এক্সপ্লোর

Anjini Dhawan Debut : কর্ণ জোহরের হাত ধরে বলিউডে আসছেন বরুণ ধবনের ভাইঝি?

Bollywood: আবারও সেই কর্ণেরই হাত ধরে কি বলিউডে অভিষেক হতে চলেছে বরুণ ধবনের ভাইঝি অঞ্জিনীর? শোনা যাচ্ছে এমনটাই।

মুম্বই : কর্ণ জোহরের হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল ডেবিড ধবনের পুত্র বরুণের। 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ ঘটে তাঁর। স্বজনপোষণ বিতর্কে বরাবরই নেটিজেনদের আঙুল উঠেছে কর্ণ জোহরের দিকে। আবারও সেই কর্ণেরই হাত ধরে কি বলিউডে অভিষেক হতে চলেছে বরুণ ধবনের ভাইঝি অঞ্জিনীর? শোনা যাচ্ছে এমনটাই।

শোনা যাচ্ছে, বরুণ ধবনের ভাইঝি অঞ্জিনী ধবন বলিউডে আত্মপ্রকাশের আগে ইতিমধ্যেই নাচের তালিম নিতে শুরু করে দিয়েছেন। কথ্থকের পাশাপাশি জ্যাজের মতো ওয়েস্টার্ন ডান্সেরও ক্লাস চলছে তাঁর। খুব শীঘ্রই নাকি কর্ণ জোহরের ছবি দিয়ে বলিউডে অভিষেক ঘটাতে চলেছেন অঞ্জিনী। এরই মধ্যে নাকি তিনি চার-পাঁচটি ছবির চিত্রনাট্যও পড়ে ফেলেছেন। আগামী বছরের শেষের দিকে কিংবা ২০২৩-র শুরুর দিকেই কর্ণ জোহরের প্রোডাকশনের ছবি দিয়ে বলিউডে পা রাখবেন তিনি। যদিও কর্ণ জোহর, বরুণ ধবন কিংবা অঞ্জিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনও খবর পাওয়া যায়নি। তাঁরা কেউই নিজে থেকে এই বিষয়ে কিছু জানাননি।

প্রসঙ্গত, বলিউডে আসার আগেই সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় অঞ্জিনী ধবন। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীর সংখ্যাও অগণিত। কোনও ছবি বা ভিডিও শেয়ার করলেই তাঁর ফলোয়ার্সরা তা শেয়ার করতে দেরি করেন না। ফলে বলিউডে আত্মপ্রকাশ হলে তিনি যে একটা বড় সংখ্যক অনুরাগীদের নিয়েই আসবেন, তা বলাই বাহুল্য। 

বরুণ ধবনের ডেবিউ ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এ দর্শকরা একইসঙ্গে পেয়েছিল সিদ্ধার্থ মলহোত্র এবং আলিয়া ভট্টকেও। উল্লেখ্যা, কর্ণ জোহরের হাত ধরে আত্মপ্রকাশ করা তিনজন অভিনেতাই বলিউডে এখন চুটিয়ে ছবি করছেন। তাঁদের প্রত্যেকেরই জনপ্রিয়তা চোখে পড়ার মতো।

বলিউডে স্বজনপোষণ বিতর্ক নতুন কিছু নয়। তবে, গত বছর সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর এই বিতর্ক আরও মাথাচাড়া দেয়। কঙ্গনা রানাউতের মতো অভিনেত্রীরা স্বজনপোষণের জন্য আঙুল তোলেন কর্ণ জোহরের দিকে। সেখানে ফের কর্ণ জোহরের ছবি দিয়ে বরুণ ধবনের ভাইঝির আত্মপ্রকাশের খবর স্বজনপোষণ বিতর্কে আরও খানিকটা ঘি ঢালবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget