এক্সপ্লোর

Oscar Nomination: অস্কারের দৌড়ে মনোনয়নই পেল না 'টুয়েলভ্থ ফেল', তালিকায় 'ওপেনহাইমার', 'বার্বি'

Oscar Nomination 2024: গতবছরও মৌলিক গানের হাত ধরে অস্কার এসেছিল ভারতে। তৈরি হয়েছিল ইতিহাস। তবে এবার অস্কারের দৌড় থেকে ছিটকে গেল দেশের জনপ্রিয় ছবি

কলকাতা: এই ছবি মুক্তি পাওয়া থেকে শুরু করে ওটিটি প্ল্যাটফর্মে আসা, তামাম ভারত যেন আবেগে ভেসেছে, অনুপ্রেরণা নিয়েছেন এই ছবি থেকে। তবে অস্কারের দৌড় থেকে ছিটকে গেল দেশের জনপ্রিয় এই ছবি। পেল না মনোনয়নই! গতবছরও মৌলিক গানের হাত ধরে অস্কার এসেছিল ভারতে। তৈরি হয়েছিল ইতিহাস। এই বছরও ভারতের বাজি ছিল বিধু বিনোদ চোপড়ার ছবি 'টুয়েলভ্থ ফেল' (Twelfth Fail) বা দক্ষিণী ছবি '২০১৮'। তবে অস্কারের মনোনয়ন প্রকাশ্যে আসার পরেই কার্যত আশা নিভে গেল দেশের। অস্কারের মনোনয়ন আসার পরে দেখা গেল, মনোনয়নই পেল না 'টুয়েলভ্থ ফেল' এবং দক্ষিণী ছবি '২০১৮'। 

বদলে কোন কোন সিনেমা থাকবে এবারের অস্কারের দৌড়ে? তালিকায় প্রকাশ্যে আসার পরে দেখা গেল, অস্কারের তালিকায় জায়গা করে ক্রিস্টোফার নোলানের (Christopher Nolan) 'ওপেনহাইমার' (Oppenheimer)। রয়েছে গ্রেটা গারউইগের 'বার্বি'-ও (Barbie)। তবে ভারত নির্ভর একটি ছবি মনোনয়ন পেয়েছে অস্কারে। ‘টু কিল এ টাইগার’ (Kill to a Tiger) তথ্যচিত্রটি ৯৬তম অস্কারে সেরা ডক্যুমেন্টারি ফিচার বিভাগে মনোনীত হয়েছে। এর আগে, ভারত থেকেই অস্কার জিতেছিল 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' (The Elephant Whisperers)। সেও এই তথ্যচিত্র বিভাগেই। এই বছর সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে মনোনীত হওয়া অন্যান্য ছবিগুলি হল সেরা ববি ওয়াইন: দ্য পিপলস প্রেসিডেন্ট, দ্য ইটারনাল মেমোরি, ফোর ডটারস এবং ২০ ডেস ইন মারিউপোল, ইত্যাদি।

তবে এই বছরে অস্কারের তালিকায় থাকা অন্যতম দুই চর্চিত ছবি হল 'ওপেনহাইমার' ও 'বার্বি'। এই দুটি ছবি মুক্তি পেয়েছিল কার্যত একই সময়ে। সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি নিয়ে চর্চা তো ছিলই, বক্সঅফিসেও এই ছবিগুলির ব্যবসা ছিল উল্লেখযোগ্য। রেকর্ড পরিমাণ আয় করেছিল এই দুই ছবি। আর সেই সময়ে, এই দুই ছবির ট্রেন্ডে গা ভাসাননি এমন সিনেপ্রেমী মেলা ভার। আর তাই, অস্কারের মঞ্চে এই দুই ছবি যাওয়া নিয়েও বিশেষ প্রত্যাশা রয়েছে অনুরাগীদের।

এবার মনোনীত হওয়া ‘টু কিল এ টাইগার’ পরিচালনা দিল্লির নিশা পাহুজা। বর্তমানে টোরন্টোতে থাকেন তিনি। ভারত নির্ভর ছবি বলেই, এই তথ্যচিত্রটি নিয়ে প্রত্যাশা রয়েছে। এর আগে, অর্থাৎ ২০২৩ সালে দুটি অস্কার এসেছিল ভারতে। 'আর আর আর' (RRR) ছবির গান 'নাটু নাটু' ও 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' নিয়ে এসেছিল অস্কার। 

আরও পড়ুন: Rukmini Maitra Exclusive: ফের বিদ্যুতের ডাকে বলিউডে রুক্মিণী মৈত্র, থাকছেন নোরা ফতেহিও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget