এক্সপ্লোর

Vidyut Jammwal Update: কোন ছবি পছন্দ, কোনটাই বা অপছন্দ? বিদ্যুৎ জামওয়ালের উত্তর জানলে চমকে যাবেন

'ফোর্স' কিংবা 'কম্যান্ডো' সিরিজ বিদ্যুৎ জামওয়ালের অ্যাকশনে মজে রয়েছে আট থেকে আশি। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয়, তিনি কোন ধরনের ছবি দেখতে পছন্দ করেন? অ্যাকশন নাকি রোম্যান্টিক নাকি কমেডি নাকি থ্রিলার?

মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতাদের নামের তালিকা তৈরি করলে হয়তো খুব একটা উপরের দিকে থাকবেন না তিনি. কিন্তু বলিউডের অ্যাকশন হিরোদের নামের তালিকায় তৈরি করতে গেলে সম্ভাবত তালিকার শীর্ষে থাকবে তাঁর নাম। তিনি আর কেউ নন। নান আদার দ্যান বিদ্যুৎ জামওয়াল (Vifyut Jammwal)। 'ফোর্স' কিংবা 'কম্যান্ডো' সিরিজ বিদ্যুৎ জামওয়ালের অ্যাকশনে মজে রয়েছে আট থেকে আশি। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয়, তিনি কোন ধরনের ছবি দেখতে পছন্দ করেন? অ্যাকশন নাকি রোম্যান্টিক নাকি কমেডি নাকি থ্রিলার? উত্তর দিলেন অভিনেতা।

আরও পড়ুন - Mahima Chaudhry Update: একজন অভিনেত্রী কাউকে ডেট করলে ইন্ডাস্ট্রি তাঁকে কীভাবে দেখত? বিস্ফোরক মহিমা চৌধুরী

সদ্যই মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'সনক'। ছবিতে একইরকমভাবে অ্যাকশন হিরোর ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এই ছবিতে তিনি প্রথমবার জুটি বেঁধেছেন বাংলা ছবির জনপ্রিয় নায়িকা রুক্মিনী মৈত্রর সঙ্গে। তাই 'সনক' ছবিটি হিন্দি ছবির দর্শকদের পাশাপাশি বাংলা ছবির দর্শকদের কাছ থেকেও জনপ্রিয়তা অর্জন করেছে। এই ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ হল রুক্মিনী মৈত্রের। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়াল জানালেন যে, তিনি কোন ধরনের ছবি দেখতে পছন্দ করেন। আর তিনি যা বললেন, তা জানলে আপনিও বেশ কিছুটা অবাক হবেন। বিদ্যুৎ জামওয়াল বলছেন, 'আমার অ্যাকশন ছবি দেখতে একেবারেই ভালো লাগে না। অ্যাকশন ছবি দেখলেই আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। এই ধরনের ছবিতে প্রচুর পরিমাণে মারপিট আর কান ঝালাপালা করে দেওয়া আওয়াজ থাকে। এই দৃশ্যগুলোতে পারফর্ম করতে আমি খুবই পছন্দ করি। কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না। যেকোনও ছবির থেকে আমি রোম্যান্টিক ছবে দেখতে বেশি পছন্দ করি।'

আরও পড়ুন - Hrithik Viral Dance: জিম সেশনে হৃত্বিকের ডান্স স্টেপে মেতে উঠেছেন বলি সেলেবরা, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়

তিনি আরও বলেন, 'অ্যাকশন ছবি আমার একঘেয়ে লাগে। এটা এমন নয় যে, শুধুমাত্র আমিই এই কাজটা সবথেকে ভালো পারি। এটা এমন যে, কোনও কাজ করতে আমার ভালো লাগে কিন্তু দেখতে নয়।' বিদ্যুৎ জামওয়ালের এমন কথায় অবাক হয়েছেন তাঁর অনুরাগীরাও। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বাগদত্তা নন্দিতা মোহতানির সঙ্গে তাঁর সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে। নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানিয়েছিলেন যে তিনি তাঁর চিরাচরিত 'কম্যান্ডো' স্টাইলেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।

সেরা শিরোনাম

Anirudh Ravichander-Kavya Maran Marriage: সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
সাত পাকে বাঁধা পড়লেন অনিরুদ্ধ-কাব্য, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন মিষ্টি ছবি
Tollywood News: এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
এবার সাইকোলজিক্যাল থ্রিলার পরিচালনা করছেন অর্জুন দত্ত, অভিনয়ে শ্রাবন্তী, জয়া
Smaranjit Chakraborty: স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
স্মরণজিৎ চক্রবর্তীর লেখা 'জোনাকিদের বাড়ি' এবার বড়পর্দায়, পরিচালনায় কে?
Ranveer Singh: দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং
দীপাবলির আনন্দের মধ্যেই শোকের ছায়া! প্রিয়জনকে হারালেন রণবীর সিং

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget