর তার কাছে খুব দামি।'

অন্য়দিকে, শনিবার নীতেশ তিওয়ারির রামায়ণে ভগবান রাম হিসাবে কাস্ট করার জন্য রণবীর কাপুরকে একটি 'চর্মসার সাদা ইঁদুর' উল্লেখ করেছিলেন কঙ্গনা রানাউত। আর আজ রবিবার তাঁকে এবং পরিচালক করণ জোহরকে যথাক্রমে 'দুর্যোধন' এবং 'শকুনি' বলে অভিহিত করে আক্রমণ করলেন অভিনেত্রী।  তিনি এও বলেন যে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য এই ডুয়োই দায়ী।

উল্লেখ্য়, সদ্য ইনস্টাগ্রাম স্টেটাসে কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন প্রিয়ঙ্কা। বাড়িতে একটি পুজোর আয়োজন করেছিলেন তিনি। ভারতীয় আচার-রীতি মেনেই করা হয়েছিল পুজোর আয়োজন। আর সেই পুজোতেই তিনি একরত্তি মালতীকে সাজিয়েছিলেন লেহঙ্গায়। পিঁয়াজরঙা লেহঙ্গায় ছোট্ট মালতী যেন আরও মিষ্টি, আরও আদুরে। অভিনেত্রীর স্টেটাসে ভাগ করে নেওয়া সেই ছবি মুহূর্তে ভাইরাল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget