এক্সপ্লোর

Irrfan Khan Death Anniversary: দীপিকা কাজ করতে ভয় পেয়েছিলেন তাঁর সঙ্গে.. মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা অচেনা ইরফান খান

Irrfan Khan: দীপিকা ও ইরফান 'পিকু' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। দীপিকার সঙ্গে কার অনস্ক্রিন কেমিস্টি সবচেয়ে ভাল, সেই তালিকায় তিনি নাম নিয়েছিলেন ইরফান খানের।

কলকাতা: যে ছবিতে তাঁদের অদ্ভূত এক সম্পর্কের রসায়ন দেখে মুগ্ধ হয়েছিলেন, সেই ছবিতেই নাকি একে অপরের সঙ্গে কাজ করতে ভয় পেয়েছিলেন তাঁরা! দুজনের কেরিয়ারেরই অন্যতম সেরা ছবি, 'পিকু' (Piku)। অথচ সেখানে নাকি একে অপরের সঙ্গে কাজ করা নিয়ে সন্দিহান ছিলেন তাঁরা। সেই কথা বিভিন্ন সময়ে, আলাদা আলাদা জায়গায় ব্যক্ত করেছিলেন তাঁরা। 

আজ, অভিনেতা ইরফান খানের (Irrfan Khan) মৃত্যুদিন। ২০২০ সালের ২৯ এপ্রিল দীর্ঘ অসুস্থতার পরে তিনি প্রয়াত হন। তবে ইরফান ফেলে রেখে গিয়েছেন, তাঁকে নিয়ে আলোচনার অবাধ এক পথ। তাঁর অভিনয় থেকে শুরু করে জীবনধারা, সবেতেই তিনি নিজের শর্তে, নিজের ক্ষেত্রে অনন্য। আর তাঁকে নিয়ে 'কফি উইথ কর্ণ' (Coffee With Karna)-তে এসে নিজের অনুভূতির কথা, কাজের অভিজ্ঞতা বলেছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। 

দীপিকা ও ইরফান 'পিকু' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। দীপিকার সঙ্গে কার অনস্ক্রিন কেমিস্টি সবচেয়ে ভাল, সেই তালিকায় তিনি নাম নিয়েছিলেন ইরফান খানের। আর এই অভিনেতাকে নিয়ে কথা বলতে গিয়ে দীপিকা একবার বলেছিলেন, 'আমার মনে হত ইরফান খুব গভীর মনের মানুষ। ওঁর কথাবার্তা, জীবনধারা, অভিনয় সবই খুব গভীর। আর সেখানে আমি একেবারে বাণিজ্যিক ছবির নায়িকা। উনি আমায় কীভাবে দেখবেন, তা নিয়ে আমার মনে সন্দেহ ছিল। মনে হয়েছিল ইরফান আমায় নীচু নজরে দেখবেন। কিন্তু কাজ করে বুঝেছিলাম, ইরফান এই সমস্ত কিছুর চেয়ে এক্কেবারে আলাদা।'

আর অন্যদিকে ইরফান? তাঁর জীবন নিয়ে লেখা একটি বই প্রকাশ্যে এসেছিল। সেখানে, দীপিকার সঙ্গে কাজ করা নিয়ে ইরফান বলেছিলেন, এমন একজন একেবারে মূলধারার ছবি অভিনেত্রী তাঁর সঙ্গে কাজ করতে রাজি হয়েছে জেনে তিনি ভীষণ অবাক হয়েছিলেন। খুশিও। মুখিয়ে ছিলেন এই কাজটির জন্য। অবশেষে তাঁরা দুজনে মিলে তৈরি করেছিলেন যে ম্যাজিকের, সেটা বছরের পর বছর ধরেই মনে লেগে রয়েছে মানুষের। ২০১৫ সালে মুক্তি পেয়েছিল 'পিকু'। আজ ১০ বছর পরেও চর্চায় বারে বারেই উঠে আসে দীপিকা ইরফানের সেই অদ্ভূত রসায়ন। 

আরও পড়ুন: Feluda Exclusive: 'সোশ্যাল মিডিয়ার মন্তব্যে কান দিলে চলবে না, বুঝে গিয়েছি'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী
Malda News: তৃণমূল নেতার অনুগামীদের বাড়িতে টাকার পাহাড়ের সন্ধান
TMC News: তোলাবাজি, লুঠপাট, ভাঙচুর সহ ভুরি ভুরি অভিযোগ, আলিপুরদুয়ারে গ্রেফতার তৃণমূল নেতা
Blood Donation Camp:West Bengal Audit & Accounts Service Officers' Association-এর তরফে রক্তদান শিবির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget