এক্সপ্লোর

Top Social Post: 'অন্তঃসত্ত্বা' হওয়ার খবর নিয়ে মুখ খুললেন ঋতাভরী, ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন দীপিকা, নজরে আজকের সোশ্যালে সেরা

Top Social Post Update: আজ প্রথম সোশ্যাল মিডিয়ায় দীপিকা ও শোয়েব ভাগ করে নিলেন তাঁদের শিশুর ছবি ও নাম। দেখে নিই আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

কলকাতা:  বৃহস্পতিবার বিকেলের দিকে করা একটি পোস্ট। তাতেই তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে টলিউড ইন্ডাস্ট্রি। মা হতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty Pregnant)। অবশেষে আজ সকালে আসল খবর প্রকাশ্যে আনলেন নায়িকা। অন্যদিকে, আজ প্রথম সোশ্যাল মিডিয়ায় দীপিকা ও শোয়েব ভাগ করে নিলেন তাঁদের শিশুর ছবি ও নাম। দেখে নিই আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

'অন্তঃসত্ত্বা' ঋতাভরী চক্রবর্তী? সোশ্যাল মিডিয়ায় অবশেষে দিলেন আসল 'সুখবর'

 ১৮ ঘণ্টার মাথায় প্রকাশ্যে এল আসল সত্য। নিজের আগামী কাজে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। 'নন্দিনী'র পোস্টার ('Nandini' Poster Out) সমেত দিলেন 'সুখবর'। ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ওটিটি প্ল্যাটফর্ম 'আড্ডাটাইমস'-এর হাত ধরে এই প্রথম ওটিটির দুনিয়ায় পথচলা শুরু করবেন তিনি। ১৫ অক্টোবর মুক্তি পাবে 'নন্দিনী'। সুরিন্দর ফিল্মস প্রযোজিত, মীর ফলক পরিচালিত এই ছবি তৈরি হয়েছে সায়ন্তনী পূততুণ্ডের লেখা 'নন্দিনী' নামক বইয়ের ওপর ভিত্তি করে। এই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে আজ। তাতে দেখা যাচ্ছে লাল শাড়ি, কপালে টিপ পরে গৃহবধূর সাজে ঋতাভরী। অন্তঃসত্ত্বা স্নিগ্ধার চরিত্রে তিনি। কিন্তু রহস্যে মোড়া এই ছবি দেখতে বসলে দর্শক খুঁজতে শুরু করবেন 'কে নন্দিনী'? এদিন পোস্টার শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'আপনাদের সকলের শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ। আমি স্নিগ্ধা, আমি ও আমার স্বামী ঋতম রায়চৌধুরী, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি সন্তানসম্ভবা। আমার সন্তানকে বাঁচানোর লড়াইয়ে আপনাদের সকলের ভালবাসা ও আশীর্বাদ চাই। ১৫ অক্টোবর আমি আসছি আড্ডাটাইমসে, আমার ওয়েব ডেবিউ নিয়ে - এক মা ও তাঁর অজাত সন্তানের একের পর এক রহস্যের সমাধান করার গল্প নিয়ে যা আগে কখনও দেখা যায়নি। আপনারাও আন্দাজ করতে থাকবেন শেষ পর্যন্ত যতক্ষণ না সমাধান না মিলছে। সায়ন্তনী পূততুণ্ডের বই 'নন্দিনী' থেকে গৃহীত - সুরিন্দপ ফিল্মস প্রযোজিত, মীর ফলক পরিচালত, ৯ মাস, ৯ পর্ব, নন্দিনী আসলে কে?' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

সদ্যোজাতের নাম 'রুহান', সোশ্যাল মিডিয়ায় সন্তানের ছবি শেয়ার করলেন শোয়েব-দীপিকা

কিছুদিন আগেই মা হয়েছেন টেলি অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakkar)। বাবা হয়েছেন শোয়েব ইব্রাহিম (Shoaib Ibrahim)। সোশ্যাল মিডিয়ায় সেই সুসংবাদ আগেই দিয়েছিলেন তাঁরা। তবে সহজ ছিল না এই পথটা। কিছু সমস্যার জন্য তাঁদের পুত্রসন্তান প্রিম্যাচিওর অবস্থায় জন্ম দিয়েছিল। জন্মের পরে, প্রায় ২০ দিন হাসপাতালেই থাকতে হয়েছিল তাঁকে। আর তাই, প্রথমেই শিশুর ছবি প্রকাশ্যে আনতে পারেননি এই জুটি। আজ প্রথম সোশ্যাল মিডিয়ায় দীপিকা ও শোয়েব ভাগ করে নিলেন তাঁদের শিশুর ছবি ও নাম। সোশ্যাল মিডিয়ায় একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন দীপিকা ও শোয়েব। সেখানে দেখা যাচ্ছে এক খুদের মুখ। গোল গোল চোখে, অবাক বিস্ময়ে সে তাকিয়ে ক্যামেরার দিকে। আর তাকে আদরে ভরিয় দিচ্ছেন দীপিকা ও শোয়েব। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে দম্পতি লিখেছেন, 'আপনাদের সবাইকে আলাপ করিয়ে দিই রুহানের সঙ্গে। প্রার্থনা করার সময় ওকেও মনে রাখবেন।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

আরও পড়ুন: Top Entertainment News: উদয়পুর পৌঁছলেন রাঘব-পরিণীতি, অ্যাটলির ওপর ক্ষুদ্ধ নয়নতারা, দেখে নিন বিনোদনের সারাদিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget