এক্সপ্লোর

Koel Mallick Birthday: বাবা যে নায়ক, জানতেনই না কোয়েল! টিভিতে দেখে চমকে উঠেছিলেন

Ranjit Mallick on Koel Mallick: চিরকালই নিজের সাংসারিক জীবন আর কেরিয়ার সমানভাবে মানিয়ে চলতেন রঞ্জিত মল্লিক। বাকি সাধারণ মানুষেরা যে সময়ে অফিস থেকে ফেরে, সেই সময়েই শ্যুটিং থেকে ফিরে আসতেন তিনি

কলকাতা: ছোট থেকেই তিনি বড় হয়ে উঠেছেন এমন একটা পরিবারে, যাঁর সঙ্গে যোগ ছিল রূপোলি পর্দার। বোধহয় তাঁর কপালেও লেখা ছিল সেই রূপোলি পর্দায় ঝলমল করা। কিন্তু ছোটবেলায় এই খ্যাতি, আলো সবকিছু থেকে তাঁকে সযত্নে দূরেই সরিয়ে রেখেছিলেন বাবা-মা। ভবানীপুরের বিশাল বাড়িতে, অনেক ভাই-বোনের সঙ্গে ধীরে ধীরে বড় হয়ে উঠছিলেন তিনি। কোয়েল মল্লিক (Koel Mallick)। অনেকেই মনে করে, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিলেন তিনি। সহজ ছিল তাঁর রুপোলি পর্দার পথটাও। কিন্তু তা যে একেবারেই নয়, সেই গল্প বারে বারেই এবিপি লাইভকে (ABP Live) দেওয়া সাক্ষাৎকারে বলেছেন কখনও কোয়েল, কখনও আবার রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) স্বয়ং। আজ, কোয়েলের জন্মদিনে, ফিরে দেখা কোয়েলের রূপোলি পর্দার সফরের গল্প। 

চিরকালই নিজের সাংসারিক জীবন আর কেরিয়ার সমানভাবে মানিয়ে চলতেন রঞ্জিত মল্লিক। বাকি সাধারণ মানুষেরা যে সময়ে অফিস থেকে ফেরে, সেই সময়েই শ্যুটিং থেকে ফিরে আসতেন তিনি। ছোট্ট কোয়েল জানতেনও না, তাঁর বাবার জন্য তখন পাগল হাজার হাজার অনুরাগী। এমনকি বাবার সঙ্গে ভিড়ের মধ্যে পড়ে একবার বেশ বিরক্তই হয়েছিলেন ছোট্ট কোয়েল। সেই গল্প এবিপি লাইভকে বলতে গিয়ে কোয়েল বলেছিলেন, তাঁর মা একবার গাড়ি থামিয়ে গড়িয়াহাটের মোড়ে কেনাকাটা করতে নেমে যান। বাবার সঙ্গে গাড়িতেই বসেছিলেন ছোট্ট কোয়েল। হঠাৎ আশেপাশে শোরগোল। গড়িয়াহাটের মোড়ে রঞ্জিত মল্লিক গাড়িতে বসে শুনেই দলে দলে মানুষ ঘিরে ধরল সেই গাড়ি। আর তার ভিতরে বসে ছোট্ট, বিরক্ত কোয়েল তখন ভাবছে, 'এরা সবাই আমার বাবার নাম জানল কী করে?'

বাবা যে নায়ক, সেই ভুল একদিন কোয়েলের ভেঙেছিল টিভির পর্দায় চোখ রেখে। সেই গল্পও শুনিয়েছিলেন কোয়েল। একদিন বসার ঘরের টিভিতে 'কপালকুণ্ডলা' চলছিল। নায়িকা মহুয়ার পাশে ওটা কে? একটু ভাল করে দেখেই কোয়েল চিনতে পারেন মানুষটাকে! তাঁর বাবা! মহুয়ার সঙ্গে! বয়সের সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায় সবটা। বাবাকে যে টিভির পর্দায় দেখা যায়, ওঁর কাজটা যে সবার থেকে আলাদা সে কথা জানতেই অনেকটা সময় লেগে গিয়েছিল কোয়েলের। 

অন্যদিকে কোয়েলকে নিয়ে আরও একটি মজার গল্প এবিপি লাইভকে শুনিয়েছিলেন রঞ্জিত মল্লিক। তিনি বলেছিলেন, 'কোয়েলের ছবি করা নিয়ে আমার কখনও কোনও আপত্তি ছিল না। কেবল ভয় ছিল। মনে হয়েছিল, ছবি সাফল্য না পেলে ওর মনের ওপর চাপ পড়বে। পাশাপাশি বিপুল অঙ্কের টাকার ক্ষতি হবে প্রযোজকেরও। ভয়ে হরনাথ চক্রবর্তীকে বললাম, 'হর.. দু-একদিন শ্যুটিং দেখবি। তারপর বাদ দিয়ে নতুন নায়িকা নিয়ে নিবি।' কোয়েল সবটা জানতে পেরে অবাক হবে বলেছিল, 'বাবা! সবাই সবার ছেলে মেয়েকে সাহায্য করে আর তুমি আমায় ছবিতে নিতে বারণ করে দিয়েছো!' শুরু হল শ্যুটিং। হরনাথ ২ দিন পর এসে বলল, 'তুমি ভয় পেও না দাদা। আমি দেখে নিয়েছি। ও পারবে।'

আরও পড়ুন: Feluda Indraneil Exclusive: রায়বাড়ির বিখ্যাত চপ, হামেশাই মেনুতে থাকে পেস্ট্রি, মিষ্টি, দই বড়া.. 'ফেলুদা'-র শ্যুটিংয়ের অন্য গল্প শোনালেন ইন্দ্রনীল

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget