এক্সপ্লোর

Uron Tubri: সোহিনীর সঙ্গে জুটি বেঁধে ধারাবাহিকে ফিরছেন স্বস্তিক, আসছে উড়ন তুবড়ি

প্রোমোতে তুবড়ির সংলাপ- ‘আমি ফুলঝুড়িও নই, কালিপটকাও নই, আমি তুবড়ি.. একবার জ্বললে সহজে নিভি না…’। জি বাংলার নয়া সিরিয়ালের এই পয়লা ঝলকেই বোঝা গিয়েছিল যে, আবারও এক মহিলা জীবনসংগ্রাম নিয়ে গল্প বাঁধা হয়েছে

কলকাতা: ছোটবেলায় ছেড়ে গিয়েছেন বাবা। তিন মেয়েকে বড় করেছেন একা মা। বড় বোন শান্ত, ছোট বোন বড্ড ছোট, আর মেজো বোন? সে তুবড়ি! ২৮ তারিখ থেকে আসছে নতুন ধারাবাহিক উড়ন তুবড়ি। মুখ্যচরিত্রে অভিনয় করছেন সোহিনী বন্দ্যোপাধ্যায়, লাবণী সরকার, সুকন্যা বসু, সৌমি চট্টোপাধ্যায়, অভিজিৎ গুহ, ঋ সেনগুপ্ত, স্বস্তিক ঘোষ, রীতা দত্ত চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য ও অন্যান্য তারকারা। 

কোন পথে গল্প

গল্পের আঁচ পাওয়া গিয়েছিল প্রোমোতেই। চপ শিল্প এবার ধারাবাহিকের গল্পে। প্রোমো অনুযায়ী, তুবড়ি ও তার পরিবারের সংসার চলে চপ বিক্রি করে। মা ও তিন বোন ঠেলা গাড়িতে করে বিক্রি করে চপ। হঠাৎ একদিন, তাদের ঠেলা গাড়ি রাখার জায়গায় একটি চার চাকা গাড়ি দেখে, তা সরাতে বলে তুবড়ি। গাড়ির কাচ নামতেই দেখে, সেখানে বসে আছেন তাদের বাবা এবং তাঁর সঙ্গিনী! সে চরিত্রে অভিনয় করছেন অভিজিৎ ও ঋ। রেগে গিয়ে ঋ তাদের ঠেলাগাড়িতে ধাক্কা মারে। টাল সামলাতে না পেরে পড়ে যান লাবণী। এরপরেই রাগে ইট ছুড়ে বাবার গাড়ির কাচ ভেঙে দেয় তুবড়ি। 

সেই প্রোমোতেই তুবড়ির সংলাপ- ‘আমি ফুলঝুড়িও নই, কালিপটকাও নই, আমি তুবড়ি.. একবার জ্বললে সহজে নিভি না…’। জি বাংলার নয়া সিরিয়ালের এই পয়লা ঝলকেই বোঝা গিয়েছিল যে, আবারও এক মহিলা জীবনসংগ্রাম নিয়ে গল্প বাঁধা হয়েছে। পরিচালনা করছেন অঞ্জন চৌধুরীর ছেলে সন্দীপ চৌধুরী। 

আরও পড়ুন: কাশ্মীরি পণ্ডিতদের 'গণহত্যা'র ইতিহাস জানাবে ভোপালের মিউজিয়াম

'উড়ন তুবড়ি'-র নায়ক

নতুন প্রোমোতে আবার দেখা মিলেছে গল্পের নায়কের। অর্জুনের চরিত্রে অভিনয় করছেন স্বস্তিক ঘোষ। বেশ কিছুদিন বিরতির পর ধারাবাহিকে ফিরছেন এই জনপ্রিয় নায়ক। কান পাতলেই শোনা যায়, এই স্বস্তিকের নাকি মহিলা ভক্তের সংখ্যা প্রচুর। আর পর্দার এই অর্জুনই মজেছে তুবড়িতে। দোলের দিন তার মটকা ভাঙা দেখেই বিভোর সে। সম্পর্কের টানাোপোড়েনের সঙ্গী হবে প্রেম, তিন বোনের সংগ্রামের গল্প বলবে এই ধারাবাহিক। তবে বোঝাই যাচ্ছে, বর্তমান ধারা বজায় রেখে এই ধারাবাহিকও হবে নারীকেন্দ্রিক।

 

সেরা শিরোনাম

Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget