এক্সপ্লোর

Udit Narayan: প্রথম স্ত্রীকে লুকিয়ে দ্বিতীয়কে বিয়ে, জানাজানি হয়ে যাওয়ায় তুমুল ঝামেলা, উদিতের ব্যক্তিগত জীবনও বিতর্কে ভরা

Udit Narayan News: সম্প্রতি এক অনুরাগীকে ঠোঁটে চুম্বন করার জন্য চর্চায় এসেছিলেন উদিত নারায়ণ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একটি ভিডিও

কলকাতা: চর্চায় রয়েছেন উদিত নারায়ণ (Udit Narayan)। আর তাঁর সেই চর্চায় থাকার কারণ ইতিমধ্যেই সবার জানা। একটি কনসার্টে এক অনুরাগীকে চুম্বন করার কারণেই সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছিলেন উদিত। সাফাই দিয়েও মেলেনি রেহাই। আর এবার, চর্চায় তাঁর ব্যক্তিগত জীবন। অনেকেই জানেন না, উদিত নারায়ণের দুটি বিয়ে। এবং সেই বিয়ে একজনের সঙ্গে বিচ্ছেদের পরে অপরজনকে বিয়ে করা নয়, একটি বিয়ের খবর লুকিয়ে অন্য আরেকটি বিয়ে করেছিলেন উদিত নারায়ণ!

সম্প্রতি এক অনুরাগীকে ঠোঁটে চুম্বন করার জন্য চর্চায় এসেছিলেন উদিত নারায়ণ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছিল, অনেক অনুরাগীর সঙ্গে সেলফি তুলছেন উদিত। অনেকে তাঁর গালে এঁকেও দিচ্ছেন চুম্বন। এরমধ্যেই একটি মেয়ে তাঁর গালে চুম্বন এঁকে দিতে উদিত তাঁর ঠোঁটে চুম্বন করেন। অপ্রস্তুত হয়ে যান সেই মহিলা, সরেও যান সেখান থেকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই চূড়ান্ত কটাক্ষের শিকার হয়েছেন উদিত। তবে এই প্রথম নয়, এর আগেও অলকা ইয়াগনিক ও শ্রেয়া ঘোষালের মতো প্রথম সারির সঙ্গীতশিল্পীদের অনুমতি না নিয়েই চুম্বন করেছিলেন উদিত।

অনেকেই জানেন না, উদিত নারায়ণের একটি নয়, দুটি বিবাহ। ১৯৮৫ সালে রঞ্জনাকে বিহারে থাকাকালীন বিয়ে করেন উদিত নারায়ণ। সেই সময়ে উদিতের ততটা নাম হয়নি। সেই কারণেই রঞ্জনার সঙ্গে বিবাহের কথা জানেন না অনেকেই। এরপরে কাজের খোঁজে উদিত মুম্বইতে চলে আসেন। আর সেখানে এসেই নেপালি সঙ্গীতশিল্পী দীপার প্রেমে পড়েন উদিত। তাঁকে বিয়েও করেন। তাঁদের এক সন্তানও হয়। সেই সন্তানই আদিত্য নারায়ণ। অনেকের মতো, দীপা পর্যন্ত জানতেন না, বিহারে উদিতের এক বিবাহিত স্ত্রী রয়েছেন। 

এরপরে উদিত পাটনায় একটি শো করতে আসেন। সেখানেই তাঁর হোটেলে ঢুকে তাঁর সঙ্গে প্রবল ঝামেলা করেন রঞ্জনা। তিনি বলেন, যে তিনি মিডিয়াকে জানিয়ে দেবেন যে তিনিই তাঁর প্রথম স্ত্রী। কিন্তু সেই সময়ে উদিত রঞ্জনাকে চিনতেই অস্বীকার করেন। তিনি বলেন, তিনি তাঁকে কখনও কোথাও দেখেননি। এরপরে উইমেন্স কমিশনে অভিযোগ করেন রঞ্জনা। তাঁর সঙ্গে উদিতের বিয়ের যাবতীয় নথিও দেখান। এরপরে উদিতকে উইমেন্স কমিশনের তরফ থেকে নোটিশ পাঠানো হয়। আইনি চাপে পড়ে উদিত মেনে নেন, রঞ্জনাই তাঁর প্রথম স্ত্রী। তবে পরবর্তীতে রঞ্জনা উদিতের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি কেবল উদিতের স্ত্রীর মর্যাদা চেয়েছিলেন। সেটা উদিত দিয়েছেন, তাতেই তিনি খুশি।

আরও পড়ুন: Tollywood News: পরিচালকদের কাজে ফেরার আর্জিই সার, টালিগঞ্জের স্টুডিওপাড়ায় অচলাবস্থা আজও অব্যাহত

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget